LIVE
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
Ekushey Tribune
  • হোম
  • LIVE
  • _Live weather ☁️
  • লগ‌ইন
  • খবর
  • _স্থানিয় সংবাদ
  • _শিক্ষা
  • __রাজনীতি
  • __ধর্ম
  • __আন্তর্জাতিক
  • _খেলাধুলা
  • _বিনোদন
  • আজকে টিভিতে
Type Here to Get Search Results !
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি আন্তর্জাতিক
হোমসংবাদকৃষক দলে আওয়ামী লোকদের অনুপ্রবেশের অভিযোগ বিএনপির প্রতিবাদ

কৃষক দলে আওয়ামী লোকদের অনুপ্রবেশের অভিযোগ বিএনপির প্রতিবাদ

0 Ekushey Tribune বুধবার, মে ০৭, ২০২৫

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি

ছবি একুশে ট্রিবিউন 


উড়িয়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের ঘনিষ্ঠদের পুনর্বাসনের অভিযোগে তীব্র প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তাঁদের অভিযোগ, এ পদক্ষেপ দলের আদর্শ ও ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা।


এই অভিযোগের প্রতিবাদে গতকাল সোমবার (৬ মে) বিকেল ৫টায় উড়িয়া ইউনিয়ন পরিষদ মাঠে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেন।


বক্তব্য দেন উড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবীব সরকার, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, যুবদলের আহ্বায়ক মো. রেজাউল করিম রেজা, যুগ্ম আহ্বায়ক মো. আতিয়ার রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. গোলাম কিবরিয়া এবং ছাত্রদলের সভাপতি মো. জসিম উদ্দিন জীবন।


বক্তব্যে আহসান হাবীব সরকার বলেন, ‘আওয়ামী দোসরদের কৃষক দলের নেতৃত্বে বসানো মানে ত্যাগী ও আদর্শবান নেতাকর্মীদের অবমূল্যায়ন। এটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।’


ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। ত্যাগী নেতাকর্মীদের যথাযথ সম্মান ও অধিকার ফিরিয়ে দিতে হবে।’


সমাবেশে বক্তারা আরও বলেন, ‘আদর্শবিরোধী এই সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলা হবে। উড়িয়া ইউনিয়ন কৃষক দলে আওয়ামী ঘরানার লোকদের অনুপ্রবেশ মেনে নেওয়া হবে না। এটি আত্মত্যাগী নেতাকর্মীদের প্রতি চরম অবিচার।’


সমাবেশে উড়িয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Tags
দেশজুড়ে সংবাদ
  • নবীনতর

  • পূর্বতন

আরও দেখান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

কমেন্ট করতে গুগল লগইন করে কমেন্ট করুন ধন্যবাদ

কলাম
পোস্ট লোড হচ্ছে...
আরও
হোম সর্বশেষ ভিডিও
লাইভ
Profile প্রোফাইল

আনন্দ বিনোদন

6/sidebar/বিনোদন

সর্বাধিক পঠিত সংবাদ

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

মঙ্গলবার, অক্টোবর ০৬, ২০২৬
অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত সহেদ আলীর পাশে রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাব

অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত সহেদ আলীর পাশে রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাব

সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
রুহিয়ায় দেলোয়ার হোসেন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন পাটিয়াডাঙ্গী

রুহিয়ায় দেলোয়ার হোসেন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন পাটিয়াডাঙ্গী

সোমবার, অক্টোবর ১২, ২০২৬
রুহিয়া ডিগ্রি কলেজ পরিদর্শনে উপজেলা প্রশাসক।

রুহিয়া ডিগ্রি কলেজ পরিদর্শনে উপজেলা প্রশাসক।

সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

আন্তর্জাতিক সংবাদ

6/sidebar/আন্তর্জাতিক

কৃষি সংবাদ

5/block/কৃষি

জাতীয়

5/megagrid/জাতীয়

ফিচার

6/sidebar/ফিচার

লাইফস্টাইল

5/megagrid/লাইফস্টাইল

খেলা ধুলা

6/sidebar/খেলাধুলা

এখনকার পুযুক্তি

5/megagrid/পুযুক্তি

অপরাধ

6/sidebar/অপরাধ

সংবাদ বিশ্লেষণ

ঠাকুরগাঁও এর বাঁশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে
কৃষি

ঠাকুরগাঁও এর বাঁশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
রুহিয়ায় পরকীয়ার অভিযোগে এক ব্যক্তি জনতার হাতে আটক

রুহিয়ায় পরকীয়ার অভিযোগে এক ব্যক্তি জনতার হাতে আটক

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

মঙ্গলবার, অক্টোবর ০৬, ২০২৬
ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
Ekushey Tribune

প্রকাশক: শাহাজাদ ইসলাম
সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম
☞ব্লক:৭ , ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১
বিজ্ঞাপন, সংবাদ,ও যোগাযোগ করতে
ই-মেইলঃ contact@sahajadislam.com.bd
Phone: +8801721447230

GET IT ON Google Play Download on the App Store
  • হোম
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

Footer Copyright

এই সাইটের লেখা ছবি ভিডিও অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ সম্পন্ন বেআইনি- Templates DMCA© সর্বস্বত্ব ® সংরক্ষিত শাহাজাদ ইসলাম ২০২৭

Contact form