LIVE
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
Ekushey Tribune
  • হোম
  • LIVE
  • _Live weather ☁️
  • লগ‌ইন
  • খবর
  • _স্থানিয় সংবাদ
  • _শিক্ষা
  • __রাজনীতি
  • __ধর্ম
  • __আন্তর্জাতিক
  • _খেলাধুলা
  • _বিনোদন
  • আজকে টিভিতে
Type Here to Get Search Results !
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি আন্তর্জাতিক
হোমসংবাদবগা, গরবদী, সেতুর অভাবে চরম ভোগান্তিতে পটুয়াখালীর তিন উপজেলার মানুষ।।

বগা, গরবদী, সেতুর অভাবে চরম ভোগান্তিতে পটুয়াখালীর তিন উপজেলার মানুষ।।

0 Ekushey Tribune মঙ্গলবার, জুন ১০, ২০২৫

দুমকি উপজেলা ( পটুয়াখালী) প্রতিনিধিঃ

ছবি সংগৃহীত 


একটি সেতুর অভাবে যোগাযোগ সুবিধা থেকে বঞ্চিত পটুয়াখালী জেলার তিন উপজেলার মানুষ। জেলা সদর বা রাজধানীতে যেতে নদী পারাপারে বগা, 


চর গরবদী, ফেরিঘাটে অপেক্ষা করতে হয় ঘণ্টার পর ঘণ্টা। অথচ এই স্থানে একটি সেতু নির্মাণে ২০২১ সালে চীনের সঙ্গে সমঝোতা চুক্তি হয়েছিল। সড়ক ও জনপথ বিভাগ বলছে, জমি অধিগ্রহণ ব্যয় নিরূপণের কাজ শেষ হলে শুরু হবে সেতুর নির্মাণ।


পদ্মা সেতু চালুর পর সারা দেশের সঙ্গে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন হয়। তবে পটুয়াখালী জেলার, বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলার মানুষ এখনও বঞ্চিত নিরবচ্ছিন্ন যোগাযোগ সুবিধা থেকে। উপজেলা থেকে জেলা সদর ও রাজধানীতে যেতে পার হতে হয় লোহালিয়া নদী। ফেরি পারাপারই একমাত্র ভরসা।


 

বগা ফেরিঘাট দিয়ে প্রতিদিন নদী পারাপারে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় যাত্রীদের। বিপাকে পড়েন রোগী, শিক্ষার্থী, এমনকি কৃষিপণ্য পরিবহনকারীরাও। এতে আটকে যাচ্ছে এ অঞ্চলের উন্নয়ন ও সম্ভাবনার চাকা।


লোহালিয়া নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি বহু পুরোনো। এ বিষয়ে ২০২১ সালের মার্চে চীনের সঙ্গে সমঝোতা চুক্তি হলেও এখনো দৃশ্যমান হয়নি অগ্রগতি। স্থানীয়রা বলেন, ফেরি পারাপার করতে এখানে প্রায়ই লেগে থাকে যানজট। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় যানবাহনের যাত্রীদের। এতে করে যেমনি সময় নষ্ট হচ্ছে তেমনি স্থানীয়দের ব্যবসা বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে। এছাড়া সময়মতো ফেরি না পাওয়ায় মুমূর্ষু রোগীদের জীবন সংকটাপন্ন হয়ে ওঠে। তাই এই নদীর ওপর দ্রুত একটি সেতু নির্মাণ করা দরকার।

 

প্রকল্পের আওতায় বর্তমানে চলছে জমি অধিগ্রহণ ব্যয় নিরূপণের কাজ। এটি শেষ হলে দ্রুত সেতুর নির্মাণ কাজ শুরুর আশ্বাস সড়ক ও জনপথ বিভাগের। পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জামিল আক্তার লিমন বলেন, এরই মধ্যে ব্রিজের ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হয়েছে। এখন জমি অধিগ্রহণে কী পরিমাণ অর্থ খরচ হবে সে বিষয়ে প্রাক্কলন তৈরি করা হচ্ছে। এটি শেষ হলে দ্রুত ডিপিপি প্রণয়ন করে সেতুর নির্মাণ কাজ শুরু করা হবে।

 

উল্লেখ্য, প্রতিদিন লোহালিয়া নদীর বগা ও চরগরবদী ঘাট দিয়ে ৮০০ থেকে এক হাজার যানবাহন পারাপার হয়।।#জাকির হোসেন হাওলাদার সাংবাদিক দুমকি পটুয়াখালী, ফোন নম্বর, ০১৭৩৯৪৮৮৫৭৪,তাং১০,৬,২৫।

Tags
সংবাদ
  • নবীনতর

  • পূর্বতন

আরও দেখান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

কমেন্ট করতে গুগল লগইন করে কমেন্ট করুন ধন্যবাদ

কলাম
পোস্ট লোড হচ্ছে...
আরও
হোম সর্বশেষ ভিডিও
লাইভ
Profile প্রোফাইল

আনন্দ বিনোদন

6/sidebar/বিনোদন

সর্বাধিক পঠিত সংবাদ

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

মঙ্গলবার, অক্টোবর ০৬, ২০২৬
অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত সহেদ আলীর পাশে রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাব

অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত সহেদ আলীর পাশে রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাব

সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
রুহিয়ায় দেলোয়ার হোসেন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন পাটিয়াডাঙ্গী

রুহিয়ায় দেলোয়ার হোসেন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন পাটিয়াডাঙ্গী

সোমবার, অক্টোবর ১২, ২০২৬
রুহিয়া ডিগ্রি কলেজ পরিদর্শনে উপজেলা প্রশাসক।

রুহিয়া ডিগ্রি কলেজ পরিদর্শনে উপজেলা প্রশাসক।

সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

আন্তর্জাতিক সংবাদ

6/sidebar/আন্তর্জাতিক

কৃষি সংবাদ

5/block/কৃষি

জাতীয়

5/megagrid/জাতীয়

ফিচার

6/sidebar/ফিচার

লাইফস্টাইল

5/megagrid/লাইফস্টাইল

খেলা ধুলা

6/sidebar/খেলাধুলা

এখনকার পুযুক্তি

5/megagrid/পুযুক্তি

অপরাধ

6/sidebar/অপরাধ

সংবাদ বিশ্লেষণ

ঠাকুরগাঁও এর বাঁশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে
কৃষি

ঠাকুরগাঁও এর বাঁশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
রুহিয়ায় পরকীয়ার অভিযোগে এক ব্যক্তি জনতার হাতে আটক

রুহিয়ায় পরকীয়ার অভিযোগে এক ব্যক্তি জনতার হাতে আটক

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

মঙ্গলবার, অক্টোবর ০৬, ২০২৬
ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
Ekushey Tribune

প্রকাশক: শাহাজাদ ইসলাম
সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম
☞ব্লক:৭ , ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১
বিজ্ঞাপন, সংবাদ,ও যোগাযোগ করতে
ই-মেইলঃ contact@sahajadislam.com.bd
Phone: +8801721447230

GET IT ON Google Play Download on the App Store
  • হোম
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

Footer Copyright

এই সাইটের লেখা ছবি ভিডিও অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ সম্পন্ন বেআইনি- Templates DMCA© সর্বস্বত্ব ® সংরক্ষিত শাহাজাদ ইসলাম ২০২৭

Contact form