LIVE
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
Ekushey Tribune
  • হোম
  • LIVE
  • _Live weather ☁️
  • লগ‌ইন
  • খবর
  • _স্থানিয় সংবাদ
  • _শিক্ষা
  • __রাজনীতি
  • __ধর্ম
  • __আন্তর্জাতিক
  • _খেলাধুলা
  • _বিনোদন
  • আজকে টিভিতে
Type Here to Get Search Results !
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি আন্তর্জাতিক
হোমকৃষিচর নয় এখন সোনার মাঠ, ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদীর বুকে ধানের সোনালি হাসি।

চর নয় এখন সোনার মাঠ, ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদীর বুকে ধানের সোনালি হাসি।

0 Ekushey Tribune রবিবার, মে ১১, ২০২৫

মোঃ কুদরত আলী ঠাকুরগাঁও প্রতিনিধি: 

ছবি একুশে ট্রিবিউন 


ঠাকুরগাঁওয়ের বুক চিরে বয়ে যাওয়া টাঙ্গন নদীর চিত্র এখন ভিন্ন। এক সময়ের খরস্রোতা এই নদীর অনেক স্থানে জেগে উঠেছে বিশাল চর। আর সেই চরে এখন শোভা পাচ্ছে সোনালী ধান। 


পতিত জমিতে বোরো ধান চাষ করে কৃষকের মুখে ফুটেছে হাসি, লাভ করছেন দ্বিগুণ।

বর্ষাকালে টাঙ্গন নদীর পানি বেড়ে গেলে দুকূল ছাপিয়ে যেত, সৃষ্টি হতো বন্যার। নদীর তীরবর্তী এলাকার মানুষেরা ফসল ফলাতে পারতেন না। 


তবে গত কয়েক বছর ধরে নদীর নাব্যতা কমে যাওয়ায় জেগে উঠেছে অসংখ্য চর। প্রথমে কৃষকেরা এই চরগুলোকে পতিত ফেলে রাখতেন। তবে কৃষি বিভাগের সঠিক পরামর্শ এবং প্রান্তিক কৃষকদের নদীর পতিত জমিতে ধান চাষে বিভিন্ন প্রণোদনার আগ্রহ সৃষ্টি হয়। 


স্থানীয় কৃষকদের আগ্রহের ফলে সেই পতিত জমিতে এখন ফলছে সোনার ফসল। কৃষি বিভাগ সূত্রে জানা যায় চলতি মৌসুমে টাঙ্গন নদীর বুকে প্রায় ৩০-৩৫ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। 

ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট, খড়ি বাড়ি, চাপাতিসহ বিভিন্ন এলাকার আনসার আলী, খলিলুর রহমান, আব্দুর রহিমসহ একাধিক কৃষক জানান, আগে এই জমিগুলো অনাবাদী ছিল। এখন ধান চাষ করে তারা 


বেশ ভালো লাভ করছেন। প্রতি বিঘা জমিতে ধান উৎপাদনে খরচ হয় প্রায় আট থেকে দশ হাজার টাকা। আর ধান বিক্রি করে তারা ২৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত আয় করছেন। অর্থাৎ, তাদের লাভ প্রায় দ্বিগুণ।


ছবি একুশে ট্রিবিউন 


স্থানীয় কৃষি কর্মকর্তা জগদীশ শর্মা জানান, টাঙ্গন নদীর চরের মাটি ধান চাষের জন্য খুবই উপযোগী। পলিমাটি থাকার কারণে ফলনও বেশ ভালো হয়। কৃষি বিভাগ কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করছে। আগামীতে আরও বেশি জমিতে ধান চাষের সম্ভাবনা রয়েছে বলে তিনি মনে করেন।


কৃষকেরা জানান, নদীর বুকে ধান চাষ তাদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একদিকে যেমন অনাবাদী জমি চাষের আওতায় এসেছে, তেমনি অন্যদিকে অভাবী মানুষেরা খুঁজে পেয়েছে নতুন আয়ের উৎস।



ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাসিরুল আলম জানান টাঙ্গন নদীর বুকে সোনালী ধানের হাসি কৃষকদের জীবনে এনে দিয়েছে নতুন আশা ও সম্ভাবনা। পতিত জমিকে কাজে লাগিয়ে দ্বিগুণ লাভবান হওয়ায় তারা এখন অনেক খুশি। 

ছবি একুশে ট্রিবিউন 


কৃষি বিভাগ যদি তাদের সমস্যাগুলো সমাধানে সঠিক পরামর্শ দিয়ে আসছে তিনি আশা করেন, এই অঞ্চলের প্রান্তিক কৃষকেরা আরও সমৃদ্ধি লাভ করতে পারবে।

তবে ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী কর্মকর্তা মোঃ জাকারিয়া প্রতিবেদককে বলেন নদীর বুকে ধান চাষ করায় যেমন ধান উৎপাদন হচ্ছে অপর দিকে নদীর বুকে ধান চাষে এবং ধানের জন্য কীটনাশক ব্যবহার করা হয় এতে করে দেশীয় মাছসহ জলজ উদ্ভিদের উপর বিরূপ প্রভাব পরছে। তিনি আরও বলেন জলজ উদ্ভিদের উপর বিরূপ প্রভাবের কারণে নদীতে দেশীয় মাছ প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে, এবং নদীর বুকে ধান চাষ করতে গিয়ে কৃষকরা নদীর পাড় কেটে কৃষি জমি তৈরি করছেন এর ফলে নদীর জলধারা যেমন রোধ হচ্ছে তেমনি নদী তার নাব্যতা হারাচ্ছে।

Tags
কৃষি
  • নবীনতর

  • পূর্বতন

আরও দেখান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

কমেন্ট করতে গুগল লগইন করে কমেন্ট করুন ধন্যবাদ

কলাম
পোস্ট লোড হচ্ছে...
আরও
হোম সর্বশেষ ভিডিও
লাইভ
Profile প্রোফাইল

আনন্দ বিনোদন

6/sidebar/বিনোদন

সর্বাধিক পঠিত সংবাদ

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

মঙ্গলবার, অক্টোবর ০৬, ২০২৬
অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত সহেদ আলীর পাশে রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাব

অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত সহেদ আলীর পাশে রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাব

সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
রুহিয়ায় দেলোয়ার হোসেন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন পাটিয়াডাঙ্গী

রুহিয়ায় দেলোয়ার হোসেন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন পাটিয়াডাঙ্গী

সোমবার, অক্টোবর ১২, ২০২৬
রুহিয়া ডিগ্রি কলেজ পরিদর্শনে উপজেলা প্রশাসক।

রুহিয়া ডিগ্রি কলেজ পরিদর্শনে উপজেলা প্রশাসক।

সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

আন্তর্জাতিক সংবাদ

6/sidebar/আন্তর্জাতিক

কৃষি সংবাদ

5/block/কৃষি

জাতীয়

5/megagrid/জাতীয়

ফিচার

6/sidebar/ফিচার

লাইফস্টাইল

5/megagrid/লাইফস্টাইল

খেলা ধুলা

6/sidebar/খেলাধুলা

এখনকার পুযুক্তি

5/megagrid/পুযুক্তি

অপরাধ

6/sidebar/অপরাধ

সংবাদ বিশ্লেষণ

ঠাকুরগাঁও এর বাঁশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে
কৃষি

ঠাকুরগাঁও এর বাঁশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
রুহিয়ায় পরকীয়ার অভিযোগে এক ব্যক্তি জনতার হাতে আটক

রুহিয়ায় পরকীয়ার অভিযোগে এক ব্যক্তি জনতার হাতে আটক

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

মঙ্গলবার, অক্টোবর ০৬, ২০২৬
ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
Ekushey Tribune

প্রকাশক: শাহাজাদ ইসলাম
সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম
☞ব্লক:৭ , ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১
বিজ্ঞাপন, সংবাদ,ও যোগাযোগ করতে
ই-মেইলঃ contact@sahajadislam.com.bd
Phone: +8801721447230

GET IT ON Google Play Download on the App Store
  • হোম
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

Footer Copyright

এই সাইটের লেখা ছবি ভিডিও অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ সম্পন্ন বেআইনি- Templates DMCA© সর্বস্বত্ব ® সংরক্ষিত শাহাজাদ ইসলাম ২০২৭

Contact form