LIVE
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
Ekushey Tribune
  • হোম
  • LIVE
  • _Live weather ☁️
  • লগ‌ইন
  • খবর
  • _স্থানিয় সংবাদ
  • _শিক্ষা
  • __রাজনীতি
  • __ধর্ম
  • __আন্তর্জাতিক
  • _খেলাধুলা
  • _বিনোদন
  • আজকে টিভিতে
Type Here to Get Search Results !
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি আন্তর্জাতিক
হোমসংবাদঠাকুরগাঁওয়ে দুর্ভোগ কমাতে গ্রামবাসীদের নিয়ে ভাঙাচোরা রাস্তা মেরামত।

ঠাকুরগাঁওয়ে দুর্ভোগ কমাতে গ্রামবাসীদের নিয়ে ভাঙাচোরা রাস্তা মেরামত।

0 Ekushey Tribune সোমবার, জুন ৩০, ২০২৫

ঠাকুরগাঁও প্রতিনিধি: 

ছবি সংগৃহীত 



ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে বেশকয়েকটি ভাঙাচোরা রাস্তায় চলাচলে দুর্ভোগের শিকার হতেন শিশু-শিক্ষার্থী, বৃদ্ধ, রোগী, পথচারীরা। 


এ রাস্তাগুলোতে যানবাহন চলাচল অনেকটাই অসম্ভব ছিল। গ্রামবাসীর কাছে এই রাস্তাগুলো ছিল প্রতিদিনের দুর্ভোগের নাম। স্থানীয়দের চলাচল ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে নিজ অর্থায়নে সদর উপজেলার আকচা ইউনিয়নের কয়েকটি গ্রামের কাঁচা রাস্তায় ইট ও মাটি ফেলে মেরামত করে দিয়েছেন বিশিষ্ট্য ব্যবসায়ী ও বিএনপি নেতা মীর জাহিদ হাসান।


রোববার (২৯ জুন) দুপুরে আকচা ইউনিয়নের বন্দর পাড়া, মুন্সিপাড়া, বকসেরহাট, শিমুলতলা ও চৌধুরীপাড়াসহ বেশ কয়েকটি গ্রামের ভাঙ্গাচোরা রাস্তাগুলো গ্রামবাসীদের নিয়ে তিনি মেরামত করে দেন। মীর জাহিদ হাসান আকচা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন। রাস্তাটি গ্রীষ্মকাল ও বর্ষাকালে সামান্য বৃষ্টি হলেই এক হাঁটু কাদা জমে। তখন যানবাহন তো দূরের কথা, হেঁটে চলাচলও বিপৎজনক হয়ে পড়ে। যা প্রতিনিয়ত সৃষ্টি করছে জনদুর্ভোগের।


ওই ইউনিয়নের ৪, ৫, ৬, ১, ২ ওয়ার্ডের প্রায় সাড়ে আট কিলোমিটার কাঁচা রাস্তা দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বড় বড় খানাখন্দকের সৃষ্টি হয়ে পানি জমে থাকে। এতে রাস্তাগুলোতে চলাচলকারী অটো ও সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়। এ রাস্তা দিয়ে প্রতিদিন অর্ধশতাধিক স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী যাতায়াত করে। এই রাস্তাটি নিয়ে বিপাকে পড়েছিল স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরাও।


জনসাধারণের ভোগান্তি লাগবে মীর জাহিদ হাসান রাস্তাগুলো মেরামতের উদ্যোগ নেন। তিনি গত কয়েক দিন ধরে ইটভাটা থেকে ইটের রাবিশ ও মাটি কিনে রাস্তার বড় বড় খানাখন্দকে ফেলে মেরামত করছেন। তার এই কাজে সহযোগিতা করছেন গ্রামের লোকজনও। গত এক সপ্তাহ ধরে তিনি গ্রামবাসীদের নিয়ে রাস্তায় ইট ও মাটি ফেলছেন।


গ্রামবাসীরা জানান, রাস্তায় বড় বড় খানাখন্দক সৃষ্টি হওয়ায় তাদের জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হতো। এতে তাদের খুব কষ্ট হতো। বিএনপি নেতা মীর জাহিদ হাসান তার নিজের পকেটের টাকা দিয়ে রাস্তায় ইট ও মাটি ফেলে দেয়ায় তাদের খুবই উপকার হয়েছে।


সড়কে চলাচলকারী মুন্সিপাড়া গ্রামের বাসিন্দা ইসরাফিল, সমসের আলী, মকবুল, হাসান রাস্তাটিতে প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করেন ৩৫০০ মানুষ। জনদুর্ভোগ নিরসনে বিএনপি নেতা জাহিদ ও এলাকার লোকজন মিলে রাস্তাটি মেরামত করা হয়। এখন এ এলাকার মানুষ রাস্তাটিতে ঝুঁকি মুক্তভাবে চলাচল করতে পারবে।


গাড়িচালক বাবুল বলেন, এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করার সময় প্রায়ই দুর্ঘটনা ঘটতো। বর্তমানে যে কাজ হয়েছে এখন দুর্ঘটনা কমে আসবে বলে আশা করি। সবুজ নামে স্থানীয় বাসিন্দা বলেন, আগে এই রাস্তা দিয়ে চলাচল করা খুব কষ্টকর ছিল। জাহিদ ভাই রাস্তাটি সংস্কার করে যাতায়াতের উপযোগী করে তুলেছে। এজন্য আমরা অনেক খুশি।


এ বিষয়ে বিএনপি নেতা মীর জাহিদ হাসান বলেন, আকচা ইউনিয়নের কয়েকটি রাস্তা দীর্ঘদিন সংস্কার না করায় চলাচলে ভোগান্তি পোহাতে হতো। স্কুল-কলেজসহ এলাকার মানুষজন অনেক কস্টে করে চলাচল করতো। বিশেষ করে রোগীদের সমস্যা হতো। অনেক সময় কাঁদাপানির জন্য বড় গাড়ি গ্রামে আসতে চাইতো না। বর্ষকালে রাস্তাগুলোর অবস্থা আরো খারাপ হয়। কাঁদা পানিতে যাতায়াত করা যায় না।


তিনি আরও বলেন, তাই গ্রামবাসীদের নিয়ে নিজ অর্থায়নে ইট, মাটি ও বালু ফেলে ভাঙাচোরা রাস্তাগুলো মেরামতের করে দিচ্ছি। যাতে শিক্ষার্থী ও এলাকার লোকজন যাতায়াত করতে পারে।


ভাঙ্গাচোরা রাস্তাগুলোর ব্যাপারে আকচা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শিমলা রানী বলেন, ভাঙাচোরা রাস্তাগুলো মেরামতের জন্য প্রকল্প আকারে সংশ্লিষ্ট দফতরে পাঠানো হবে। অনুমোদন পেলেই কাজ শুরু হবে। তবে কেউ যদি নিজ ইচ্ছায় সাময়িক সংস্কার করে মানুষের দুর্ভোগ কমাতে এগিয়ে আসে সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদের পক্ষে থেকে এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।


ঠাকুরগাঁও 

৩০.০৬.২০২৫

Tags
ঠাকুরগাঁও সংবাদ
  • নবীনতর

  • পূর্বতন

আরও দেখান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

কমেন্ট করতে গুগল লগইন করে কমেন্ট করুন ধন্যবাদ

কলাম
পোস্ট লোড হচ্ছে...
আরও
হোম সর্বশেষ ভিডিও
লাইভ
Profile প্রোফাইল

আনন্দ বিনোদন

6/sidebar/বিনোদন

সর্বাধিক পঠিত সংবাদ

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

মঙ্গলবার, অক্টোবর ০৬, ২০২৬
অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত সহেদ আলীর পাশে রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাব

অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত সহেদ আলীর পাশে রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাব

সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
রুহিয়ায় দেলোয়ার হোসেন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন পাটিয়াডাঙ্গী

রুহিয়ায় দেলোয়ার হোসেন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন পাটিয়াডাঙ্গী

সোমবার, অক্টোবর ১২, ২০২৬
রুহিয়া ডিগ্রি কলেজ পরিদর্শনে উপজেলা প্রশাসক।

রুহিয়া ডিগ্রি কলেজ পরিদর্শনে উপজেলা প্রশাসক।

সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

আন্তর্জাতিক সংবাদ

6/sidebar/আন্তর্জাতিক

কৃষি সংবাদ

5/block/কৃষি

জাতীয়

5/megagrid/জাতীয়

ফিচার

6/sidebar/ফিচার

লাইফস্টাইল

5/megagrid/লাইফস্টাইল

খেলা ধুলা

6/sidebar/খেলাধুলা

এখনকার পুযুক্তি

5/megagrid/পুযুক্তি

অপরাধ

6/sidebar/অপরাধ

সংবাদ বিশ্লেষণ

ঠাকুরগাঁও এর বাঁশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে
কৃষি

ঠাকুরগাঁও এর বাঁশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
রুহিয়ায় পরকীয়ার অভিযোগে এক ব্যক্তি জনতার হাতে আটক

রুহিয়ায় পরকীয়ার অভিযোগে এক ব্যক্তি জনতার হাতে আটক

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

মঙ্গলবার, অক্টোবর ০৬, ২০২৬
ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
Ekushey Tribune

প্রকাশক: শাহাজাদ ইসলাম
সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম
☞ব্লক:৭ , ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১
বিজ্ঞাপন, সংবাদ,ও যোগাযোগ করতে
ই-মেইলঃ contact@sahajadislam.com.bd
Phone: +8801721447230

GET IT ON Google Play Download on the App Store
  • হোম
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

Footer Copyright

এই সাইটের লেখা ছবি ভিডিও অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ সম্পন্ন বেআইনি- Templates DMCA© সর্বস্বত্ব ® সংরক্ষিত শাহাজাদ ইসলাম ২০২৭

Contact form