LIVE
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
Ekushey Tribune
  • হোম
  • LIVE
  • _Live weather ☁️
  • লগ‌ইন
  • খবর
  • _স্থানিয় সংবাদ
  • _শিক্ষা
  • __রাজনীতি
  • __ধর্ম
  • __আন্তর্জাতিক
  • _খেলাধুলা
  • _বিনোদন
  • আজকে টিভিতে
Type Here to Get Search Results !
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি আন্তর্জাতিক
হোমসংবাদপটুয়াখালী ভার্সিটিতে, শ্রদ্ধা, স্মরণ ও প্রেরণার আলোকে শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী পালন।।

পটুয়াখালী ভার্সিটিতে, শ্রদ্ধা, স্মরণ ও প্রেরণার আলোকে শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী পালন।।

0 Ekushey Tribune বৃহস্পতিবার, জুলাই ০৩, ২০২৫

দুমকী ও পবিপ্রবি( পটুয়াখালী) প্রতিনিধি : জাকির হোসেন হাওলাদার। 




আত্মত্যাগের অনলবর্ষিত প্রহর আর দেশপ্রেমের দীপ্ত অনুপ্রেরণায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে গভীর শ্রদ্ধায় পালিত হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী।

একটি নাম—যা কেবল ইতিহাসের পৃষ্ঠা নয়, বরং জাতির হৃদয়ে খচিত এক অনন্ত প্রেরণার প্রতীক। স্বাধীনতার ঘোষণাপত্রে যার কণ্ঠস্বর, শাসনপটের পুনর্গঠনে যার সাহসিকতা, আর আত্মদানের মাধ্যমে যিনি পরিণত হয়েছেন জাতির চেতনাগত স্তম্ভে—তাঁর স্মরণে আয়োজিত হয় এ দিনটির আলোচনা ও দোয়ার মাহফিল।


বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স রুমে বৃহস্পতিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানের আয়োজক ছিল ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), পবিপ্রবি ইউনিট। অনুষ্ঠানটি পরিণত হয় এক অনন্য অনুভবের মঞ্চে, যেখানে শোক, শ্রদ্ধা ও অনুরাগ মিলেমিশে এক গভীর মানবিক উপলব্ধির জন্ম দেয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে শহীদ জিয়াউর রহমানের আত্মত্যাগ, রাজনৈতিক দূরদর্শিতা এবং সুশাসন প্রতিষ্ঠার চেষ্টাকে স্মরণ করে বলেন—“এই শহীদ রাষ্ট্রনায়ক শুধু ইতিহাসের চরিত্র নন, তিনি আমাদের নৈতিকতার এক আলোকবর্তিকা।” তিনি আরও বলেন, তার মৃত্যুতে আমরা হারিয়েছি একজন সাহসী দেশপ্রেমিক, রাষ্ট্রনায়ককে। তার রাজনৈতিক দুরদর্শিতা, আত্মত্যাগ, নতুন বাংলাদেশ বিনির্মানে এবং তার আদর্শ আমাদের পথ প্রদর্শক ও অনুপ্রেরণা হয়ে থাকবে। 


বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর ও ইউট্যাব-এর সাধারণ সম্পাদক প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের এক ঝলক ব্যতিক্রমী রাষ্ট্রনায়কত্বর প্রতিচ্ছবি—“একজন যোদ্ধা যখন রাষ্ট্রনায়ক হয়ে ওঠেন, তখন তাঁর ভেতরের দেশপ্রেমই জাতির পুনর্গঠনের প্রধান ভিত্তি হয়।”

শহীদ জিয়াউর রহমানকে যদি আপনারা ভালোবাসেন তাহলে তার আদর্শ ধারণ করতে হবে।


সভাপতিত্ব করেন ইউট্যাব, পবিপ্রবি ইউনিটের সভাপতি প্রফেসর ড. মো: মামুন অর রশিদ। স্বাগত বক্তব্য দেন শহীদ বার্ষিকী উদ্‌যাপন কমিটির আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন। সঞ্চালনার দায়িত্ব পালন করেন কমিটির সদস্য-সচিব প্রফেসর ড. মো: মাসুদুর রহমান।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিবিএ অনুষদের সাবেক ডিন প্রফেসর বদিউজ্জামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মহসিন হোসেন খান, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ দেলোয়ার হোসেন, পোস্ট গ্রাজুয়েট স্ট্যাডিজ এর ডিন প্রফেসর ড. মোঃ আতিকুর রহমান, সিএসই অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ খোকন হোসেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মোঃ মাহফুজুর রহমান সবুজ, সয়েল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম, তরুণ কৃষি বিজ্ঞানী ও কৃষি অনুষদের এ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. মোঃ সগিরুল ইসলাম মজুমদার, কৃষি অনুষদের এ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. মুহাম্মদ ইকবাল হোসেন, ডেপুটি রেজিস্ট্রার মোঃ আবুবকর সিদ্দিক, উপ -খামার তত্বাবধায়ক মোঃ আবুল হোসেন, সিএসই অনুষদের প্রভাসক আব্দুল্লাহ আল জাহিদ, প্রভাষক রাফিয়াতুল জান্নাতুল রিপা, কর্মচারী মোঃ মাহবুবুর রহমান, পবিপ্রবি ছাত্র দলের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম রাতুল এবং পবিপ্রবি ছাত্র দলের সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা জনি।


বক্তারা তাঁদের আলোচনায় শহীদ জিয়ার সামরিক জীবন, রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন, কৃষি ও শিল্পোন্নয়নসহ আর্থ-সামাজিক খাতে তাঁর যুগান্তকারী অবদান তুলে ধরেন। তাঁরা বলেন, “শহীদ জিয়াউর রহমান ছিলেন ইতিহাসের সেই বলিষ্ঠ অধ্যায়, যার সাহসিকতা জাতিকে এগিয়ে যাওয়ার সাহস দিয়েছে, দিয়েছে আত্মবিশ্বাস ও আত্মমর্যাদার চেতনা।”


অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। পুরো অনুষ্ঠান জুড়েই ছিল এক অনাবিল ভাবগম্ভীর পরিবেশ, যেখানে অতীতের শ্রদ্ধাভাজন এক রাষ্ট্রনায়কের আত্মার জন্য চলছিল অশ্রুসজল প্রার্থনা।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করা হয় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও মোনাজাত। দেশ ও জাতির মঙ্গল, স্থিতিশীলতা এবং শান্তি কামনায় উত্থিত হয় অসংখ্য হৃদয়ের নিঃশব্দ আকুতি। এই স্মরণসভা কেবল আনুষ্ঠানিকতা নয়—বরং এটি একটি চেতনার জাগরণ। একজন শহীদ রাষ্ট্রনায়কের জীবনী থেকে আলোকিত হয়ে নতুন প্রজন্ম যদি নিজেকে খুঁজে পায় দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত করার প্রত্যয়ে, তবে এই আয়োজনই হয়ে উঠবে সফল।।# জাকির হোসেন হাওলাদার সাংবাদিক দুমকি পটুয়াখালী মোবাইল নম্বর ০১৭৩৯৪৮৮৫৭৪ তাং৩,৭,২৫।

Tags
সংবাদ
  • নবীনতর

  • পূর্বতন

আরও দেখান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

কমেন্ট করতে গুগল লগইন করে কমেন্ট করুন ধন্যবাদ

কলাম
পোস্ট লোড হচ্ছে...
আরও
হোম সর্বশেষ ভিডিও
লাইভ
Profile প্রোফাইল

আনন্দ বিনোদন

6/sidebar/বিনোদন

সর্বাধিক পঠিত সংবাদ

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

মঙ্গলবার, অক্টোবর ০৬, ২০২৬
অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত সহেদ আলীর পাশে রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাব

অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত সহেদ আলীর পাশে রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাব

সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
রুহিয়ায় দেলোয়ার হোসেন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন পাটিয়াডাঙ্গী

রুহিয়ায় দেলোয়ার হোসেন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন পাটিয়াডাঙ্গী

সোমবার, অক্টোবর ১২, ২০২৬
রুহিয়া ডিগ্রি কলেজ পরিদর্শনে উপজেলা প্রশাসক।

রুহিয়া ডিগ্রি কলেজ পরিদর্শনে উপজেলা প্রশাসক।

সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

আন্তর্জাতিক সংবাদ

6/sidebar/আন্তর্জাতিক

কৃষি সংবাদ

5/block/কৃষি

জাতীয়

5/megagrid/জাতীয়

ফিচার

6/sidebar/ফিচার

লাইফস্টাইল

5/megagrid/লাইফস্টাইল

খেলা ধুলা

6/sidebar/খেলাধুলা

এখনকার পুযুক্তি

5/megagrid/পুযুক্তি

অপরাধ

6/sidebar/অপরাধ

সংবাদ বিশ্লেষণ

ঠাকুরগাঁও এর বাঁশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে
কৃষি

ঠাকুরগাঁও এর বাঁশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
রুহিয়ায় পরকীয়ার অভিযোগে এক ব্যক্তি জনতার হাতে আটক

রুহিয়ায় পরকীয়ার অভিযোগে এক ব্যক্তি জনতার হাতে আটক

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

মঙ্গলবার, অক্টোবর ০৬, ২০২৬
ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
Ekushey Tribune

প্রকাশক: শাহাজাদ ইসলাম
সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম
☞ব্লক:৭ , ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১
বিজ্ঞাপন, সংবাদ,ও যোগাযোগ করতে
ই-মেইলঃ contact@sahajadislam.com.bd
Phone: +8801721447230

GET IT ON Google Play Download on the App Store
  • হোম
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

Footer Copyright

এই সাইটের লেখা ছবি ভিডিও অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ সম্পন্ন বেআইনি- Templates DMCA© সর্বস্বত্ব ® সংরক্ষিত শাহাজাদ ইসলাম ২০২৭

Contact form