LIVE
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
Ekushey Tribune
  • হোম
  • LIVE
  • _Live weather ☁️
  • লগ‌ইন
  • খবর
  • _স্থানিয় সংবাদ
  • _শিক্ষা
  • __রাজনীতি
  • __ধর্ম
  • __আন্তর্জাতিক
  • _খেলাধুলা
  • _বিনোদন
  • আজকে টিভিতে
Type Here to Get Search Results !
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি আন্তর্জাতিক
হোমবাংলাদেশ১০ বছর পর ফিরেও সম্মান না পেয়ে ছাত্র বিষয়ক উপ-উপদেষ্টার পদত্যাগ

১০ বছর পর ফিরেও সম্মান না পেয়ে ছাত্র বিষয়ক উপ-উপদেষ্টার পদত্যাগ

0 Ekushey Tribune শুক্রবার, আগস্ট ০৮, ২০২৫

ছবি সংগৃহীত 


দীর্ঘ ১০ বছর পর চাকরিতে পুনর্বহাল হলেও প্রাপ্য সম্মান ও পদোন্নতি না পাওয়ার অভিযোগ তুলে পদত্যাগ করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ছাত্র বিষয়ক উপ-উপদেষ্টা সহকারী অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম।

৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর জমা দেওয়া পদত্যাগপত্রে তিনি এ সিদ্ধান্তের পেছনে তাঁর অসন্তোষ ও বঞ্চনার বিষয়গুলো তুলে ধরেন। পদত্যাগপত্রে ড. সাইফুল ইসলাম উল্লেখ করেন, ২০০৭ সালের ১ মার্চ তিনি প্রভাষক হিসেবে পবিপ্রবিতে যোগদান করেন।

কিন্তু ২০১৪ সালের ৯ ডিসেম্বর তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে চাকরি হারান। দীর্ঘ ১০ বছর পর ২০২৪ সালের ৮ আগস্ট সহকারী অধ্যাপক পদে পুনরায় কর্মস্থলে ফিরলেও, একই সময়ে যোগদানকারী সহকর্মীরা দ্বিতীয় গ্রেডের অধ্যাপকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক পদে দায়িত্ব পালন করলেও তাঁকে পদোন্নতি দেওয়া হয়নি।

তিনি অভিযোগ করেন, একই সিন্ডিকেট সভায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক, যিনি রাজনৈতিক কারণে চাকরিচ্যুত হয়েছিলেন, তাঁকে চাকরিতে ফেরার পরপরই দুই ধাপে উন্নীত করে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। অথচ তাঁর (ড. সাইফুলের) ক্ষেত্রে বিষয়টি দীর্ঘসূত্রতায় পড়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কাজী রফিকুল ইসলাম এ প্রতিনিধি কে জানান , “ছাত্র বিষয়ক উপদেষ্টার মৃত্যুর পর বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ইকোনমিকস অ্যান্ড সোশিওলজি বিভাগের অধ্যাপক ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকার ‘উপ-উপদেষ্টা’ হিসেবে দায়িত্ব পালন করছিলেন,

তাকেই পরিচালক করা হয়েছে। অপর দিকে ড. সাইফুল ইসলাম পূর্বে এসব প্রশাসনিক দায়িত্বে ছিলেন না। তাই তাঁকে এখন ‘উপ-উপদেষ্টা’ হিসেবে রাখা হয়েছে। বিষয়টি যেভাবে উপস্থাপন করা হচ্ছে, আসলে তা সেভাবে নয়।।# জাকির হোসেন হাওলাদার সাংবাদিক দুমকি পটুয়াখালী মোবাইল নম্বর, ০১৭৩৯৪৮৮৫৭৪।

Tags
বাংলাদেশ
  • নবীনতর

  • পূর্বতন

আরও দেখান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

কমেন্ট করতে গুগল লগইন করে কমেন্ট করুন ধন্যবাদ

কলাম
পোস্ট লোড হচ্ছে...
আরও
হোম সর্বশেষ ভিডিও
লাইভ
Profile প্রোফাইল

আনন্দ বিনোদন

6/sidebar/বিনোদন

সর্বাধিক পঠিত সংবাদ

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

মঙ্গলবার, অক্টোবর ০৬, ২০২৬
অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত সহেদ আলীর পাশে রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাব

অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত সহেদ আলীর পাশে রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাব

সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
রুহিয়ায় দেলোয়ার হোসেন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন পাটিয়াডাঙ্গী

রুহিয়ায় দেলোয়ার হোসেন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন পাটিয়াডাঙ্গী

সোমবার, অক্টোবর ১২, ২০২৬
রুহিয়া ডিগ্রি কলেজ পরিদর্শনে উপজেলা প্রশাসক।

রুহিয়া ডিগ্রি কলেজ পরিদর্শনে উপজেলা প্রশাসক।

সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

আন্তর্জাতিক সংবাদ

6/sidebar/আন্তর্জাতিক

কৃষি সংবাদ

5/block/কৃষি

জাতীয়

5/megagrid/জাতীয়

ফিচার

6/sidebar/ফিচার

লাইফস্টাইল

5/megagrid/লাইফস্টাইল

খেলা ধুলা

6/sidebar/খেলাধুলা

এখনকার পুযুক্তি

5/megagrid/পুযুক্তি

অপরাধ

6/sidebar/অপরাধ

সংবাদ বিশ্লেষণ

ঠাকুরগাঁও এর বাঁশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে
কৃষি

ঠাকুরগাঁও এর বাঁশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
রুহিয়ায় পরকীয়ার অভিযোগে এক ব্যক্তি জনতার হাতে আটক

রুহিয়ায় পরকীয়ার অভিযোগে এক ব্যক্তি জনতার হাতে আটক

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

মঙ্গলবার, অক্টোবর ০৬, ২০২৬
ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
Ekushey Tribune

প্রকাশক: শাহাজাদ ইসলাম
সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম
☞ব্লক:৭ , ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১
বিজ্ঞাপন, সংবাদ,ও যোগাযোগ করতে
ই-মেইলঃ contact@sahajadislam.com.bd
Phone: +8801721447230

GET IT ON Google Play Download on the App Store
  • হোম
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

Footer Copyright

এই সাইটের লেখা ছবি ভিডিও অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ সম্পন্ন বেআইনি- Templates DMCA© সর্বস্বত্ব ® সংরক্ষিত শাহাজাদ ইসলাম ২০২৭

Contact form