LIVE
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
Ekushey Tribune
  • হোম
  • LIVE
  • _Live weather ☁️
  • লগ‌ইন
  • খবর
  • _স্থানিয় সংবাদ
  • _শিক্ষা
  • __রাজনীতি
  • __ধর্ম
  • __আন্তর্জাতিক
  • _খেলাধুলা
  • _বিনোদন
  • আজকে টিভিতে
Type Here to Get Search Results !
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি আন্তর্জাতিক
হোমসংবাদঘোড়াঘাটে চাঁদপাড়া গ্রামীণ রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমেরাস্তা সংস্কারের দাবি এলাকাবাসীর

ঘোড়াঘাটে চাঁদপাড়া গ্রামীণ রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমেরাস্তা সংস্কারের দাবি এলাকাবাসীর

0 Ekushey Tribune সোমবার, জুন ২৩, ২০২৫

মােঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ

ছবি একুশে ট্রিবিউন 



দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ হাট থেকে আফসারাবাদ কলোনী রোড কামানডোবাঘাট ব্রিজ হয়ে চাঁদপাড়া বাজার পর্যন্ত গ্রামীণ রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। 


এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করলেও দীর্ঘদিন ধরে এর কোনো সংস্কার না হওয়ায় এলাকাবাসীর দুর্ভোগ সীমা ছাড়িয়ে গেছে।

সরেজমিনে দেখা যায়, রানীগঞ্জ-চাঁদপাড়া বাজার রোডে কামানডোবাঘাট ব্রিজ থেকে শুরু করে বারপাইকেরগড় দরগা বাজার হয়ে বৈদড়-শেখালীপাড়া গ্রামের ভিতর দিয়ে চাঁদপাড়া বাজার পর্যন্ত ৩ কিলোমিটারের মতো কাঁচা রাস্তার বিভিন্ন জায়গায় খানাখন্দ ও কাদা জমে আছে। কিছু কিছু জায়গায় পানি জমে থাকায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তায় বড় ধরনের গাড়ি চলাচল করতে না পারলেও ভ্যান ও ইজিবাইক চালকরা অতিকষ্ট করে চলাচল করছে। কখনো কখনো গাড়ি কাদায় আটকে পড়ে আবার কখনো গাড়ি উল্টে গিয়ে অনেক দূর্ঘটনাও ঘটছে। 

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে তো বটেই, শুকনো মৌসুমেও রাস্তাটি চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়ে। রাস্তায় খানাখন্দ ও কাদা জমে থাকায় যানবাহন চলাচল ব্যাহত হয়। ফলে অটোরিকশা, ভ্যান ও ইজিবাইক চালকদেরও বিকল্প রুট ব্যবহার করতে হচ্ছে, যার ফলে রানীগঞ্জ থেকে চাঁদপাড়া বাজারে যেতে প্রায় ২ কিলোমিটার অতিরিক্ত পথ পাড়ি দিতে হয়। চাঁদপাড়া ও শেখালিপাড়া গ্রামের একাধিক কৃষক জানান, “ধান-চাল বা রবিশস্য বাজারে নিতে হলে আমাদের দ্বিগুণ ভাড়া গুনতে হয়। এটা আমাদের জন্য বড় সমস্যা।”

এ নিয়ে কথা হলে ইজিবাইক চালক রেজাউল করিম বলেন, রানীগঞ্জ-চাঁদপাড়া বাজারের মাঝামাঝি বারপাইকেরগড় দরগা বাজার এলাকায় আমার বাড়ি হলেও রাস্তায় খানাখন্দ ও কাদা জমে থাকার কারণে প্রায় দেড় কিলোমিটার অতিরিক্ত রাস্তা ঘুরে বাড়িতে যাতায়াত করতে হয়। তাছাড়া অটোরিকশা, ভ্যান ও ইজিবাইক নিয়ে এ রাস্তায় চলাচল করলে গাড়ির মোটর এবং কন্ট্রোল বক্স পুড়ে যায়।

অপরদিকে, চাঁদপাড়া বাজার এলাকার অটোভ্যান চালক লিটন চন্দ্র সরকার ও একাধিক ভ্যানযাত্রী জানান, “রাস্তাটা ভালো থাকলে এক হাট থেকে আরেক হাটে সহজেই যেতে পারতাম। এখন ঘুরে যেতে হচ্ছে, এতে সময় ও খরচ দুটোই বাড়ছে।” 

বারপাইকেরগড় দরগা বাজারের মুদি দোকানদার নইবর আলী মন্ডল ও শাহজাহান মিয়া বলেন, “রাস্তার কারণে মালামাল আনতে অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে। এতে ব্যবসায় ক্ষতি হচ্ছে প্রতিনিয়ত।” স্থানীয়দের অভিযোগ, বারবার আবেদন করেও কোনো সুরাহা হচ্ছে না। এলাকাবাসীর জোর দাবি, রানীগঞ্জ হাট থেকে চাঁদপাড়া পর্যন্ত এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দ্রুত মেরামত বা পাকাকরণ করা হোক।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম বলেন, “রানীগঞ্জ হাট থেকে চাঁদপাড়া বাজার পর্যন্ত রাস্তাটি আমাদের তালিকাভুক্ত হয়েছে। ইতোমধ্যে ২.৫ কিলোমিটার রাস্তা ডিপিপি অনুমোদন হয়ে আছে। স্কীম পাঠানো হয়েছিল, কিছু ত্রুটি থাকায় সংশোধনের জন্য ফেরত পাঠিয়েছে। আগামী অর্থবছরে রাস্তাটি টেন্ডার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করছি। আমরা এলাকাবাসীর দুর্ভোগের বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।”

Tags
সংবাদ
  • নবীনতর

  • পূর্বতন

আরও দেখান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

কমেন্ট করতে গুগল লগইন করে কমেন্ট করুন ধন্যবাদ

কলাম
পোস্ট লোড হচ্ছে...
আরও
হোম সর্বশেষ ভিডিও
লাইভ
Profile প্রোফাইল

আনন্দ বিনোদন

6/sidebar/বিনোদন

সর্বাধিক পঠিত সংবাদ

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

মঙ্গলবার, অক্টোবর ০৬, ২০২৬
অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত সহেদ আলীর পাশে রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাব

অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত সহেদ আলীর পাশে রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাব

সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
রুহিয়ায় দেলোয়ার হোসেন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন পাটিয়াডাঙ্গী

রুহিয়ায় দেলোয়ার হোসেন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন পাটিয়াডাঙ্গী

সোমবার, অক্টোবর ১২, ২০২৬
রুহিয়া ডিগ্রি কলেজ পরিদর্শনে উপজেলা প্রশাসক।

রুহিয়া ডিগ্রি কলেজ পরিদর্শনে উপজেলা প্রশাসক।

সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

আন্তর্জাতিক সংবাদ

6/sidebar/আন্তর্জাতিক

কৃষি সংবাদ

5/block/কৃষি

জাতীয়

5/megagrid/জাতীয়

ফিচার

6/sidebar/ফিচার

লাইফস্টাইল

5/megagrid/লাইফস্টাইল

খেলা ধুলা

6/sidebar/খেলাধুলা

এখনকার পুযুক্তি

5/megagrid/পুযুক্তি

অপরাধ

6/sidebar/অপরাধ

সংবাদ বিশ্লেষণ

ঠাকুরগাঁও এর বাঁশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে
কৃষি

ঠাকুরগাঁও এর বাঁশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
রুহিয়ায় পরকীয়ার অভিযোগে এক ব্যক্তি জনতার হাতে আটক

রুহিয়ায় পরকীয়ার অভিযোগে এক ব্যক্তি জনতার হাতে আটক

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

মঙ্গলবার, অক্টোবর ০৬, ২০২৬
ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
Ekushey Tribune

প্রকাশক: শাহাজাদ ইসলাম
সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম
☞ব্লক:৭ , ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১
বিজ্ঞাপন, সংবাদ,ও যোগাযোগ করতে
ই-মেইলঃ contact@sahajadislam.com.bd
Phone: +8801721447230

GET IT ON Google Play Download on the App Store
  • হোম
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

Footer Copyright

এই সাইটের লেখা ছবি ভিডিও অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ সম্পন্ন বেআইনি- Templates DMCA© সর্বস্বত্ব ® সংরক্ষিত শাহাজাদ ইসলাম ২০২৭

Contact form