LIVE
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
Ekushey Tribune
  • হোম
  • LIVE
  • _Live weather ☁️
  • লগ‌ইন
  • খবর
  • _স্থানিয় সংবাদ
  • _শিক্ষা
  • __রাজনীতি
  • __ধর্ম
  • __আন্তর্জাতিক
  • _খেলাধুলা
  • _বিনোদন
  • আজকে টিভিতে
Type Here to Get Search Results !
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি আন্তর্জাতিক
হোমসংবাদচৌদ্দগ্রামে সোনালী ব্যাংকে ধান বিক্রির টাকা তুলতে কৃষকের হয়রানী।

চৌদ্দগ্রামে সোনালী ব্যাংকে ধান বিক্রির টাকা তুলতে কৃষকের হয়রানী।

0 Ekushey Tribune সোমবার, মে ১৯, ২০২৫

মো লুৎফুর রহমান রাকিব স্টাফ রিপোর্টার।

ছবি একুশে ট্রিবিউন 


‘সুবর্ণ জয়ন্তীর অঙ্গীকার সোনালী ব্যাংক হবে সবার’ সুবর্ণ জয়ন্তীর প্রতিপাদ্য হলেও চৌদ্দগ্রাম উপজেলা শাখা কৃষকের নয়। উপজেলা খাদ্য গুদামে ধান বিক্রি করে ভাউচার নিয়ে আসা কৃষকদের হয়রানিতে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ স্থাপন করেছে দৃষ্টান্ত। 


ঘন্টার পর ঘন্টা বসিয়ে দিচ্ছেন ‘কৃষক’ হওয়ার অপরাধের শিক্ষা। বলা হয় 'কৃষকরা দেশের চালিকা শক্তি।' অথচ টাকা উত্তোলনে যাওয়া সেই কৃষকদেরকে অবহেলা করে বসিয়ে রাখা হয় ঘন্টার পর ঘন্টা। সংশ্লিষ্ট কর্মকর্তা শাখা সেকেন্ড অফিসার সাহাব উদ্দিন পরে আসা গ্রাহকদের বিল ভাউচার ইস্যু করলেও কৃষকদের বিল ভাউচার করতে ইচ্ছুক নন। 


তিনি মেতে আছেন পাশে বসা ( মুক্তিযোদ্ধা এয়াছিনসহ) দুই ব্যক্তির সাথে খোশগল্পে। ফাঁকে নতুন কেউ কোনো কাজ নিয়ে এলে সেটাও করছেন। তবে কৃষকদের ফাইল পড়ে রয়েছে তার টেবিলের উপর। 

জানা গেছে, গত বৃহস্পতিবার ধান বিক্রি করে ভাউচার নিয়ে উপজেলা খাদ্য গুদাম অফিসের অফিস সহায়ক সংশ্লিষ্ট কর্মকর্তা সাহাব উদ্দিনের টেবিলে গেলে তিনি সোনালী ব্যাংকে একাউন্ট না থাকলে চেক ইস্যু করার অস্বীকৃতি জানিয়ে শাখা ম্যানেজারের নিকট পাঠান। 


শাখা ম্যানেজার আমীর সোহেল মোহাম্মদ আলী আহসানের নিকট খাদ্য গুদাম অফিসের অফিস সহায়ক অনুনয় করলে ম্যানেজার সোনালী ব্যাংকে একাউন্ট করতে বলে চেক ফরোয়াডিং স্মারকে স্বাক্ষর ( স্মারক নং ২২৬. ১৫-০৫-২৫) করেন। 

এরপর সেই ফাইল সেকেন্ড অফিসার সাহাব উদ্দিনের টেবিলে নিলে তিনি সেটি ধরেও দেখেননি। অন্য কাজ আছে বলে রেখে দেন। এভাবে ৩:১৫ মিনিট থেকে ৪:৪৫ মিনিট পর্যন্ত ফেলে রাখেন। অবশেষে ৫:২০ মিনিটে কৃষকদের চেক ইস্যু করা হয়। 

ভোগান্তির শিকার কৃষকদের মধ্যে নেতড়া গ্রামের আবুল বশর চৌধুরী, বাতিসার সোনাপুর গ্রামের বেলাল হোসেন, পৌরসভার পাঁচরা গ্রামের দুলাল মিয়া, সোনাকাটিয়ার জান্নাত আরা পাখি, চান্দিশকরার মরিয়ম, চাঁন্দকরার জুলিয়া বলেন, ১৭ জন কৃষক দুপুরে খাদ্য গুদাম থেকে কাগজ সংগ্রহ করে ব্যাংকে এসে বসে আছেন। দুপুরের খাবার খাওয়া হয়নি কারো। মহিলারা কেউ কেউ বাড়িতে ছোট বাচ্চা রেখে এসেছেন। সোয়া তিনটা থেকে এখানে বসে আছেন, কিন্ত অফিসার কৃষকদের ফাইলে হাত দিচ্ছেন না।  

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা খাদ্য গুদাম এর ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, 'সরকার ঘোষিত খাদ্য গুদামে ধান বিক্রি করে সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলনের নির্দেশ দেয়া হয়েছে। কৃষকের যে কোনো ব্যাংকে একাউন্ট থাকলেই চলবে। সোনালী ব্যাংকের মাধ্যমে সেই একাউন্ট থেকে টাকা উত্তোলন করতে পারবেন কৃষক।'

অভিযোগ প্রসঙ্গে শনিবার দুপুরে ওই শাখার সেকেন্ড অফিসার সাহাব উদ্দিন কৃষকককে হয়রানী করা হয়নি দাবি করে বলেন, ‘সব কৃষকের টাকার চেক ইস্যু করা হয়েছে। তবে সোনালী ব্যাংকে একাউন্ট থাকলে টাকা তুলতে সহজ ও সময় কম লাগে।' 

সোনালী ব্যাংক চৌদ্দগ্রাম শাখার ম্যানেজার আমীর সোহেল মোহাম্মদ আলী আহসান বলেন, ‘বৃহস্পতিবারে ব্যাংকে কাজের চাপ বেশি থাকে। কৃষকদের সময়মতো সেবা দেয়া হয়েছে। তাদের ধান বিক্রির বিল বাবদ সব চেক ইস্যু করা হয়েছে। কোন প্রকার হয়রানী করা হয়নি।'

Tags
অপরাধ দেশজুড়ে সংবাদ
  • নবীনতর

  • পূর্বতন

আরও দেখান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

কমেন্ট করতে গুগল লগইন করে কমেন্ট করুন ধন্যবাদ

কলাম
পোস্ট লোড হচ্ছে...
আরও
হোম সর্বশেষ ভিডিও
লাইভ
Profile প্রোফাইল

আনন্দ বিনোদন

6/sidebar/বিনোদন

সর্বাধিক পঠিত সংবাদ

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

মঙ্গলবার, অক্টোবর ০৬, ২০২৬
অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত সহেদ আলীর পাশে রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাব

অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত সহেদ আলীর পাশে রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাব

সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
রুহিয়ায় দেলোয়ার হোসেন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন পাটিয়াডাঙ্গী

রুহিয়ায় দেলোয়ার হোসেন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন পাটিয়াডাঙ্গী

সোমবার, অক্টোবর ১২, ২০২৬
রুহিয়া ডিগ্রি কলেজ পরিদর্শনে উপজেলা প্রশাসক।

রুহিয়া ডিগ্রি কলেজ পরিদর্শনে উপজেলা প্রশাসক।

সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

আন্তর্জাতিক সংবাদ

6/sidebar/আন্তর্জাতিক

কৃষি সংবাদ

5/block/কৃষি

জাতীয়

5/megagrid/জাতীয়

ফিচার

6/sidebar/ফিচার

লাইফস্টাইল

5/megagrid/লাইফস্টাইল

খেলা ধুলা

6/sidebar/খেলাধুলা

এখনকার পুযুক্তি

5/megagrid/পুযুক্তি

অপরাধ

6/sidebar/অপরাধ

সংবাদ বিশ্লেষণ

ঠাকুরগাঁও এর বাঁশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে
কৃষি

ঠাকুরগাঁও এর বাঁশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
রুহিয়ায় পরকীয়ার অভিযোগে এক ব্যক্তি জনতার হাতে আটক

রুহিয়ায় পরকীয়ার অভিযোগে এক ব্যক্তি জনতার হাতে আটক

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

মঙ্গলবার, অক্টোবর ০৬, ২০২৬
ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
Ekushey Tribune

প্রকাশক: শাহাজাদ ইসলাম
সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম
☞ব্লক:৭ , ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১
বিজ্ঞাপন, সংবাদ,ও যোগাযোগ করতে
ই-মেইলঃ contact@sahajadislam.com.bd
Phone: +8801721447230

GET IT ON Google Play Download on the App Store
  • হোম
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

Footer Copyright

এই সাইটের লেখা ছবি ভিডিও অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ সম্পন্ন বেআইনি- Templates DMCA© সর্বস্বত্ব ® সংরক্ষিত শাহাজাদ ইসলাম ২০২৭

Contact form