LIVE
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
Ekushey Tribune
  • হোম
  • LIVE
  • _Live weather ☁️
  • লগ‌ইন
  • খবর
  • _স্থানিয় সংবাদ
  • _শিক্ষা
  • __রাজনীতি
  • __ধর্ম
  • __আন্তর্জাতিক
  • _খেলাধুলা
  • _বিনোদন
  • আজকে টিভিতে
Type Here to Get Search Results !
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি আন্তর্জাতিক
হোমসংবাদজুলাই অভ্যুত্থান আন্দোলনকারি এক নারীকে বিয়ের অভিযেগে শ্রেষ্ঠ ওসির পুরস্কার লাভের চারদিন পরে ক্লোসড ওসি মতিউর

জুলাই অভ্যুত্থান আন্দোলনকারি এক নারীকে বিয়ের অভিযেগে শ্রেষ্ঠ ওসির পুরস্কার লাভের চারদিন পরে ক্লোসড ওসি মতিউর

0 Ekushey Tribune শনিবার, জুন ১৪, ২০২৫

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি\ 

ছবি একুশে ট্রিবিউন 


দিনাজপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনা, ডেভিল হান্ট অভিযান পরিচালনাসহ বিভিন্ন কাজে সফলতার সাথে দায়িত্ব পালন করায় সম্প্রতি জেলায় শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেয়েছেন কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মতিউর রহমান। 


কিন্তু সম্মাননা প্রাপ্তীর মাত্র চারদিনের মাথায় তাঁকে ওই পদ থেকে অপসারণ করে রংপুর ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে। জানা যায়, সম্প্রতি ছাত্রলীগের এক নেত্রীকে বিয়ে করার অপরাধে তাঁকে ওসির পদ থেকে অপসারণ করা হয়েছে। যদিও ওই ছাত্রলীগ নেত্রী জুলাই অভ্যুত্থান আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।


মতিউর রহমান দিনাজপুর কতোয়ালী থানায় ওসি হিসেবে যোগদান করেন গত বছর ২৩ অক্টোবর তারিখে। এর আগে তিনি গাইবান্ধা জেলার বৈরাগী হাট তদন্ত্র কেন্দ্রে আইসি পদে কর্মরত ছিলেন।


খোঁজ নিয়ে জানা যায়, যোগদানের পর থেকে মাদকবিরোধী ও ডেভিল হান্ট অভিযান নিয়মিত পরিচালনা করছিলেন তিনি। গত ২৩ অক্টোবর’২৪ তারিখ হতে ৩০ মে'২০২৫ পর্যন্ত এলাকার প্রায় সাড়ে ৪০০ জন ডেভিলকে গ্রেফতার করতে সক্ষম হোন। এছাড়া তিনি মাদকের বিরূদ্ধে জিরো টলারেন্স প্রদর্শন করেছেন। ওসি মতিউর রহমানের যোগদানের পর শুধুমাত্র মাদকের মামলায় সহস্রাধিক মাদক কারবারী, পাচারকারী ও মাদকাসক্তকে গ্রেফতার করা হয়। যা ছিল মতিউর রহমানের অনন্য কৃতিত্ব।


জুলাইযোদ্ধা এক নারীকে বিয়ে করার অপরাধে শ্রেষ্ঠ ওসির পুরস্কার লাভের ৪ দিনের মাথায় দিনাজপুর কোতয়ালী থানার ওসি মতিউর রহমানকে রংপুর ডিআইজি কার্যালয়ে ক্লোজ করায় হতবাক দিনাজপুরবাসী। সেই নারী এক সময় ছাত্রলীগ করেছিলেন বলে শোনা যায়। আর সেটিই অভিযোগ হিসেবে আনা হয়েছে। ব্যক্তিগত এসব বিষয়ের কারনেই নাকি অন্য কোনো অদৃশ্য কারনে তাকে রংপুরে কেন ক্লোজ করা হলো তা কারোই বোধগম্য হচ্ছে না। নতুন বাংলাদেশে দিনাজপুরে নতুন ওসি হিসেবে মতিউর রহমান যোগদান করেই নিষ্ক্রিয় পুলিশকে শক্তহাতে সক্রিয় করার কাজ করে কোতয়ালী থানাকে নতুনভাবে সাজিয়েছেন। যার ফলস্বরূপ ২৬ মে’২৫ তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কার প্রদান করে পুলিশ বিভাগ। অথচ এর মাত্র ৪ দিন পর গত ৩০ মে’২৫ তাকে ক্লোজ করা হয়। সংশ্লিষ্টরা মনে করেন, যে অভিযোগের ভিত্তিতে কোনো তদন্ত ছাড়াই ওসি মতিউরকে দিনাজপুর থেকে সরানো হয়েছে, সে অভিযোগটি নিরপেক্ষ তদন্ত করলেই অভিযোগটি মিথ্যা হিসেবে প্রমাণিত হবে।

দিনাজপুর কোতয়ালী থানা সুত্র জানায়, ২৩ অক্টোবর’২৪ তারিখে নতুন বাংলাদেশে কোতয়ালী থানায় ওসি হিসেবে যোগদান করেন মতিউর রহমান। যে সময় তিনি যোগদান করেন, সে সময় সমস্ত পুলিশ ছিল নিষ্ক্রিয়। বিগত ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া পুলিশের প্রতি সাধারন মানুষের বিন্দুমাত্র কোনো আস্থা ছিল না। সব মিলিয়ে বিশৃংখল পুলিশকে তিনি সুন্দরভাবে ঢেলে সাজান। পুলিশকে নতুনভাবে জনগনের বন্ধু হিসেবে তুলে ধরতে কাজ করেন। বিগত সময়ের মতো তদবীর বানিজ্য আর চলতে দেননি। এক সময় মুখচেনা নামধারী কতিপয় ব্যক্তি ওসির পাশে বসে তাদের কাজ বাগিয়ে নিয়ে অবৈধ আয়-উপার্জন করতেন। সেটি তিনি বন্ধ করে দিতে সক্ষম হোন। সরকার ঘোষিত অপারেশন ডেভিল হান্টে ব্যাপকভাবে সফলতা অর্জন করেন। ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী ডেভিলদের চিহ্নিত করে তিনি তাদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছিলেন। ওসি মতিউর শুধু এসব কাজই করেননি, এলাকার মানুষের কল্যানে নিরলসভাবে কাজ করেছেন। ফলে এলাকায় তিনি মানবতার ফেরিওয়ালা হিসেবেও পরিচিতি পেয়েছেন। জনকল্যানে কাজ করা এমন ওসিই চান দিনাজপুরবাসী। জানা গেছে, একটি অভিযোগের প্রেক্ষিতে রংপুর রেঞ্জের ডিআইজি কার্যালয়ে একটি গোপনীয় প্রতিবেদন গৃহীত হয়। সেই প্রতিবেদনটি একজন সিনিয়র কর্মকর্তার মাধ্যমে অনুসন্ধানের জন্য গত ৩০ মে’২৫ দিনাজপুরের পুলিশ সুপারকে নির্দেশ দেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম। পরে দিনাজপুর পুলিশ সুপার মারুফাত হোসেন অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি কে অনুসন্ধান পূর্বক ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন প্রদানের নির্দেশ দেন। একইসাথে ৩০ মে’২৫ অপর একটি চিঠির মাধ্যমে ওসি মতিউর রহমানকে রংপুর রেঞ্জের ডিআইজি কার্যালয়ে ন্যাস্ত করা হয়।

জানা গেছে, মানবিক কারনে জুলাইযোদ্ধা হুমায়রা বিনতে কবির সুরভিকে যথাযথ নিয়ম মেনেই আইনানুগভাবে বিয়ে করেন ওসি মতিউর রহমান। সুরভিকে কথিত ছাত্রলীগের কিছু নেতা ব্লাকমেইল করে নানা রকম কু-প্রস্তাব দিতে থাকে। তাই এ নিয়ে তিনি শঙ্কিত ছিল। তাকে কথিত ছাত্রলীগ নেতাদের হাত থেকে উদ্ধার করতেই বিয়ে করেন। পরবর্তীতে এ ব্যাপারে সুরভি কিংবা ওসি মতিউরের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগও আসেনি। অথচ একটি মহল কি কারনে অভিযোগ করেছে তা কেউ জানে না। মূলত সেই অভিযোগের ভিত্তিতেই তাকে ক্লোজ করা হয়েছে।

Tags
অপরাধ সংবাদ
  • নবীনতর

  • পূর্বতন

আরও দেখান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

কমেন্ট করতে গুগল লগইন করে কমেন্ট করুন ধন্যবাদ

কলাম
পোস্ট লোড হচ্ছে...
আরও
হোম সর্বশেষ ভিডিও
লাইভ
Profile প্রোফাইল

আনন্দ বিনোদন

6/sidebar/বিনোদন

সর্বাধিক পঠিত সংবাদ

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

মঙ্গলবার, অক্টোবর ০৬, ২০২৬
অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত সহেদ আলীর পাশে রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাব

অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত সহেদ আলীর পাশে রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাব

সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
রুহিয়ায় দেলোয়ার হোসেন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন পাটিয়াডাঙ্গী

রুহিয়ায় দেলোয়ার হোসেন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন পাটিয়াডাঙ্গী

সোমবার, অক্টোবর ১২, ২০২৬
রুহিয়া ডিগ্রি কলেজ পরিদর্শনে উপজেলা প্রশাসক।

রুহিয়া ডিগ্রি কলেজ পরিদর্শনে উপজেলা প্রশাসক।

সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

আন্তর্জাতিক সংবাদ

6/sidebar/আন্তর্জাতিক

কৃষি সংবাদ

5/block/কৃষি

জাতীয়

5/megagrid/জাতীয়

ফিচার

6/sidebar/ফিচার

লাইফস্টাইল

5/megagrid/লাইফস্টাইল

খেলা ধুলা

6/sidebar/খেলাধুলা

এখনকার পুযুক্তি

5/megagrid/পুযুক্তি

অপরাধ

6/sidebar/অপরাধ

সংবাদ বিশ্লেষণ

ঠাকুরগাঁও এর বাঁশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে
কৃষি

ঠাকুরগাঁও এর বাঁশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
রুহিয়ায় পরকীয়ার অভিযোগে এক ব্যক্তি জনতার হাতে আটক

রুহিয়ায় পরকীয়ার অভিযোগে এক ব্যক্তি জনতার হাতে আটক

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

মঙ্গলবার, অক্টোবর ০৬, ২০২৬
ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
Ekushey Tribune

প্রকাশক: শাহাজাদ ইসলাম
সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম
☞ব্লক:৭ , ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১
বিজ্ঞাপন, সংবাদ,ও যোগাযোগ করতে
ই-মেইলঃ contact@sahajadislam.com.bd
Phone: +8801721447230

GET IT ON Google Play Download on the App Store
  • হোম
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

Footer Copyright

এই সাইটের লেখা ছবি ভিডিও অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ সম্পন্ন বেআইনি- Templates DMCA© সর্বস্বত্ব ® সংরক্ষিত শাহাজাদ ইসলাম ২০২৭

Contact form