LIVE
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
Ekushey Tribune
  • হোম
  • LIVE
  • _Live weather ☁️
  • লগ‌ইন
  • খবর
  • _স্থানিয় সংবাদ
  • _শিক্ষা
  • __রাজনীতি
  • __ধর্ম
  • __আন্তর্জাতিক
  • _খেলাধুলা
  • _বিনোদন
  • আজকে টিভিতে
Type Here to Get Search Results !
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি আন্তর্জাতিক
হোমসংবাদপটুয়াখালী ভার্সিটিতে, এসইই-এর নতুন সদস্যদের ওরিয়েন্টেশন ও গ্রুমিং সেশন অনুষ্ঠিত।।

পটুয়াখালী ভার্সিটিতে, এসইই-এর নতুন সদস্যদের ওরিয়েন্টেশন ও গ্রুমিং সেশন অনুষ্ঠিত।।

0 Ekushey Tribune শনিবার, মে ০৩, ২০২৫

দুমকী ও পবিপ্রবি( পটুয়াখালী ) প্রতিনিধি :

ছবি : একুশে ট্রিবিউন 


পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) স্কুল অব আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট (এসইই) -এর আয়োজনে আজ বিশ্ববিদ্যালয়ের টি.এস.সি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে নতুন সদস্যদের “ওরিয়েন্টেশন ও গ্রুমিং সেশন”।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. হেমায়েত জাহান। এছাড়াও উপস্থিত ছিলেন এসইই-এর উপদেষ্টা অধ্যাপক ড. আয়েশা আক্তার এবং সহকারী অধ্যাপক আরিফুর রহমান।


উদ্বোধনী বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “শুধু পাঠ্যবই নয়, নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা ও আত্মবিশ্বাস একজন শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

এসইই-এর এমন উদ্যোগ শিক্ষার্থীদের বাস্তব জীবনের জন্য প্রস্তুত হতে সহায়ক হবে।” তিনি নবাগত সদস্যদের শুভেচ্ছা জানিয়ে শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।


অনুষ্ঠানের একটি বিশেষ অংশ ছিল অনলাইন ঈদ আনন্দ প্রতিযোগিতা ও ৩১ ডিসেম্বরের আতশবাজি নিয়ে সচেতনতামূলক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। ভাইস চ্যান্সেলর ও অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।


মূল আয়োজন শুরু হয় এসইই-এর এ পর্যন্ত সম্পন্ন হওয়া কার্যক্রম নিয়ে নির্মিত একটি প্রামাণ্য ভিডিও প্রদর্শনের মাধ্যমে।


এরপর শুরু হয় গ্রুমিং সেশন। প্রথম সেশনে ‘সিভি মেকিং ও কমিউনিকেশন মাস্টারক্লাস’ পরিচালনা করেন হাসান মাহমুদ সম্রাট (এইচআর প্রফেশনাল, ইউএস বাংলা গ্রুপ; লিড, কর্পোরেট অ্যাফেয়ার্স, এক্সিলেন্স বাংলাদেশ)। 

দ্বিতীয় সেশনে ‘কনটেন্ট রাইটিং ও পাবলিক স্পিকিং’ বিষয়ে প্রশিক্ষণ দেন আ স ম কামরুল ইসলাম (লেকচারার, গ্রিন ইউনিভার্সিটি বাংলাদেশ)। উভয় সেশনেই অংশগ্রহণকারীদের মাঝে ছিল ব্যাপক আগ্রহ এবং প্রশ্নোত্তর পর্বে সঠিক উত্তরদাতাদের হাতে বই তুলে দেওয়া হয়।


অনুষ্ঠানের শেষাংশে এসইই-এর সভাপতি মোসা. সুমাইয়া তাসনিম আশা সংগঠনের লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরেন। প্রতিষ্ঠাতা আফিয়া তাহমিন জাহিন এবং সহ-প্রতিষ্ঠাতা ফারদিন হাসান নবাগত সদস্যদের অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।


এই প্রাণবন্ত আয়োজনের মাধ্যমে নতুন সদস্যদের মাঝে উদ্দীপনা ছড়িয়ে পড়ে এবং অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।।#জাকির হোসেন হাওলাদার সাংবাদিক দুমকি পটুয়াখালী, মোবাইল নম্বর, ০১৭৩৯৪৮৮৫৭৪, তাং ৩,৫,২৫।

Tags
শিক্ষা সংবাদ
  • নবীনতর

  • পূর্বতন

আরও দেখান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

কমেন্ট করতে গুগল লগইন করে কমেন্ট করুন ধন্যবাদ

কলাম
পোস্ট লোড হচ্ছে...
আরও
হোম সর্বশেষ ভিডিও
লাইভ
Profile প্রোফাইল

আনন্দ বিনোদন

6/sidebar/বিনোদন

সর্বাধিক পঠিত সংবাদ

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

মঙ্গলবার, অক্টোবর ০৬, ২০২৬
অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত সহেদ আলীর পাশে রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাব

অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত সহেদ আলীর পাশে রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাব

সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
রুহিয়ায় দেলোয়ার হোসেন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন পাটিয়াডাঙ্গী

রুহিয়ায় দেলোয়ার হোসেন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন পাটিয়াডাঙ্গী

সোমবার, অক্টোবর ১২, ২০২৬
রুহিয়া ডিগ্রি কলেজ পরিদর্শনে উপজেলা প্রশাসক।

রুহিয়া ডিগ্রি কলেজ পরিদর্শনে উপজেলা প্রশাসক।

সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

আন্তর্জাতিক সংবাদ

6/sidebar/আন্তর্জাতিক

কৃষি সংবাদ

5/block/কৃষি

জাতীয়

5/megagrid/জাতীয়

ফিচার

6/sidebar/ফিচার

লাইফস্টাইল

5/megagrid/লাইফস্টাইল

খেলা ধুলা

6/sidebar/খেলাধুলা

এখনকার পুযুক্তি

5/megagrid/পুযুক্তি

অপরাধ

6/sidebar/অপরাধ

সংবাদ বিশ্লেষণ

ঠাকুরগাঁও এর বাঁশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে
কৃষি

ঠাকুরগাঁও এর বাঁশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
রুহিয়ায় পরকীয়ার অভিযোগে এক ব্যক্তি জনতার হাতে আটক

রুহিয়ায় পরকীয়ার অভিযোগে এক ব্যক্তি জনতার হাতে আটক

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

মঙ্গলবার, অক্টোবর ০৬, ২০২৬
ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
Ekushey Tribune

প্রকাশক: শাহাজাদ ইসলাম
সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম
☞ব্লক:৭ , ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১
বিজ্ঞাপন, সংবাদ,ও যোগাযোগ করতে
ই-মেইলঃ contact@sahajadislam.com.bd
Phone: +8801721447230

GET IT ON Google Play Download on the App Store
  • হোম
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

Footer Copyright

এই সাইটের লেখা ছবি ভিডিও অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ সম্পন্ন বেআইনি- Templates DMCA© সর্বস্বত্ব ® সংরক্ষিত শাহাজাদ ইসলাম ২০২৭

Contact form