LIVE
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
Ekushey Tribune
  • হোম
  • LIVE
  • _Live weather ☁️
  • লগ‌ইন
  • খবর
  • _স্থানিয় সংবাদ
  • _শিক্ষা
  • __রাজনীতি
  • __ধর্ম
  • __আন্তর্জাতিক
  • _খেলাধুলা
  • _বিনোদন
  • আজকে টিভিতে
Type Here to Get Search Results !
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি আন্তর্জাতিক
হোমরাজনীতিআমরা নিজেদের স্বার্থে হিন্দু-মুসলিম বিভাজন তৈরি করছি- ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

আমরা নিজেদের স্বার্থে হিন্দু-মুসলিম বিভাজন তৈরি করছি- ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

0 শাহাজাদ ইসলাম বুধবার, এপ্রিল ৩০, ২০২৫

মোঃ আনোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার: 




বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা আমাদের নিজেদের স্বার্থে হিন্দু, মুসলমান, খ্রিস্টান ও বৌদ্ধদের ভাগ করেছি। এই ভাগ করাটাই হচ্ছে ভয়ানক। 


অথচ দেখেন যুগের পর যুগ আমরা একসাথে বাস করে আসছি। কেউ বিপদে পড়লে আমরা একে অপরের সাথে মিশে সহযোগিতার হাত বাড়িয়ে দেই।


বুধবার (৩০ এপ্রিল) ঠাকুরগাঁও সদর উপজেলার ৪ নং বড়গাঁও ইউনিয়নের লক্ষীর হাটে হিন্দু সম্প্রদায়দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।


মির্জা ফখরুল বলেন, আমাদের নিজেদের একটা বিচার বিবেচনা আছে। জনগনের কাছে যাকে ভালো লাগবে সে তাকে ভোট দিবে। কিন্তু ভোট দেওয়ার জায়টাটি তো তারা রাখেনি। 


গত ১৫ বছর ধরে আমরা ভোট দিতে পারি নি। এই দেশটা আমাদের। আমরা ভারত, পাকিস্তান, আমেরিকা নয় বরং পরিবারের তাগিদে আমাদের এই দেশেই বাঁচতে হবে। মরলে এই দেশেই মরতে হবে। আমাদের ছেলেমেয়েরা এখানেই বড় হবে, এখানেই লেখাপড়া শিখবে। 


এখানে কেন আমরা নিজেদের মধ্যে লড়াই করবো! নিজেদের মধ্যে যেদিন আমরা লড়াই বন্ধ করতে পারবো সেদিন আমরা সঠিক স্থান খুঁজে পাব। তা না হলে এই ঝগড়া চলতেই থাকবে। বছরের পর বছর পেরিয়ে গেলেও আমাদের কোন উন্নতি ঘটবে না।


শেষ হাসিনাকে নিয়ে তিনি বলেন, আমরা কখনো কল্পনাও করতে পারিনি হাসিনা দেশ থেকে পালাবে। আল্লাহর পক্ষ থেকে একটা বিচার থাকে। তিনি বিচার করেছেন, এতো পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী থাকা সত্ত্বেও কেউ তার পাশে দাড়ালো না। তাকে দৌড়ায় লুকিয়ে এই দেশ থেকে পালাতে হয়েছে। 


কেন? কারণ তিনি এমন কাজ করেছেন যে, এই দেশে থাকার মতো কোন পথ ছিল না। চারদিক থেকে মানুষ আর মানুষ। তাদের একটাই লক্ষ ছিল গণভবন আর ওই শেষ হাসিনা।


হিন্দু মুসলমানদের বিভেদ নিয়ে ফখরুল বলেন, ১৯৪৭ সালে পাকিস্তান ও ভারত হওয়ার আগে কেউ চিন্তা করেনি হিন্দু মুসলমান ভাগ হবে বা আলাদা দেশ হবে। যারা উপর মহলে বসে আছে তারা এই বিভেদ তৈরি করছে। তারা চিন্তা করে কিভাবে বিভেদ তৈরি করা যায়। এজন্য তারা হিন্দু মুসলমানদের মধ্যে গোলযোগ লাগিয়ে তাদের ফায়দা হাছিল করে।


মিথ্যা মামলা নিয়ে মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকার যেভাবে মিথ্যা মামলা দিয়ে আমাদের জর্জরিত করেছিল। যেভাবে আমাদের ভাইদের বিনা অপরাধে বছরের পর বছর জেল হাযত খাটিয়েছিল। আমরা চাইনা আর এ ধরনের মিথ্যা মামলা হোক। আমরা ন্যায্য ও সুবিচার চাই। আমরা মাথার উপর একটা ভালো ছায়া বা আশ্রয় চাই। 


আমরা কৃষকেরা ভালো সেচ ব্যবস্থা থেকে শুরু করে ফসলের ন্যায্যমূল্য চাই। এই ব্যবস্থাটা আমরা করবো।


নির্বাচন নিয়ে তিনি বলেন, আমরা বলতে চাচ্ছি যেন একটা অবাধ নির্বাচন হয় যে নির্বাচনে জনগনের ভোটে সরকার গঠন করতে পারি। যে সরকার হবে জনগনের সরকার। আমরা আমাদের সুখ দুঃখের কথা যেন সেই সরকারকে বলতে পারি এবং তারা আমাদের সাহায্য করবে।


পরিশেষে হিন্দু মুসলমান খ্রিস্টানসহ সকলের কাছে অনুরোধ রেখে তিনি বলেন, আসুন আমরা নিজেদের মধ্যে কোন বিভাজন সৃষ্টি না করি। আমরা সবাই এক হই, একটা লক্ষ্যে যে আমরা দেশটাকে গড়ে তুলে শান্তি প্রতিষ্ঠা করবো, গণতন্ত্র প্রতিষ্ঠা করবো। 


আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব। কিন্তু গত ১৫ বছরে যেটা হয়েছে সেটা হচ্ছে আমার ভোট আমি দিব তোমার ভোটও আমি দিব। এটা যেন না হয়।


এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলটির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

Tags
রাজনীতি
  • নবীনতর

  • পূর্বতন

আরও দেখান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

কমেন্ট করতে গুগল লগইন করে কমেন্ট করুন ধন্যবাদ

কলাম
পোস্ট লোড হচ্ছে...
আরও
হোম সর্বশেষ ভিডিও
লাইভ
Profile প্রোফাইল

আনন্দ বিনোদন

6/sidebar/বিনোদন

সর্বাধিক পঠিত সংবাদ

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

মঙ্গলবার, অক্টোবর ০৬, ২০২৬
অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত সহেদ আলীর পাশে রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাব

অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত সহেদ আলীর পাশে রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাব

সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
রুহিয়ায় দেলোয়ার হোসেন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন পাটিয়াডাঙ্গী

রুহিয়ায় দেলোয়ার হোসেন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন পাটিয়াডাঙ্গী

সোমবার, অক্টোবর ১২, ২০২৬
রুহিয়া ডিগ্রি কলেজ পরিদর্শনে উপজেলা প্রশাসক।

রুহিয়া ডিগ্রি কলেজ পরিদর্শনে উপজেলা প্রশাসক।

সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

আন্তর্জাতিক সংবাদ

6/sidebar/আন্তর্জাতিক

কৃষি সংবাদ

5/block/কৃষি

জাতীয়

5/megagrid/জাতীয়

ফিচার

6/sidebar/ফিচার

লাইফস্টাইল

5/megagrid/লাইফস্টাইল

খেলা ধুলা

6/sidebar/খেলাধুলা

এখনকার পুযুক্তি

5/megagrid/পুযুক্তি

অপরাধ

6/sidebar/অপরাধ

সংবাদ বিশ্লেষণ

ঠাকুরগাঁও এর বাঁশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে
কৃষি

ঠাকুরগাঁও এর বাঁশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
রুহিয়ায় পরকীয়ার অভিযোগে এক ব্যক্তি জনতার হাতে আটক

রুহিয়ায় পরকীয়ার অভিযোগে এক ব্যক্তি জনতার হাতে আটক

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

মঙ্গলবার, অক্টোবর ০৬, ২০২৬
ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
Ekushey Tribune

প্রকাশক: শাহাজাদ ইসলাম
সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম
☞ব্লক:৭ , ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১
বিজ্ঞাপন, সংবাদ,ও যোগাযোগ করতে
ই-মেইলঃ contact@sahajadislam.com.bd
Phone: +8801721447230

GET IT ON Google Play Download on the App Store
  • হোম
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

Footer Copyright

এই সাইটের লেখা ছবি ভিডিও অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ সম্পন্ন বেআইনি- Templates DMCA© সর্বস্বত্ব ® সংরক্ষিত শাহাজাদ ইসলাম ২০২৭

Contact form