LIVE
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
Ekushey Tribune
  • হোম
  • LIVE
  • _Live weather ☁️
  • লগ‌ইন
  • খবর
  • _স্থানিয় সংবাদ
  • _শিক্ষা
  • __রাজনীতি
  • __ধর্ম
  • __আন্তর্জাতিক
  • _খেলাধুলা
  • _বিনোদন
  • আজকে টিভিতে
Type Here to Get Search Results !
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি আন্তর্জাতিক
হোমকৃষিঠাকুরগাঁওয়ে শীতের আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা

ঠাকুরগাঁওয়ে শীতের আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা

0 শাহাজাদ ইসলাম বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫

কুদরত আলী ঠাকুরগাঁও প্রতিনিধিঃ



আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন ঠাকুরগাঁওয়ের কৃষকেরা। করলা, বেগুন, টমেটো, লাউ, লাল শাক, পালং শাক, শিম, শসা, চিচিঙ্গা, মুলা, ফুলকপি, বাঁধাকপিসহ নানা শীতকালীন সবজির ফসল পরিচর্যায় বেশির ভাগ সময় কাটছে কৃষকের।


ঠাকুরগাঁও সদর উপজেলায় এ বছর সময়মত বৃষ্টি না হওয়ায় চলতি বছর উচুঁ জমিগুলোর বেশিভাগ জমিতেই আমন ধান রোপন করতে পারেনি চাষিরা। এ অবস্থায় উঁচু জমিগুলোতে আগাম শীতকালীন সবজির চাষাবাদের কাজে লাগাচ্ছেন তারা। এছাড়াও আলু ও মিষ্টি কুমড়ার ন্যায্যমূল্য না পাওয়ায় এবার বেশি লাভের আশায় আগাম শীতকালীন সবজিই মূল লক্ষ্য সদর উপজেলার শীতকালীন সবজি চাষিদের।


চলতি বছর সদর উপজেলায় ৪ হাজার ৫ শ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ হয়েছে। এতে উৎপাদন হবে ১ লাখ ৫ হাজার মেট্রিকটন শাক-সবজি। আবহাওয়া অনুকলে থাকলে স্থানীয়দের চাহিদা মিটিয়ে এ সবজি এলাকার চাহিদা মিটিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার মানুষের চাহিদাও পূরণ করবে ধারণা করছে কৃষি বিভাগ।


ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট, রাজাগাঁও, মোলানখুড়ী, রুহিয়া পশ্চিম ইউনিয়নের মন্ডলাদাম গ্রামসহ কয়েকটি গ্রাম ঘুরে দেখা গেছে দিনমজুরদের সঙ্গে ক্ষেত পরিচর্যা, রোগ-বালাই দমন ও অধিক ফলনের আশায় দিনরাত হাড়ভাঙ্গা পরিশ্রম করছেন সবজি চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকলে ১০ দিনের মধ্যেই ক্ষেত থেকে উঠবে শীতকালীন শাকসবজি। বেশি লাভ ও বাম্পার ফলন হবে এমনটাই প্রত্যাশা করছেন চাষিরা।


সদর উপজেলার রুহিয়া থানার রুহিয়া পশ্চিম ইউনিয়নের মন্ডলাদাম এলাকার সবজি চাষি সবুজ ইসলাম বলেন, এ বছর উঁচু দেড় একর জমিতে করলা এবং এক একর জমিতে চিচিঙ্গা চাষ করেছেন তিনি। করলার গাছে ফল আসা শুরু করেছে। আগামী ১০ দিনের মধ্যে বাজারে তোলার যাবে বলে ধারণা করছেন।


 শ্রমিকদের সঙ্গে মাঠে কাজ করছেন রাজাগাঁও ইউনিয়নের খড়ি বাড়ি গ্রামের আলহাজ্ব মোঃ মোজাহারুল ইসলামের ছেলে আনিসুর রহমান।তিনি বলেন, আবহাওয়া অনুকূলে থাকার ফলে করলা ক্ষেতে সেচের পরিমাণ এবার কম লাগছে। সবজি দ্রুত বাজারে তুলতে পারলে ন্যায্যমূল্যের পাশাপাশি ভাল লাভের স্বপ্ন দেখছেন তিনি।


ঢোলারহাট ইউনিয়নের কলাবাগান এলাকার সবজি চাষি হবিবর বলেন, এক একর জমিতে করলা চাষে তিনি ৪৫ হাজার টাকা খরচ করেছেন। বাজারে তোলা পর্যন্ত আরও ২-৩ হাজার টাকা খরচ হবে। 

২১ নং ঢোলারহাট ইউনিয়নের কৃষি উপ-সহকারী কর্মকর্তা জগদীশ শর্মা বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার শিক্ষিত বেকারও ঝুঁকছেন সবজি চাষে। এখন সবজি কম পাওয়া গেলেও ১০-১৫ দিনের মধ্যে সবজি উৎপাদন শুরু হবে। তিনি বলেন আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত কৃষকদের সঠিক পরামর্শ দিয়ে আসছি।


ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাসিরুল আলম বলেন , আবহাওয়া অনুকূলে থাকলে সবজির বাম্পার ফলন হবে। এই এলাকার মাটি অনেক উর্বর তাই ফলন বেশি। এ অঞ্চলের সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে। এছাড়াও মাঠ পর্যায়ে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কারিগরি সহায়তাসহ পরামর্শ দিয়ে যাচ্ছেন।

Tags
কৃষি
  • নবীনতর

  • পূর্বতন

আরও দেখান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

কমেন্ট করতে গুগল লগইন করে কমেন্ট করুন ধন্যবাদ

কলাম
পোস্ট লোড হচ্ছে...
আরও
হোম সর্বশেষ ভিডিও
লাইভ
Profile প্রোফাইল

আনন্দ বিনোদন

6/sidebar/বিনোদন

সর্বাধিক পঠিত সংবাদ

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

মঙ্গলবার, অক্টোবর ০৬, ২০২৬
অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত সহেদ আলীর পাশে রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাব

অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত সহেদ আলীর পাশে রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাব

সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
রুহিয়ায় দেলোয়ার হোসেন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন পাটিয়াডাঙ্গী

রুহিয়ায় দেলোয়ার হোসেন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন পাটিয়াডাঙ্গী

সোমবার, অক্টোবর ১২, ২০২৬
রুহিয়া ডিগ্রি কলেজ পরিদর্শনে উপজেলা প্রশাসক।

রুহিয়া ডিগ্রি কলেজ পরিদর্শনে উপজেলা প্রশাসক।

সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

আন্তর্জাতিক সংবাদ

6/sidebar/আন্তর্জাতিক

কৃষি সংবাদ

5/block/কৃষি

জাতীয়

5/megagrid/জাতীয়

ফিচার

6/sidebar/ফিচার

লাইফস্টাইল

5/megagrid/লাইফস্টাইল

খেলা ধুলা

6/sidebar/খেলাধুলা

এখনকার পুযুক্তি

5/megagrid/পুযুক্তি

অপরাধ

6/sidebar/অপরাধ

সংবাদ বিশ্লেষণ

ঠাকুরগাঁও এর বাঁশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে
কৃষি

ঠাকুরগাঁও এর বাঁশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
রুহিয়ায় পরকীয়ার অভিযোগে এক ব্যক্তি জনতার হাতে আটক

রুহিয়ায় পরকীয়ার অভিযোগে এক ব্যক্তি জনতার হাতে আটক

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

মঙ্গলবার, অক্টোবর ০৬, ২০২৬
ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
Ekushey Tribune

প্রকাশক: শাহাজাদ ইসলাম
সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম
☞ব্লক:৭ , ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১
বিজ্ঞাপন, সংবাদ,ও যোগাযোগ করতে
ই-মেইলঃ contact@sahajadislam.com.bd
Phone: +8801721447230

GET IT ON Google Play Download on the App Store
  • হোম
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

Footer Copyright

এই সাইটের লেখা ছবি ভিডিও অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ সম্পন্ন বেআইনি- Templates DMCA© সর্বস্বত্ব ® সংরক্ষিত শাহাজাদ ইসলাম ২০২৭

Contact form