LIVE
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
Ekushey Tribune
  • হোম
  • LIVE
  • _Live weather ☁️
  • লগ‌ইন
  • খবর
  • _স্থানিয় সংবাদ
  • _শিক্ষা
  • __রাজনীতি
  • __ধর্ম
  • __আন্তর্জাতিক
  • _খেলাধুলা
  • _বিনোদন
  • আজকে টিভিতে
Type Here to Get Search Results !
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি আন্তর্জাতিক
হোমকৃষিঠাকুরগাঁওয়ে মরিচের ভাইরাস জনিত কারনে, মরিচ চাষিদের মাথায় হাত।

ঠাকুরগাঁওয়ে মরিচের ভাইরাস জনিত কারনে, মরিচ চাষিদের মাথায় হাত।

0 Ekushey Tribune বুধবার, মে ০৭, ২০২৫

মো: জাহাঙ্গীর আলম , রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: 

ছবি: একুশে ট্রিবিউন 



ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় মরিচের ভাইরাস জনিত কারণে এবং দাম কম পাওয়ায় মরিচ চাষিদের মাথায় হাত পরেছে। বর্তমানে মরিচ চাষিরা দুশ্চিন্তায় দিনাতিপাত করছে। তাদের অভিযোগ একদিকে মরিচ গাছে ভাইরাস অন্যদিকে মরিচের দামও কম। 

মরিচের ভাইরাস জনিত কারনে ফলন কম হওয়ার ব্যপারে কৃষি অধিদপ্তর থেকে তারা কোন রকম সেবা মুলক পরামর্শ পান নি। রুহিয়া থানার অন্তর্গত ১নং রুহিয়া, ২নং আখানগর, ১৪নং রাজাগাঁও, ২০নং রুহিয়া পশ্চিম, 

২১নং ঢোলার হাট ও ২২নং সেনুয়া ইউনিয়নের যথাক্রমে, মধুপুর, কশালগাঁও, উত্তরা, পাটিয়াডাঙ্গী বাজার, মাধবপুর, বাবুয়ার খাল, পলাশ বাংলা, ঘুরনগাছ, ভেলার হাট, সেনিহাড়ী গ্রামে সরজমিনে পরিদর্শন পূর্বক কৃষক-কৃষানিদের দেওয়া তথ্যমতে এবারে মরিচের গাছে এক প্রকার ভাইরাস আক্রমন করায় মরিচ গাছ পাতা কোকরানোর কারণে একবারের বেশি ফলন হয়নি। বিধায় গতবছর যেখানে ১ বিঘা মাটিতে মরিচ পাওয়া যেতো ১৫/১৬ মণ এবার সেখানে পাওয়া যাচ্ছে ৪/৫ মণ। 

আবার গতবছর ১মণ মরিচের দাম ছিল ১৩/১৪ হাজার টাকা। এবারে ১মণ মরিচের দাম গড়ে মরিচ ভেদে ৪৩/৪৪ শত টাকা। মধুপুরের মরিচ চাষি সাহিরুল ইসলাম বলেন, এ বছর আমি ৬ বিঘা মাটি মরিচ লাগিয়েছিলাম। সর্বসাকূল্যে আমার ৩ লক্ষ টাকা খরচ হয়েছে। 


কিন্তু মরিচ বিক্রি করে আমি মোটের উপর ১ লক্ষ টাকা পেয়েছি বাকি ২ লক্ষ টাকাই আমার লোকসান হয়েছে। কশালগাঁওয়ের নাছিমা আক্তার বলেন, আমি ২ বিঘা মাটি বর্গা নিয়ে মরিচ চাষ করেছিলাম। আমার খরচ ১ লক্ষ পাঁচ হাজার টাকা। কিন্তু মরিচের গাছে ভাইরাস হওয়ায় মাত্র ২০ হাজার টাকার মরিচ বিক্রি করেছি। 

আর কোন ফলন হওয়ার লক্ষন দেখছি না। রুহিয়া বন্দর পাড়া এলাকার মরিচ চাষি ফজলুর রহমান একুশে ট্রিবিউনকে বলেন, আমি ২ বিঘা মাটি মরিচ চাষের জন্য বর্গা নিয়েছি ৬০০০০/- (ষাট হাজার) টাকায় এছাড়া আরও খরচ হয়েছে ৬০০০০/- (ষাট হাজার) মোট ১ লাক্ষ ২০ হাজার টাকা খরচ হয়েছে। মরিচ পেয়েছি মাত্র ৪ মণ। 


এখনো লক্ষাধিক টাকা ঘটতি রয়েছে। ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত উপ-সহকারি কৃষি অফিসার সুভাস চন্দ্র রায়ের সঙ্গে কথা বললে তিনি একুশে ট্রিবিউন কে বলেন, আবহাওয়া জনিত কারণে মরিচে এক প্রকার ভাইরাস আক্রমণ করায় ফলন কম হয়েছে। 

আমরা কৃষক কে প্রতিনিয়ত পরামর্শ দিয়ে যাচ্ছি। কিছুটা হলেও রিকভার হওয়ার সম্ভবনা রয়েছে। ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি অফিসার নাসিরুল আলম বলেন, 


এটি শুধু রুহিয়ার চিত্র নয় মোটামুটি ঠাকুরগাঁও সদর উপজেলার সব জায়গায় মরিচের উৎপাদন কম হয়েছে। আবহাওয়া জনিত কারণে এমনটি হয়েছে। আমি সহ আমার সহ কর্মীরা মাঠে মরিচ চাষিদের সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছি তারপরেও যদি কোথায়ও কোনো ঘাটতি থাকে তাহলে আমাদেরকে অনুগ্রহ পূর্বক জানাবেন।





তারিখ: ০৭/০৫/২০২৫ইং

Tags
কৃষি
  • নবীনতর

  • পূর্বতন

আরও দেখান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

কমেন্ট করতে গুগল লগইন করে কমেন্ট করুন ধন্যবাদ

কলাম
পোস্ট লোড হচ্ছে...
আরও
হোম সর্বশেষ ভিডিও
লাইভ
Profile প্রোফাইল

আনন্দ বিনোদন

6/sidebar/বিনোদন

সর্বাধিক পঠিত সংবাদ

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

মঙ্গলবার, অক্টোবর ০৬, ২০২৬
অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত সহেদ আলীর পাশে রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাব

অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত সহেদ আলীর পাশে রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাব

সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
রুহিয়ায় দেলোয়ার হোসেন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন পাটিয়াডাঙ্গী

রুহিয়ায় দেলোয়ার হোসেন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন পাটিয়াডাঙ্গী

সোমবার, অক্টোবর ১২, ২০২৬
রুহিয়া ডিগ্রি কলেজ পরিদর্শনে উপজেলা প্রশাসক।

রুহিয়া ডিগ্রি কলেজ পরিদর্শনে উপজেলা প্রশাসক।

সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

আন্তর্জাতিক সংবাদ

6/sidebar/আন্তর্জাতিক

কৃষি সংবাদ

5/block/কৃষি

জাতীয়

5/megagrid/জাতীয়

ফিচার

6/sidebar/ফিচার

লাইফস্টাইল

5/megagrid/লাইফস্টাইল

খেলা ধুলা

6/sidebar/খেলাধুলা

এখনকার পুযুক্তি

5/megagrid/পুযুক্তি

অপরাধ

6/sidebar/অপরাধ

সংবাদ বিশ্লেষণ

ঠাকুরগাঁও এর বাঁশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে
কৃষি

ঠাকুরগাঁও এর বাঁশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
রুহিয়ায় পরকীয়ার অভিযোগে এক ব্যক্তি জনতার হাতে আটক

রুহিয়ায় পরকীয়ার অভিযোগে এক ব্যক্তি জনতার হাতে আটক

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

মঙ্গলবার, অক্টোবর ০৬, ২০২৬
ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
Ekushey Tribune

প্রকাশক: শাহাজাদ ইসলাম
সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম
☞ব্লক:৭ , ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১
বিজ্ঞাপন, সংবাদ,ও যোগাযোগ করতে
ই-মেইলঃ contact@sahajadislam.com.bd
Phone: +8801721447230

GET IT ON Google Play Download on the App Store
  • হোম
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

Footer Copyright

এই সাইটের লেখা ছবি ভিডিও অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ সম্পন্ন বেআইনি- Templates DMCA© সর্বস্বত্ব ® সংরক্ষিত শাহাজাদ ইসলাম ২০২৭

Contact form