LIVE
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
Ekushey Tribune
  • হোম
  • LIVE
  • _Live weather ☁️
  • লগ‌ইন
  • খবর
  • _স্থানিয় সংবাদ
  • _শিক্ষা
  • __রাজনীতি
  • __ধর্ম
  • __আন্তর্জাতিক
  • _খেলাধুলা
  • _বিনোদন
  • আজকে টিভিতে
Type Here to Get Search Results !
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি আন্তর্জাতিক
হোমদেশজুড়েরুহিয়ায় দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগে ৭ বিঘা ধানক্ষেত ধ্বংসের মুখে

রুহিয়ায় দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগে ৭ বিঘা ধানক্ষেত ধ্বংসের মুখে

0 শাহাজাদ ইসলাম শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
কৃষি
ছবি: একুশে ট্রিবিউন


ঠাকুরগাঁও রুহিয়ায় কীটনাশক বিক্রেতা ও বেসরকারি একটি পেস্টিসাইড কোম্পানির কর্মীর পরামর্শে ক্ষেতে ওষুধ প্রয়োগ করে ৭ বিঘা জমির ধান হারানোর উপক্রম হয়েছে তৈয়ব আলী নামে এক কৃষকের । 


সঠিক দিক নির্দেশনার অভাবে পুরো ক্ষেতের ধান লাল-ধূসর হয়ে পচে নষ্ট হয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয় সূত্রে জানা যায়, রুহিয়া ইউনিয়নের মধুপুর কাকলী স্কুলসংলগ্ন এলাকার আনোয়ার মুন্সীর ছেলে তৈয়ব আলী মধুপুর ডাঙ্গাপাড়া এলাকায় স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবুর কাছ থেকে ৭ বিঘা জমি লিজ নিয়ে ধানের আবাদ করেন। 


সম্প্রতি ধানের রোগবালাই রোধে পরামর্শের জন্য তিনি রুহিয়া ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে কালীতলা বাজারের ‘হবিবর ট্রেডার্স’ এর স্বত্বাধিকারী হবিবরের দ্বারস্থ হন। অভিযোগ রয়েছে, হবিবর ‘মিম প্লেক্স এগ্রো কোম্পানি লিমিটেড’ এর এক প্রতিনিধিকে দিয়ে ক্ষেত পরিদর্শন করান এবং তাঁরই পরামর্শে কৃষককে সেতারা, এমিস্কোর, কোটান ও ভ্যালেন্ট টেক লিঃ-এর লুপিন প্লাস নামক কীটনাশক মিশ্রণ স্প্রে করার পরমর্শ দেন। গত বুধবার (২৩ সেপ্টেম্বর) তৈয়ব আলী ওই কীটনাশক স্প্রে করার পরদিন থেকেই পুরো ক্ষেতের ধান লাল ও ধূসর রঙ ধারণ করে পচতে শুরু করে। কান্নাজড়িত কণ্ঠে ক্ষতিগ্রস্ত কৃষক তৈয়ব আলী বলেন, কৃষি কর্মকর্তাকে সময়মতো না পেয়ে বাধ্য হয়ে দোকানদার ও কোম্পানির লোকজনের কথায় ওষুধ দিয়েছিলাম। 


লিজ নেওয়া ৭ বিঘা জমির ধান এভাবে নষ্ট হয়ে যাওয়ায় আমি এখন নিঃস্ব। পরিবার নিয়ে পথে বসার উপক্রম হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে হবিবর ট্রেডার্সের স্বত্বাধিকারী হবিবর বলেন, এই ওষুধ অন্য কৃষকদেরও দেওয়া হয়েছে, তবে তাঁদের কোনো অভিযোগ আসেনি। যেহেতু তৈয়ব আলীর ক্ষেতে ক্ষতি হয়েছে, তাই একজন কৃষিবিদ এনে ওষুধ পরিদর্শনের মাধ্যমে তাঁকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। এই বিষয়ে রুহিয়া ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা জুয়েল ইসলাম উক্ত ক্ষেত পরিদর্শনপূর্বক বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এই ধানক্ষেতটিতে একসাথে কয়েক প্রকার কীটনাশক সংমিশ্রণে দুপুর সময়ে স্প্রে করার ফলে এমনটি হতে পারে। আমরা এই ধানক্ষেত টি ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছি। 


বিষয়টি দৃষ্টিগোচর করা হলে রুহিয়া উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম জানান, তিনি দ্রুতই সরজমিনে ক্ষতিগ্রস্ত ক্ষেত পরিদর্শন করবেন এবং কৃষককে সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এদিকে স্থানীয় কৃষক শাহা আলম ও এনামুল হক (খাটাস) ক্ষোভ প্রকাশ করে জানান, উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাঠপর্যায়ে নিয়মিত পাওয়া যায় না। মাঠপর্যায়ে নিয়মিত প্রশিক্ষণ, উঠান বৈঠক ও সরকারি পরামর্শ সেবা সচল থাকলে কৃষকদের অদক্ষ দোকানদার বা কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের ওপর নির্ভর করতে হতো না এবং এমন আর্থিক ক্ষতির মুখে পড়তে হতো না।




এটি/ডেক্স

Tags
কৃষি দেশজুড়ে
  • নবীনতর

  • পূর্বতন

আরও দেখান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

কমেন্ট করতে গুগল লগইন করে কমেন্ট করুন ধন্যবাদ

কলাম
পোস্ট লোড হচ্ছে...
আরও
হোম সর্বশেষ ভিডিও
লাইভ
Profile প্রোফাইল

আনন্দ বিনোদন

6/sidebar/বিনোদন

সর্বাধিক পঠিত সংবাদ

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

মঙ্গলবার, অক্টোবর ০৬, ২০২৬
অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত সহেদ আলীর পাশে রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাব

অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত সহেদ আলীর পাশে রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাব

সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
রুহিয়ায় পরকীয়ার অভিযোগে এক ব্যক্তি জনতার হাতে আটক

রুহিয়ায় পরকীয়ার অভিযোগে এক ব্যক্তি জনতার হাতে আটক

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
ঠাকুরগাঁও এর বাঁশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে

ঠাকুরগাঁও এর বাঁশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
রুহিয়ায় দেলোয়ার হোসেন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন পাটিয়াডাঙ্গী

রুহিয়ায় দেলোয়ার হোসেন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন পাটিয়াডাঙ্গী

সোমবার, অক্টোবর ১২, ২০২৬

আন্তর্জাতিক সংবাদ

6/sidebar/আন্তর্জাতিক

কৃষি সংবাদ

5/block/কৃষি

জাতীয়

5/megagrid/জাতীয়

ফিচার

6/sidebar/ফিচার

লাইফস্টাইল

5/megagrid/লাইফস্টাইল

খেলা ধুলা

6/sidebar/খেলাধুলা

এখনকার পুযুক্তি

5/megagrid/পুযুক্তি

অপরাধ

6/sidebar/অপরাধ

সংবাদ বিশ্লেষণ

ঠাকুরগাঁও এর বাঁশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে
কৃষি

ঠাকুরগাঁও এর বাঁশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
রুহিয়ায় পরকীয়ার অভিযোগে এক ব্যক্তি জনতার হাতে আটক

রুহিয়ায় পরকীয়ার অভিযোগে এক ব্যক্তি জনতার হাতে আটক

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

মঙ্গলবার, অক্টোবর ০৬, ২০২৬
ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
Ekushey Tribune

প্রকাশক: শাহাজাদ ইসলাম
সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম
☞ব্লক:৭ , ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১
বিজ্ঞাপন, সংবাদ,ও যোগাযোগ করতে
ই-মেইলঃ contact@sahajadislam.com.bd
Phone: +8801721447230

GET IT ON Google Play Download on the App Store
  • হোম
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

Footer Copyright

এই সাইটের লেখা ছবি ভিডিও অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ সম্পন্ন বেআইনি- Templates DMCA© সর্বস্বত্ব ® সংরক্ষিত শাহাজাদ ইসলাম ২০২৭

Contact form