LIVE
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
Ekushey Tribune
  • হোম
  • LIVE
  • _Live weather ☁️
  • লগ‌ইন
  • খবর
  • _স্থানিয় সংবাদ
  • _শিক্ষা
  • __রাজনীতি
  • __ধর্ম
  • __আন্তর্জাতিক
  • _খেলাধুলা
  • _বিনোদন
  • আজকে টিভিতে
Type Here to Get Search Results !
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি আন্তর্জাতিক
হোমসংবাদ নিলফামারীতে ১ টাকায় ঈদের নতুন পোষাক সুবিধাবঞ্চিত শিশুরা ঈদ আনন্দে ভাসছে

নিলফামারীতে ১ টাকায় ঈদের নতুন পোষাক সুবিধাবঞ্চিত শিশুরা ঈদ আনন্দে ভাসছে

0 Ekushey Tribune শুক্রবার, মার্চ ২৮, ২০২৫

নুর ইসলাম নোবেল, ষ্টাফ রিপোর্টার, 






রংপুর: ঈদ মানে খুশি, ঈদ মানে নতুন পোশাক, ঈদ মানে পরিবার-বন্ধুদের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্ত। কিন্তু অনেক শিশুর কাছে এই আনন্দ অধরা থেকে যায়। নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ঠিক এমনি অনেক শিশু রয়েছে যাদের বাবা ও মায়েরা দিনমজুর। আবার নেই কারো বাবা, 




মা করে অন্যের বাড়িতে কাজ। ঈদে নতুন জামা পড়া যেনো সেই সকল শিশুদের কাছে স্বপ্ন দেখার মতো। তাদের সেই স্বপ্নকে বাস্তবতাতে বদলানোর জন্য মাত্র এক টাকার বিনিময়ে সুবিধাবঞ্চিত এই শিশুদের মাঝে হাসি ফুটিয়ে তাদের মাঝে ঈদ আনন্দে নতুন রং লাগিয়ে দিতে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের প্রিয় সৈয়দপুর। 

বৃহস্পতিবার(২৭ মার্চ) নীলফামারীর সৈয়দপুর শহরের গোলাহাট এলাকায় রাস্তার পাশে সামিয়ানা টাঙিয়ে তারা বসিয়েছিল এক ব্যতিক্রমী শিশু পোষাকের দোকান। যেখানে তারা সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ১ টাকায় ঈদের নতুন জামার ব্যবস্থা করেন। 




আয়োজনের মধ্যে নতুন সব ডিজাইনের শিশুদের ফ্রক, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট ছিল। আগত সুবিধাবঞ্জিত শিশুরা ১ টাকার বিনিময়ে তাদের পছন্দমতো পোশাক কিনে নেন। আর এভাবে মাত্র এক টাকায় ঈদ নতুন জামা পেযে খুশি সুবিধা বঞ্চিত শিশুরা। এখন ঈদ ভালই কাটবে বলে জানায় তাঁরা । মাত্র এক টাকার বিনিময়ে পছন্দের নতুন পোশাক পেয়ে খুশিতে ঝলমল করছে শহরের গোলাহাটের শিশু শবনম(৮), সুমাইয়া(৭), সাব্বির(১২), মল্লিক(৮) ও জিহাজ(৫) এর মতো অসংখ্য শিশুর। শবনম জানায়, আমরা তো কোনো উৎসবে নতুন জামা পাই না। 





এখানে এক টাকায় নতুন জামা দিচ্ছে শুনে ছুটে এসেছি। নিজের পছন্দ মতো ফ্রক নিতে পেরে খুব খুশি হয়েছি। সুমাইয়ার চোখেমুখেও ছিল বাঁধভাঙা আনন্দ। শুধু শবনম বা সুমাইয়া নয়, একই রকম খুশি চোখে-মুখে নিয়ে নতুন জামা হাতে পেয়েছে অসহায় অনেক শিশুরা।সংগঠনের সদস্য সামিউল, রাজা, রাব্বি জানান, সমাজে সুবিধা বঞ্চিত শিশুরা বেশিভাগ সময়ই বঞ্চিত। ঈদেও তারা নতুন কাপড় কিনতে পারে না। তাই ওইসব শিশুদের ঈদ আনন্দ বর্ণিল 









করতেই আমরা এক টাকায় ঈদের নতুন জামা দিয়েছি। ঈদের আগের দিন চাঁদ রাত পর্যন্ত এ কর্মসূচী চলবে আমাদের। সংগঠনের প্রতিষ্ঠাতা নওশাদ আনসারী জানান, মূলত সুবিধা বঞ্চিত, এতিম শিশুদের জন্য আমাদের এই আয়োজন। যেসকল শিশুদের ঈদের নতুন জামা হয়নি তারা স্বচ্ছন্দে আমাদের প্রিয় সৈয়দপুর এর দোকান থেকে মাত্র এক টাকার বিনিময়ে নিজের পছন্দ মত পোশাক নিতে পারবে। তিনি আরো জানান, আমাদের সদস্যরা নিজস্ব অর্থায়নে সুবিধা বঞ্চিত শিশুদের নতুন জামা দিয়ে এই আয়োজন করেছে। 







এছাড়া পর্যায়ক্রমে আমরা শাড়ি, লুঙ্গি, থ্রিপিস ও সেমাই চিনি দুধও দেওয়া হচ্ছে অসহায়দের জন্য। এ কার্যক্রম চাঁদ রাত পর্যন্ত চলবে বলে জানিয়ে তিনি জানান, শিশুরা ঈদের দিন নতুন জামা পরতে পছন্দ করে কিন্তু অনেকে দারিদ্রতার কারনে পছন্দমত পোশাক নিতে পারে না। আর তাই পথশিশুদের সেই ইচ্ছা পূরণে এগিয়ে এসেছে সৈয়দপুরের ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ সংগঠনটি।

Tags
সংবাদ
  • নবীনতর

  • পূর্বতন

আরও দেখান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

কমেন্ট করতে গুগল লগইন করে কমেন্ট করুন ধন্যবাদ

কলাম
পোস্ট লোড হচ্ছে...
আরও
হোম সর্বশেষ ভিডিও
লাইভ
Profile প্রোফাইল

আনন্দ বিনোদন

6/sidebar/বিনোদন

সর্বাধিক পঠিত সংবাদ

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

মঙ্গলবার, অক্টোবর ০৬, ২০২৬
অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত সহেদ আলীর পাশে রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাব

অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত সহেদ আলীর পাশে রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাব

সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
রুহিয়ায় দেলোয়ার হোসেন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন পাটিয়াডাঙ্গী

রুহিয়ায় দেলোয়ার হোসেন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন পাটিয়াডাঙ্গী

সোমবার, অক্টোবর ১২, ২০২৬
রুহিয়া ডিগ্রি কলেজ পরিদর্শনে উপজেলা প্রশাসক।

রুহিয়া ডিগ্রি কলেজ পরিদর্শনে উপজেলা প্রশাসক।

সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

আন্তর্জাতিক সংবাদ

6/sidebar/আন্তর্জাতিক

কৃষি সংবাদ

5/block/কৃষি

জাতীয়

5/megagrid/জাতীয়

ফিচার

6/sidebar/ফিচার

লাইফস্টাইল

5/megagrid/লাইফস্টাইল

খেলা ধুলা

6/sidebar/খেলাধুলা

এখনকার পুযুক্তি

5/megagrid/পুযুক্তি

অপরাধ

6/sidebar/অপরাধ

সংবাদ বিশ্লেষণ

ঠাকুরগাঁও এর বাঁশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে
কৃষি

ঠাকুরগাঁও এর বাঁশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
রুহিয়ায় পরকীয়ার অভিযোগে এক ব্যক্তি জনতার হাতে আটক

রুহিয়ায় পরকীয়ার অভিযোগে এক ব্যক্তি জনতার হাতে আটক

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

মঙ্গলবার, অক্টোবর ০৬, ২০২৬
ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
Ekushey Tribune

প্রকাশক: শাহাজাদ ইসলাম
সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম
☞ব্লক:৭ , ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১
বিজ্ঞাপন, সংবাদ,ও যোগাযোগ করতে
ই-মেইলঃ contact@sahajadislam.com.bd
Phone: +8801721447230

GET IT ON Google Play Download on the App Store
  • হোম
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

Footer Copyright

এই সাইটের লেখা ছবি ভিডিও অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ সম্পন্ন বেআইনি- Templates DMCA© সর্বস্বত্ব ® সংরক্ষিত শাহাজাদ ইসলাম ২০২৭

Contact form