![]() |
| ছবি: শাহাজাদ ইসলাম |
উৎসবমুখর পরিবেশে উত্তরাঞ্চলের সর্বাধিক প্রচারিত প্রথম শ্রেণির বাংলা দৈনিক ‘দৈনিক যুগের আলো’র ৩৪ বছর পেরিয়ে ৩৫ বছরে পদার্পণ উদযাপিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলা মডেল প্রেসক্লাব কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রুহিয়া উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং রুহিয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলাল হোসেন আকাশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রুহিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক মানিক, গিন্নীদেবী আগরওয়াল মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা এবং আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী।
এ সময় আরও বক্তব্য দেন দৈনিক যুগের আলোর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ইমদাদুল হক ভুট্টো, সদর উপজেলা প্রতিনিধি সোহেল তানভীর এবং রুহিয়া প্রতিনিধি আনোয়ার হোসেন।
বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও জনস্বার্থকে প্রাধান্য দিয়ে দৈনিক যুগের আলো দীর্ঘ ৩৪ বছর ধরে উত্তরাঞ্চলের মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীকে পরিণত হয়েছে। আগামী দিনেও সত্য ও ন্যায়ের পক্ষে এবং জনকল্যাণে পত্রিকাটি তার এই অগ্রযাত্রা অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা কেক কেটে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক নিরপেক্ষ, একুশে ট্রিবিউন এর প্রকাশক ও আই নিউজ বিডির জেলা প্রতিনিধি "শাহাজাদ ইসলাম" সহ এলাকার বিশিষ্ট সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ।


কমেন্ট করতে গুগল লগইন করে কমেন্ট করুন ধন্যবাদ