LIVE
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
Ekushey Tribune
  • হোম
  • LIVE
  • _Live weather ☁️
  • লগ‌ইন
  • খবর
  • _স্থানিয় সংবাদ
  • _শিক্ষা
  • __রাজনীতি
  • __ধর্ম
  • __আন্তর্জাতিক
  • _খেলাধুলা
  • _বিনোদন
  • আজকে টিভিতে
Type Here to Get Search Results !
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি আন্তর্জাতিক
হোমঅপরাধইউএনও'র নির্দেশনা অগ্রাহ্য-দুমকিতে ২নম্বর ইটে চলছে রাস্তা নির্মাণ কাজ।

ইউএনও'র নির্দেশনা অগ্রাহ্য-দুমকিতে ২নম্বর ইটে চলছে রাস্তা নির্মাণ কাজ।

0 Ekushey Tribune শনিবার, মে ২৪, ২০২৫

দুমকি উপজেলা(পটুয়াখালী) প্রতিনিধিঃ 

ছবি একুশে ট্রিবিউন 



পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, ২নম্বর ইট ব্যবহারে চলছে গ্রামীণ সড়কের টেকসই উন্নয়ন টেন্ডারের কাজ। ভেকু মেশিনে রাস্তা কেটে নামমাত্র বালু ফেলে রোলার বিহীন মাদায় পচা ইট দিয়ে হেরিংবন্ডের কাজ চালাচ্ছেন ঠিকাদারের লোকজন। 




স্থানীয়দের কথা দূরের থাক, খোদ ইউএনও'র নির্দেশনাও মানছে না দলকানা ঠিকাদার। সাব কন্ট্রাক্টে কাজ নিয়ে তারা বেপরোয়া গতিতে টেকসই রাস্তা নির্মাণের নামে দুই নম্বর ইট দিয়ে পরিমাণে কম বালু ব্যাবহারে নিম্নমানের কাজ করছেন। 



খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিদর্শনে এসে  রাস্তাটির নির্মাণ কাজ বন্ধ করে দেন। কিন্ত একদিন পরই ফের একই ইট দিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়দের অভিযোগ, চলতি ২০২৪-২০২৫ অর্থবছরে এডিবির টেন্ডারে ৮০লাখ টাকার ৫শ' মিটার করে মোট ১কি.মি এইচবিবির কার্যাদেশ পায় পটুয়াখালীর ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স গাজী এন্টারপ্রাইজের মালিক নুরুজ্জামান।  


প্রকল্প দু'টি হচ্ছে শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তারাগাজীর বাড়ি থেকে খান বাড়ি মসজিদ হয়ে দক্ষিন দিকে কচ্ছপিয়া খাল ও ২নং ওয়ার্ডের এনায়েত খানের মসজিদ থেকে বাদুয়া পাকা সড়ক পর্যন্ত ১কি. মি. কাঁচা রাস্তার টিকসই এইচ বিবি উন্নয়ন কাজ। 


কাজের শুরুতেই এলাকাবাসীর বাঁধা সত্ত্বেও টেন্ডারের শর্তভঙ্গ করে ঠিকাদারের লোকজন রাস্তা কেটে বেড বানিয়ে নামমাত্র বালু দিয়ে নিম্নমানের ইট দিয়ে নির্মাণ কাজ চালিয়ে আসছিল। এতে একদিকে রাস্তাটির স্বাভাবিক উচ্চতা হ্রাস পায়, অন্যদিকে ২/৩নম্বর ইটব্যবহার করায় স্থায়িত্ব নিয়ে জনমনে শঙ্কার সৃষ্টি করে। 


এলাকাবাসীর অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঠিকাদারের লোকজন সংশ্লিষ্টদের ম্যানেজ করেই যেনতেন ভাবে কাজ সম্পন্নের অপচেষ্টা চালিয়ে আসছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজার মোঃ ইজাজুল হক সরেজমিনে পরিদর্শন করে জনস্বার্থ বিবেচনায় নির্মাণ 


কাজ বন্ধ করে দেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মাদ আলী বলেন, সংশ্লিষ্ট ঠিকাদারকে শোকজ করা হয়েছে। গত ২০ মে পাঠানো শোকজ চিঠিতে ঠিকাদারকে নিম্নমানের ইট সরিয়ে তদস্থলে কোটেশন অনুযায়ী একনম্বর ইট ব্যবহারের নির্দেশনা দেয়া হয়েছে। প্রয়োজনে খারাপ ইটের রাস্তা ভেঙ্গে নুতন করে কাজ না করলে বিল কেটে রাখার কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। 


কিন্তু সাব ঠিকাদার যুবদলকর্মী আমির ও জুয়েল শোকজের তোয়াক্কা করছেন না। স্থানীয়দের অভিযোগ এলাকার কয়েকজন যুবদলকর্মীর প্রচ্ছন্ন সহযোগিতায় নিম্নমানের ইট, বালু ব্যবহারে যেনতেন ভাবে কাজটি দ্রুততার সাথে করছেন।

এবিষয়ে গাজী এন্টারপ্রাইজের মালিক ঠিকাদার নুরুজ্জামান বলেন, কাজটি তিনি নিজে করেন না। তার কাছ থেকে সাব কন্ট্রাক্ট নিয়ে আমির হোসেন ও জুয়েল নামের দুই যুবদলকর্মী কাজটি করছেন। তিনি আরও বলেন, নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে ফেলে ইউএনওর নির্দেশনা অনুযায়ী কাজ করার জন্য সাব ঠিকাদার আমির ও জুয়েলকে বলে দেবেন বলে জানিয়েছেন।

দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজার মো,ইজাজুল হক, বলেন, কোন ভাবেই দুই নম্বর ইট ব্যবহার মানা হবে না। ওগুলো ভেঙে নতুন করে করতে হবে। অন্যথায় বিল আটকে দেয়া হবে।।#জাকির হোসেন হাওলাদার সাংবাদিক দুমকি পটুয়াখালী মোবাইল নম্বর, ০১৭৩৯৪৮৮৫৭৪ তাং২৪,৫,২৫।

Tags
অপরাধ
  • নবীনতর

  • পূর্বতন

আরও দেখান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

কমেন্ট করতে গুগল লগইন করে কমেন্ট করুন ধন্যবাদ

কলাম
পোস্ট লোড হচ্ছে...
আরও
হোম সর্বশেষ ভিডিও
লাইভ
Profile প্রোফাইল

আনন্দ বিনোদন

6/sidebar/বিনোদন

সর্বাধিক পঠিত সংবাদ

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

মঙ্গলবার, অক্টোবর ০৬, ২০২৬
অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত সহেদ আলীর পাশে রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাব

অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত সহেদ আলীর পাশে রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাব

সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
রুহিয়ায় দেলোয়ার হোসেন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন পাটিয়াডাঙ্গী

রুহিয়ায় দেলোয়ার হোসেন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন পাটিয়াডাঙ্গী

সোমবার, অক্টোবর ১২, ২০২৬
রুহিয়া ডিগ্রি কলেজ পরিদর্শনে উপজেলা প্রশাসক।

রুহিয়া ডিগ্রি কলেজ পরিদর্শনে উপজেলা প্রশাসক।

সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

আন্তর্জাতিক সংবাদ

6/sidebar/আন্তর্জাতিক

কৃষি সংবাদ

5/block/কৃষি

জাতীয়

5/megagrid/জাতীয়

ফিচার

6/sidebar/ফিচার

লাইফস্টাইল

5/megagrid/লাইফস্টাইল

খেলা ধুলা

6/sidebar/খেলাধুলা

এখনকার পুযুক্তি

5/megagrid/পুযুক্তি

অপরাধ

6/sidebar/অপরাধ

সংবাদ বিশ্লেষণ

ঠাকুরগাঁও এর বাঁশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে
কৃষি

ঠাকুরগাঁও এর বাঁশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
রুহিয়ায় পরকীয়ার অভিযোগে এক ব্যক্তি জনতার হাতে আটক

রুহিয়ায় পরকীয়ার অভিযোগে এক ব্যক্তি জনতার হাতে আটক

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

মঙ্গলবার, অক্টোবর ০৬, ২০২৬
ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
Ekushey Tribune

প্রকাশক: শাহাজাদ ইসলাম
সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম
☞ব্লক:৭ , ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১
বিজ্ঞাপন, সংবাদ,ও যোগাযোগ করতে
ই-মেইলঃ contact@sahajadislam.com.bd
Phone: +8801721447230

GET IT ON Google Play Download on the App Store
  • হোম
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

Footer Copyright

এই সাইটের লেখা ছবি ভিডিও অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ সম্পন্ন বেআইনি- Templates DMCA© সর্বস্বত্ব ® সংরক্ষিত শাহাজাদ ইসলাম ২০২৭

Contact form