LIVE
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
Ekushey Tribune
  • হোম
  • LIVE
  • _Live weather ☁️
  • লগ‌ইন
  • খবর
  • _স্থানিয় সংবাদ
  • _শিক্ষা
  • __রাজনীতি
  • __ধর্ম
  • __আন্তর্জাতিক
  • _খেলাধুলা
  • _বিনোদন
  • আজকে টিভিতে
Type Here to Get Search Results !
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি আন্তর্জাতিক
হোমসংবাদশেখ হাসিনাসহ ৮৭ জনের বিরুদ্ধে পঞ্চগড়ে মামলা

শেখ হাসিনাসহ ৮৭ জনের বিরুদ্ধে পঞ্চগড়ে মামলা

0 শাহাজাদ ইসলাম রবিবার, নভেম্বর ০৩, ২০২৪

পঞ্চগড় প্রতিনিধি 




পঞ্চগড়ে ২০০৬ সালের ২৮ অক্টোবরের হামলা ও মারধরের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৭ জনের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে।




শুক্রবার (১ নভেম্বর) রাতে পঞ্চগড় সদর থানায় মামলাটি দায়ের করেন জেলা যুবদলের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শাহীন আলম আশিক। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৭০ থেকে ৮০ জনকে। বাদী শাহীন আলম আশিক সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের যুগিভিটা এলাকার আবু আলম মুহাম্মদ আব্দুল হাই হেলালের ছেলে।




পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ রোববার (৩ নভেম্বর) বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।


মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, সাবেক সাংসদ নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা, জেলা আওয়ামী লীগের নেতা আনোয়ার সাদাত সম্রাট, জাকিয়া খাতুন, আমিরুল ইসলাম, ও অন্যান্য স্থানীয় নেতারা।


মামলার সূত্রে জানা যায়, ২০০৬ সালের ২৮ অক্টোবর শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা পঞ্চগড়ে সন্ত্রাসী কার্যকলাপ চালায়। ওইদিন বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়, যার ফলে বাদীর বাবা এবং ভাইসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। দীর্ঘদিন রাজনৈতিক কারণে মামলা দায়ের করা হয়নি, তবে এবার বাদী ন্যায় বিচার পাবেন বলে আশা প্রকাশ করেছেন।


শাহীন আলম আশিক জানান, ২০০৬ সালের ঘটনার দিনটি ছিল নারকীয়। তিনি বলেন, ‘সেদিন শেখ হাসিনার নির্দেশে আমাদের উপর হামলা করা হয়। আমি আশা করি, এবার আমরা ন্যায় বিচার পাব।’




ওসি এস এম মাসুদ পারভেজ জানান, মামলাটি দায়ের হওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



Tags
রাজনীতি সংবাদ
  • নবীনতর

  • পূর্বতন

আরও দেখান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

কমেন্ট করতে গুগল লগইন করে কমেন্ট করুন ধন্যবাদ

কলাম
পোস্ট লোড হচ্ছে...
আরও
হোম সর্বশেষ ভিডিও
লাইভ
Profile প্রোফাইল

আনন্দ বিনোদন

6/sidebar/বিনোদন

সর্বাধিক পঠিত সংবাদ

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

মঙ্গলবার, অক্টোবর ০৬, ২০২৬
অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত সহেদ আলীর পাশে রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাব

অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত সহেদ আলীর পাশে রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাব

সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
রুহিয়ায় দেলোয়ার হোসেন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন পাটিয়াডাঙ্গী

রুহিয়ায় দেলোয়ার হোসেন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন পাটিয়াডাঙ্গী

সোমবার, অক্টোবর ১২, ২০২৬
রুহিয়া ডিগ্রি কলেজ পরিদর্শনে উপজেলা প্রশাসক।

রুহিয়া ডিগ্রি কলেজ পরিদর্শনে উপজেলা প্রশাসক।

সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

আন্তর্জাতিক সংবাদ

6/sidebar/আন্তর্জাতিক

কৃষি সংবাদ

5/block/কৃষি

জাতীয়

5/megagrid/জাতীয়

ফিচার

6/sidebar/ফিচার

লাইফস্টাইল

5/megagrid/লাইফস্টাইল

খেলা ধুলা

6/sidebar/খেলাধুলা

এখনকার পুযুক্তি

5/megagrid/পুযুক্তি

অপরাধ

6/sidebar/অপরাধ

সংবাদ বিশ্লেষণ

ঠাকুরগাঁও এর বাঁশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে
কৃষি

ঠাকুরগাঁও এর বাঁশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
রুহিয়ায় পরকীয়ার অভিযোগে এক ব্যক্তি জনতার হাতে আটক

রুহিয়ায় পরকীয়ার অভিযোগে এক ব্যক্তি জনতার হাতে আটক

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

মঙ্গলবার, অক্টোবর ০৬, ২০২৬
ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
Ekushey Tribune

প্রকাশক: শাহাজাদ ইসলাম
সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম
☞ব্লক:৭ , ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১
বিজ্ঞাপন, সংবাদ,ও যোগাযোগ করতে
ই-মেইলঃ contact@sahajadislam.com.bd
Phone: +8801721447230

GET IT ON Google Play Download on the App Store
  • হোম
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

Footer Copyright

এই সাইটের লেখা ছবি ভিডিও অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ সম্পন্ন বেআইনি- Templates DMCA© সর্বস্বত্ব ® সংরক্ষিত শাহাজাদ ইসলাম ২০২৭

Contact form