LIVE
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
Ekushey Tribune
  • হোম
  • LIVE
  • _Live weather ☁️
  • লগ‌ইন
  • খবর
  • _স্থানিয় সংবাদ
  • _শিক্ষা
  • __রাজনীতি
  • __ধর্ম
  • __আন্তর্জাতিক
  • _খেলাধুলা
  • _বিনোদন
  • আজকে টিভিতে
Type Here to Get Search Results !
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি আন্তর্জাতিক
হোমজামায়াত৫ দফা দাবিতে দিনাজপুর শহর জুড়ে জামায়াতের বিশাল মানববন্ধন অনুষ্ঠিত

৫ দফা দাবিতে দিনাজপুর শহর জুড়ে জামায়াতের বিশাল মানববন্ধন অনুষ্ঠিত

0 Ekushey Tribune বুধবার, অক্টোবর ১৫, ২০২৫

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ 




দিনাজপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনাজপুর শহরে জুড়ে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 


কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশের ন্যায় দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।


গতকাল বুধবার বেলা ১২টা বেলা হতে ১টা পর্যন্ত ঘন্টাব্যাপি দিনাজপুর সরকারি কলেজ মোড় হতে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটক পর্যন্ত দীর্ঘ প্রায় সাড়ে ৩ কিলোমিটার রাস্তাজুড়ে এ মানববন্ধন পালন করা হয়। এতে জামায়াতের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।


মানববন্ধনে শহরের ১০টি স্পটে জেলা জামায়াত, শহর জামায়াতসহ জেলার ১৩টি উপজেলা হতে আগত জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী অংশ গ্রহণ করেন।


দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কসহ পৃথক পৃথক স্থানে বক্তব্য রাখেন জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান, দিনাজপুর সদর আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাইনুল ইসলাম, দিনাজপুর ইনস্টিটিউটের সামনের স্পটে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমির দিনাজপুর-৬ আসনে জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের সামনের স্পটে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাহাদ্দিস ড. এনামুল হক, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আ স ম ইব্রাহীম, বীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির ক্বারী আজিজুর রহমান, শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীন, সুইহারি স্পটে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সেক্রেটারি মোঃ তৈয়ব আলী, শহর জামায়াতেন সাবেক নায়েবে আমির মোঃ তোয়াব আলী মোল্লা প্রমূখ।


মানববন্ধন থেকে বক্তারা, অবিলম্বে পিআর পদ্ধতির দাবি বাস্তবায়ন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারিসহ ৫ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, ৫ দফা দাবির মধ্যে রয়েছে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন করা,নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

Tags
জামায়াত
  • নবীনতর

  • পূর্বতন

আরও দেখান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

কমেন্ট করতে গুগল লগইন করে কমেন্ট করুন ধন্যবাদ

কলাম
পোস্ট লোড হচ্ছে...
আরও
হোম সর্বশেষ ভিডিও
লাইভ
Profile প্রোফাইল

আনন্দ বিনোদন

6/sidebar/বিনোদন

সর্বাধিক পঠিত সংবাদ

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

মঙ্গলবার, অক্টোবর ০৬, ২০২৬
অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত সহেদ আলীর পাশে রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাব

অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত সহেদ আলীর পাশে রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাব

সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
রুহিয়ায় দেলোয়ার হোসেন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন পাটিয়াডাঙ্গী

রুহিয়ায় দেলোয়ার হোসেন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন পাটিয়াডাঙ্গী

সোমবার, অক্টোবর ১২, ২০২৬
রুহিয়া ডিগ্রি কলেজ পরিদর্শনে উপজেলা প্রশাসক।

রুহিয়া ডিগ্রি কলেজ পরিদর্শনে উপজেলা প্রশাসক।

সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

আন্তর্জাতিক সংবাদ

6/sidebar/আন্তর্জাতিক

কৃষি সংবাদ

5/block/কৃষি

জাতীয়

5/megagrid/জাতীয়

ফিচার

6/sidebar/ফিচার

লাইফস্টাইল

5/megagrid/লাইফস্টাইল

খেলা ধুলা

6/sidebar/খেলাধুলা

এখনকার পুযুক্তি

5/megagrid/পুযুক্তি

অপরাধ

6/sidebar/অপরাধ

সংবাদ বিশ্লেষণ

ঠাকুরগাঁও এর বাঁশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে
কৃষি

ঠাকুরগাঁও এর বাঁশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
রুহিয়ায় পরকীয়ার অভিযোগে এক ব্যক্তি জনতার হাতে আটক

রুহিয়ায় পরকীয়ার অভিযোগে এক ব্যক্তি জনতার হাতে আটক

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

মঙ্গলবার, অক্টোবর ০৬, ২০২৬
ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
Ekushey Tribune

প্রকাশক: শাহাজাদ ইসলাম
সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম
☞ব্লক:৭ , ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১
বিজ্ঞাপন, সংবাদ,ও যোগাযোগ করতে
ই-মেইলঃ contact@sahajadislam.com.bd
Phone: +8801721447230

GET IT ON Google Play Download on the App Store
  • হোম
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

Footer Copyright

এই সাইটের লেখা ছবি ভিডিও অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ সম্পন্ন বেআইনি- Templates DMCA© সর্বস্বত্ব ® সংরক্ষিত শাহাজাদ ইসলাম ২০২৭

Contact form