LIVE
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
Ekushey Tribune
  • হোম
  • LIVE
  • _Live weather ☁️
  • লগ‌ইন
  • খবর
  • _স্থানিয় সংবাদ
  • _শিক্ষা
  • __রাজনীতি
  • __ধর্ম
  • __আন্তর্জাতিক
  • _খেলাধুলা
  • _বিনোদন
  • আজকে টিভিতে
Type Here to Get Search Results !
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি আন্তর্জাতিক
হোমমৃত্যুপ্রফেসর ড. মোঃ জিল্লুর রহমানের ইন্তেকালে পটুয়াখালী ভার্সিটির গভীর শোক।।

প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমানের ইন্তেকালে পটুয়াখালী ভার্সিটির গভীর শোক।।

0 Ekushey Tribune মঙ্গলবার, জুন ০৩, ২০২৫

দুমকী ও পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি :

ছবি: জিল্লুর রহমান 


পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাষা ও যোগাযোগ বিভাগের প্রখ্যাত প্রফেসর, রিজেন্ট বোর্ড এর সদস্য, ছাত্র বিষয়ক প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমান আর আমাদের মাঝে নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 


আজ ৩ জুন ২০২৫ (মঙ্গলবার) ভোর ৫টা ৫ মিনিটে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি কয়েকদিন ধরে ফুসফুস ক্যান্সার ও নিউমোনিয়ায় ভুগছিলেন।


প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমান এর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। এই প্রস্থান কেবল একজন শিক্ষকের নয়, বরং একজন আলোকিত মানুষ, অভিভাবক সুলভ আশ্রয় ও নির্ভরতার এক উজ্জ্বল মুখচ্ছবির বিদায়।


সংক্ষিপ্ত জীবন ও শিক্ষাজীবন: ১৯ জুন ১৯৭৭ সালে ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড উপজেলার ভায়না গ্রামে জন্মগ্রহণ করেন প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমান। চার ভাইবোনের মধ্যে তিনি ছিলেন অন্যতম আশাবাদী মুখ। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে কৃতিত্বের সহিত ইংরেজি ভাষা ও সাহিত্যে বিএ (সম্মান) ও এমএ সম্পন্ন করেন (১৯৯৪–১৯৯৫)। এরপর ২০০৯ সালে “Shakespearean Tragedies and Social Realism” বিষয়ে এমফিল এবং ২০২২ সালে “The Second Generation English Romantic Poets and Kazi Nazrul Islam: A Comparative Study” বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।


কর্মজীবন ও অবদান: ২০০৭ সালে তিনি পবিপ্রবিতে প্রভাষক হিসেবে যোগদান করেন। এরপরে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং সর্বশেষ অধ্যাপক পদে দায়িত্ব পালন করেন। তিনি ভাষা ও যোগাযোগ বিভাগের চেয়ারম্যান, ছাত্র-বিষয়ক উপদেষ্টা, রিজেন্ট বোর্ডের সদস্য এবং বাংলাদেশ স্কাউটস পটুয়াখালী জেলার রোভার স্কাউটের সিনিয়র সহসভাপতি হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।


 গবেষণা ও প্রকাশনা: তাঁর গবেষণা ক্ষেত্র ছিল বহুবিধ—শেক্সপিয়র, রোমান্টিক কবিতা, ইকো-পোয়েট্রি, মানবাধিকার ও সাহিত্য, নজরুল গবেষণা, এবং ইংরেজি শিক্ষায় নতুন পদ্ধতি। দেশি-বিদেশি জার্নালে তাঁর প্রকাশিত প্রবন্ধের সংখ্যা ২০টিরও বেশি।


তিনি নেতৃত্ব দিয়েছেন নিম্নলিখিত দুইটি গবেষণা প্রকল্পে— English for Specific Purposes at PSTU: Fluxes, Challenges & Prospects (2022–2023), 

Expediting Students’ English Writing Skill through Performance Assessment (2024–2025)



ব্যক্তিগত জীবন ও চারিত্রিক বৈশিষ্ট্য: তিনি ছিলেন একজন বিনয়ী, সহিষ্ণু, সদালাপী ও অন্তর্দৃষ্টিসম্পন্ন মানুষ। তিনি রেখে গেছেন স্ত্রী জান্নাতুল ফেরদৌস, নবম শ্রেণিতে পড়ুয়া এক পুত্র এবং প্রথম শ্রেণির এক কন্যাকে। তাঁর পিতার নাম মোঃ শামসুল হক এবং মাতার নাম বিলকিস বেগম।


বিশ্ববিদ্যালয় পরিবারের শোকবার্তা: প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমান এর ইন্তেকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম গভীর শোক প্রকাশ করে বলেন: “প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমান ছিলেন একজন প্রকৃত জ্ঞানসাধক ও শিক্ষার্থীপ্রিয় শিক্ষক। তাঁর মৃত্যু বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর জ্ঞান, মমতা ও প্রজ্ঞা আমাদের পথ দেখাবে আজীবন।”


প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন: “প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমান ছিলেন নিরহংকার, সদালাপী এবং অসামান্য মননের মানুষ। তাঁর প্রতিটি ক্লাস ছিল শিক্ষার্থীদের জীবনে আশার উৎস।”


কোষাধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল লতিফ বলেন:

 “প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমান শিক্ষকতা ও গবেষণায় তাঁর নিষ্ঠা আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। একজন আদর্শ সহকর্মীকে আমরা হারালাম।”


রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন বলেন: "প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমান আমাদের জন্য ছিলেন এক প্রজ্ঞাদীপ্ত বাতিঘর। তাঁর হাসিমাখা মুখ ও মমতার ব্যবহার চিরকাল মনে থাকবে।”


জনসংযোগ ও প্রকাশনা বিভাগ এর পক্ষ থেকে আমরা প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমান স্যারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। #জাকির হোসেন হাওলাদার সাংবাদিক দুমকি পটুয়াখালী মোবাইল নম্বর, ০১৭৩৯৪৮৮৫৭৪, তাং ৩,৬,২৫।

Tags
মৃত্যু
  • নবীনতর

  • পূর্বতন

আরও দেখান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

কমেন্ট করতে গুগল লগইন করে কমেন্ট করুন ধন্যবাদ

কলাম
পোস্ট লোড হচ্ছে...
আরও
হোম সর্বশেষ ভিডিও
লাইভ
Profile প্রোফাইল

আনন্দ বিনোদন

6/sidebar/বিনোদন

সর্বাধিক পঠিত সংবাদ

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

মঙ্গলবার, অক্টোবর ০৬, ২০২৬
অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত সহেদ আলীর পাশে রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাব

অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত সহেদ আলীর পাশে রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাব

সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
রুহিয়ায় দেলোয়ার হোসেন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন পাটিয়াডাঙ্গী

রুহিয়ায় দেলোয়ার হোসেন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন পাটিয়াডাঙ্গী

সোমবার, অক্টোবর ১২, ২০২৬
রুহিয়া ডিগ্রি কলেজ পরিদর্শনে উপজেলা প্রশাসক।

রুহিয়া ডিগ্রি কলেজ পরিদর্শনে উপজেলা প্রশাসক।

সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

আন্তর্জাতিক সংবাদ

6/sidebar/আন্তর্জাতিক

কৃষি সংবাদ

5/block/কৃষি

জাতীয়

5/megagrid/জাতীয়

ফিচার

6/sidebar/ফিচার

লাইফস্টাইল

5/megagrid/লাইফস্টাইল

খেলা ধুলা

6/sidebar/খেলাধুলা

এখনকার পুযুক্তি

5/megagrid/পুযুক্তি

অপরাধ

6/sidebar/অপরাধ

সংবাদ বিশ্লেষণ

ঠাকুরগাঁও এর বাঁশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে
কৃষি

ঠাকুরগাঁও এর বাঁশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
রুহিয়ায় পরকীয়ার অভিযোগে এক ব্যক্তি জনতার হাতে আটক

রুহিয়ায় পরকীয়ার অভিযোগে এক ব্যক্তি জনতার হাতে আটক

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

মঙ্গলবার, অক্টোবর ০৬, ২০২৬
ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
Ekushey Tribune

প্রকাশক: শাহাজাদ ইসলাম
সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম
☞ব্লক:৭ , ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১
বিজ্ঞাপন, সংবাদ,ও যোগাযোগ করতে
ই-মেইলঃ contact@sahajadislam.com.bd
Phone: +8801721447230

GET IT ON Google Play Download on the App Store
  • হোম
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

Footer Copyright

এই সাইটের লেখা ছবি ভিডিও অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ সম্পন্ন বেআইনি- Templates DMCA© সর্বস্বত্ব ® সংরক্ষিত শাহাজাদ ইসলাম ২০২৭

Contact form