LIVE
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
Ekushey Tribune
  • হোম
  • LIVE
  • _Live weather ☁️
  • লগ‌ইন
  • খবর
  • _স্থানিয় সংবাদ
  • _শিক্ষা
  • __রাজনীতি
  • __ধর্ম
  • __আন্তর্জাতিক
  • _খেলাধুলা
  • _বিনোদন
  • আজকে টিভিতে
Type Here to Get Search Results !
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি আন্তর্জাতিক
হোমসংবাদরুহিয়ায় গাইড বই বাণিজ্যের অভিযোগ! জড়িত শিক্ষকদের শাস্তি দাবী

রুহিয়ায় গাইড বই বাণিজ্যের অভিযোগ! জড়িত শিক্ষকদের শাস্তি দাবী

0 Ekushey Tribune সোমবার, মে ১৯, ২০২৫

মোঃ জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্ট: 

ছবি একুশে ট্রিবিউন 


ঠাকুরগাঁওয়ের রুহিয়া অঞ্চলের দুই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রুহিয়া উচ্চ বিদ্যালয় এবং ব্রাইটস্টার মডেল স্কুল এন্ড কলেজে গাইড বই নিয়ে চলমান অনিয়ম ও বাণিজ্যিক দুর্নীতির অভিযোগ উঠেছে। 


স্থানীয় অভিভাবক, শিক্ষানুরাগী ও সাধারণ মানুষের দাবি, প্রতিষ্ঠান দুটির কয়েকজন শিক্ষক উৎকোচ গ্রহণ করে শিক্ষার্থীদের ওপর নিম্নমানের গাইড বই চাপিয়ে দিচ্ছেন। 


বিশেষ করে রুহিয়া ব্রাইটস্টার মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অশ্বিনী চন্দ্র বর্মন এবং রুহিয়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মোকসেদ আলী ও প্রফুল্ল মাস্টারের বিরুদ্ধে এসব অভিযোগ উঠে এসেছে। রুহিয়া স্টুডেন্ট লাইব্রেরির স্বত্বাধিকারী রুস্তম আলী জানান, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে রুহিয়া উচ্চ বিদ্যালয় তার সঙ্গে ১ লাখ ৭৫ হাজার টাকার গাইড বই সরবরাহের চুক্তি করে। 


এর মধ্যে শিক্ষক মোকসেদ আলী ও প্রফুল্ল মাস্টার মিলে ১ লাখ ৫ হাজার টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেন এবং বাকি টাকা অন্যান্য শিক্ষকদের মধ্যে বিতরণ করা হয়। 


অথচ বিক্রি হয় মাত্র ৪৮ হাজার টাকার গাইড বই, ফলে বাকি অর্থ নিয়ে লোকসানে পড়েন তিনি। রুস্তম আলীর অভিযোগ, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে তার গাইড বই ব্যবহারের আশ্বাস দিলেও পরবর্তীতে সেই দুই শিক্ষক “কিশোর লাইব্রেরি” নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে তিন লাখ টাকার বিনিময়ে নতুন চুক্তি করেন। অভিযোগ রয়েছে, ওই গাইড বইগুলো নিম্নমানের এবং কেবল দিনাজপুর অঞ্চলের মধ্যে রুহিয়ায় অবস্থিত কিশোর লাইব্রেরিতেই পাওয়া যায়। এ ব্যপারে রুহিয়া উচ্চ বিদ্যালয় ও রুহিয়া ব্রাইট স্টার এর একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে এর সত্যতা পাওয়া যায়। 


রুহিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সিয়াম, সৈকত, রুহিয়া ব্রাইট স্টার মডেল স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র রাজ বর্মন, শরৎ চন্দ্র বর্মন জানায়, আমরা স্যারদের দেওয়া নির্দেশ অনুযায়ী পপি গাইড কিনেছি যা অনেক নিম্ন মানের। রুহিয়া ব্রাইট স্টার এর অভিভাবক আবু হানিফ বলেন, প্রতিষ্ঠান থেকে আমার ছেলেকে গাইড বই নিতে বাধ্য করেছে শিক্ষকেরা। এছাড়াও অনেক অভিভাবক প্রশ্ন তুলেছেন, “যদি শিক্ষকই উৎকোচ নিয়ে শিক্ষার্থীদের হাতে নিম্নমানের বই তুলে দেন, 


তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কেমন শিক্ষায় বড় হবে?” এই দুই শিক্ষা প্রতিষ্ঠান এলাকার শিক্ষার মান ও ভাবমূর্তি বহন করে। সেখানে ঘটে যাওয়া এমন অনৈতিক কার্যকলাপ পুরো এলাকার শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। এ বিষয়ে জানতে চাইলে ব্রাইটস্টার মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অশ্বিনী চন্দ্র বর্মন অভিযোগ অস্বীকার করেন। তবে রুহিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোকসেদ আলী আংশিকভাবে অভিযোগ স্বীকার করলেও প্রফুল্ল মাস্টার তা এড়িয়ে যান। রুহিয়া কিশোর লাইব্রেরির সত্ত্বাধিকারী একরামুল হক চৌধুরী বলেন, পপি কোম্পানির দিনাজপুর অঞ্চলের একমাত্র পরিবেশক আমি। এখন উৎকোচ এর বিনিময়ে গাইড বই প্রদান করা কোম্পানির এখতিয়ার। আপনারা কোম্পানির প্রতিনিধির সঙ্গে কথা বলতে পারেন। পপি কোম্পানির এলাকা প্রতিনিধি কুদরত আলী তার ব্যস্ততা দেখিয়ে মুঠোফোনের লাইনটি কেটে দেন। ঠাকুরগাঁও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান বলেন, যদি কোনো অভিভাবক বা শিক্ষার্থী আমার বরাবরে অভিযোগ দাখিল করেন, তাহলে বিষয়টি খতিয়ে দেখে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


তারিখ: ১৯/০৫/২০২৫ইং

মোবাইল নং- ০১৭১৮১৯৮৪৬১

Tags
অপরাধ শিক্ষা সংবাদ
  • নবীনতর

  • পূর্বতন

আরও দেখান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

কমেন্ট করতে গুগল লগইন করে কমেন্ট করুন ধন্যবাদ

কলাম
পোস্ট লোড হচ্ছে...
আরও
হোম সর্বশেষ ভিডিও
লাইভ
Profile প্রোফাইল

আনন্দ বিনোদন

6/sidebar/বিনোদন

সর্বাধিক পঠিত সংবাদ

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

মঙ্গলবার, অক্টোবর ০৬, ২০২৬
অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত সহেদ আলীর পাশে রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাব

অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত সহেদ আলীর পাশে রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাব

সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
রুহিয়ায় দেলোয়ার হোসেন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন পাটিয়াডাঙ্গী

রুহিয়ায় দেলোয়ার হোসেন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন পাটিয়াডাঙ্গী

সোমবার, অক্টোবর ১২, ২০২৬
রুহিয়া ডিগ্রি কলেজ পরিদর্শনে উপজেলা প্রশাসক।

রুহিয়া ডিগ্রি কলেজ পরিদর্শনে উপজেলা প্রশাসক।

সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

আন্তর্জাতিক সংবাদ

6/sidebar/আন্তর্জাতিক

কৃষি সংবাদ

5/block/কৃষি

জাতীয়

5/megagrid/জাতীয়

ফিচার

6/sidebar/ফিচার

লাইফস্টাইল

5/megagrid/লাইফস্টাইল

খেলা ধুলা

6/sidebar/খেলাধুলা

এখনকার পুযুক্তি

5/megagrid/পুযুক্তি

অপরাধ

6/sidebar/অপরাধ

সংবাদ বিশ্লেষণ

ঠাকুরগাঁও এর বাঁশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে
কৃষি

ঠাকুরগাঁও এর বাঁশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
রুহিয়ায় পরকীয়ার অভিযোগে এক ব্যক্তি জনতার হাতে আটক

রুহিয়ায় পরকীয়ার অভিযোগে এক ব্যক্তি জনতার হাতে আটক

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

মঙ্গলবার, অক্টোবর ০৬, ২০২৬
ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
Ekushey Tribune

প্রকাশক: শাহাজাদ ইসলাম
সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম
☞ব্লক:৭ , ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১
বিজ্ঞাপন, সংবাদ,ও যোগাযোগ করতে
ই-মেইলঃ contact@sahajadislam.com.bd
Phone: +8801721447230

GET IT ON Google Play Download on the App Store
  • হোম
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

Footer Copyright

এই সাইটের লেখা ছবি ভিডিও অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ সম্পন্ন বেআইনি- Templates DMCA© সর্বস্বত্ব ® সংরক্ষিত শাহাজাদ ইসলাম ২০২৭

Contact form