LIVE
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
Ekushey Tribune
  • হোম
  • LIVE
  • _Live weather ☁️
  • লগ‌ইন
  • খবর
  • _স্থানিয় সংবাদ
  • _শিক্ষা
  • __রাজনীতি
  • __ধর্ম
  • __আন্তর্জাতিক
  • _খেলাধুলা
  • _বিনোদন
  • আজকে টিভিতে
Type Here to Get Search Results !
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি আন্তর্জাতিক
হোমদেশজুড়েআ.লীগ নেতাদের পক্ষে সুপারিশ, ফুলছড়ি বিএনপি সভাপতির বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ

আ.লীগ নেতাদের পক্ষে সুপারিশ, ফুলছড়ি বিএনপি সভাপতির বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ

0 Ekushey Tribune সোমবার, এপ্রিল ০৭, ২০২৫

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি 







গাইবান্ধার ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদিকুল ইসলাম নান্নুর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ উঠেছে। 


এসব অভিযোগ তুলে ধরে সোমবার (৭ এপ্রিল) বিকালে ফুলছড়ি উপজেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেছেন ফজলুপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফজলুপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শহিদুল ইসলাম শহীদ। 


লিখিত বক্তব্যে তিনি বলেন, সাদিকুল ইসলাম স্থানীয়ভাবে বিএনপি পরিবারের বাইরে থাকা এবং বিগত সরকারি দল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত বেশ কয়েকজনকে অর্থের বিনিময়ে বিএনপির সদস্য হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে যাচ্ছেন। এ ছাড়া তিনি একাধিকবার দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ব্যক্তি উদ্যোগে এসব অপকর্ম করে যাচ্ছেন, যা দলের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে।


বিএনপি নেতা শহিদুল ইসলামের দাবি, সম্প্রতি ফজলুপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় কয়েকজন আসামিকে চার্জশিট থেকে বাদ দেওয়ার জন্য ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত আবেদন করেছেন উপজেলা বিএনপির সভাপতি সাদিকুল ইসলাম নান্নু। এই আবেদনে তিনি নিজের স্বাক্ষরের পাশাপাশি দলীয় সিলমোহরও ব্যবহার করেন।


সংবাদ সম্মেলনে আরও বলা হয়, মামলায় যাদের নাম বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে, তারা সবাই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। এদের মধ্যে রয়েছেন আমিনুল ইসলাম, যিনি ২০১৬ সালে নৌকা প্রতীক নিয়ে ইউপি নির্বাচনে অংশ নেন। শাহিন মিয়া, ফজলুপুর ইউনিয়ন যুবলীগের বর্তমান সভাপতি, ফরিদুল ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক, এনায়েত আলী, স্থানীয় ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, আবু সাঈদ, যিনি ‘কুখ্যাত নৌকা চোর’ হিসেবে পরিচিত এবং স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় নেতা।


এছাড়া আরও ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে, যারা প্রত্যেকে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ বা ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী।


সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করে বলেন, সাদিকুল ইসলাম নান্নু বিএনপির প্রতিপক্ষ সংগঠন যুবলীগের নেতা আব্দুল হাকিমকে কারাগার থেকে মুক্ত করতে আদালতে গিয়ে সাক্ষ্য দিয়েছেন এবং ফজলুপুর ইউনিয়ন বিএনপির প্যাড ব্যবহার করে তার পক্ষ সমর্থনে প্রত্যয়নপত্রও দিয়েছেন। এ ধরনের কর্মকা- সরাসরি দলের আদর্শ, গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থী। 


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ফজলুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মিলন, ফুলছড়ি থানা যুবদলের যুগ্ম আহবায়ক ওমর ফারুক, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মামুন আহমেদ, ফজলুপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম। 


এ বিষয়ে সাদিকুল ইসলাম নান্নু মুঠোফোনে বলেন, অভিযুক্ত ব্যক্তিরা এর আগেও বিএনপি ও সহযোগী সংগঠনের কমিটিতে ছিলেন এবং বর্তমানেও কমিটিতে আছেন। সেই জন্য আমি তাদের পক্ষে প্রত্যায়ন প্রদান করেছি।

Tags
দেশজুড়ে
  • নবীনতর

  • পূর্বতন

আরও দেখান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

কমেন্ট করতে গুগল লগইন করে কমেন্ট করুন ধন্যবাদ

কলাম
পোস্ট লোড হচ্ছে...
আরও
হোম সর্বশেষ ভিডিও
লাইভ
Profile প্রোফাইল

আনন্দ বিনোদন

6/sidebar/বিনোদন

সর্বাধিক পঠিত সংবাদ

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

মঙ্গলবার, অক্টোবর ০৬, ২০২৬
অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত সহেদ আলীর পাশে রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাব

অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত সহেদ আলীর পাশে রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাব

সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
রুহিয়ায় দেলোয়ার হোসেন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন পাটিয়াডাঙ্গী

রুহিয়ায় দেলোয়ার হোসেন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন পাটিয়াডাঙ্গী

সোমবার, অক্টোবর ১২, ২০২৬
রুহিয়া ডিগ্রি কলেজ পরিদর্শনে উপজেলা প্রশাসক।

রুহিয়া ডিগ্রি কলেজ পরিদর্শনে উপজেলা প্রশাসক।

সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

আন্তর্জাতিক সংবাদ

6/sidebar/আন্তর্জাতিক

কৃষি সংবাদ

5/block/কৃষি

জাতীয়

5/megagrid/জাতীয়

ফিচার

6/sidebar/ফিচার

লাইফস্টাইল

5/megagrid/লাইফস্টাইল

খেলা ধুলা

6/sidebar/খেলাধুলা

এখনকার পুযুক্তি

5/megagrid/পুযুক্তি

অপরাধ

6/sidebar/অপরাধ

সংবাদ বিশ্লেষণ

ঠাকুরগাঁও এর বাঁশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে
কৃষি

ঠাকুরগাঁও এর বাঁশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
রুহিয়ায় পরকীয়ার অভিযোগে এক ব্যক্তি জনতার হাতে আটক

রুহিয়ায় পরকীয়ার অভিযোগে এক ব্যক্তি জনতার হাতে আটক

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

মঙ্গলবার, অক্টোবর ০৬, ২০২৬
ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
Ekushey Tribune

প্রকাশক: শাহাজাদ ইসলাম
সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম
☞ব্লক:৭ , ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১
বিজ্ঞাপন, সংবাদ,ও যোগাযোগ করতে
ই-মেইলঃ contact@sahajadislam.com.bd
Phone: +8801721447230

GET IT ON Google Play Download on the App Store
  • হোম
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

Footer Copyright

এই সাইটের লেখা ছবি ভিডিও অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ সম্পন্ন বেআইনি- Templates DMCA© সর্বস্বত্ব ® সংরক্ষিত শাহাজাদ ইসলাম ২০২৭

Contact form