LIVE
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
Ekushey Tribune
  • হোম
  • LIVE
  • _Live weather ☁️
  • লগ‌ইন
  • খবর
  • _স্থানিয় সংবাদ
  • _শিক্ষা
  • __রাজনীতি
  • __ধর্ম
  • __আন্তর্জাতিক
  • _খেলাধুলা
  • _বিনোদন
  • আজকে টিভিতে
Type Here to Get Search Results !
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি আন্তর্জাতিক
হোমসংবাদনতুন নামে মাঠে নামতে যাচ্ছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ!

নতুন নামে মাঠে নামতে যাচ্ছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ!

0 শাহাজাদ ইসলাম রবিবার, নভেম্বর ১৭, ২০২৪

 একুশে ট্রিবিউন ডেস্ক 

 





বাংলাদেশ মুক্তির ডাক ৭১’ নামে নতুন একটি রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মান সমুন্নত রাখা, স্বাধীনতা ও সংবিধান সুরক্ষিত রাখা এই সংগঠনের মূল উদ্দেশ্য বলে জানা গেছে।




গতকাল শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে ‘গোপনীয়তার’ সঙ্গে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। জানা গেছে, গাজীপুর মহানগরের টঙ্গী এলাকার সাবেক ছাত্রলীগ নেতা আল রিয়াদ আদনান অন্তরের নেতৃত্বে এই সংগঠন যাত্রা শুরু করেছে। 





বাংলাদেশ মুক্তির ডাক ৭১’ সংগঠনটির ঘোষণাপত্র ও লক্ষ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এটি আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের আবরণে কাজ শুরু করতে যাচ্ছে।



সংগঠনের মূল লক্ষ্য হিসেবে বলা হয়েছ বাংলাদেশের স্বাধীনতা, সংবিধান, জাতীয় পতাকা, জাতীয় সংগীত ও মুক্তিযুদ্ধের ইতিহাস সুরক্ষিত রাখা। মুজিববাদ প্রতিষ্ঠার মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানকে সমুন্নত রাখা।




বাংলাদেশ মুক্তির ডাক ৭১’ সংগঠনটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন আল রিয়াদ আদনান অন্তর। আত্মপ্রকাশ অনুষ্ঠানে ঘোষণা অনুযায়ী, সংগঠনটির মহাসচিব খলিলুল্লাহ গাজী এবং মুখপাত্র হিসেবে কাজ করবেন হুমায়ুন কবির জয়। এদের মধ্যে চেয়ারম্যান অন্তরের রাজনৈতিক পরিচয় ও ঠিকানা পাওয়া গেছে। বাকিদের পরিচয় জানা যায়নি।


অন্তর টঙ্গী পূর্ব থানার এরশাদ নগরের ১ নম্বর ব্লকের ভান্ডারী গলির বাবুল মিয়ার ছেলে। তিনি গাজীপুর মহানগর ছাত্রলীগ টঙ্গীর ৪৯ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি ছিলেন। ২০১৮ সালে ইয়াবাসহ টঙ্গীর কলেজগেট থেকে র‌্যাবের হাতে গ্রেপ্তার হন তিনি। 



পরে র‍্যাব বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করে। এরপর ছাত্রলীগ থেকে বহিষ্কার হন আল রিয়াদ-আদনান অন্তর।






৫ আগস্টের পর ছাত্রলীগের নেতাকর্মীরা আত্মগোপনে থাকার সুযোগে অন্তর কোথাও কোথাও নিজেকে গাজীপুর মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন।





মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধ পুনরুদ্ধার, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এবং স্বাধীনতাবিরোধীদের শক্ত হাতে প্রতিরোধ করাই নতুন এই সংগঠনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আল রিয়াদ আদনান অন্তর।




তিনি জানান, শুধু রাজনৈতিক কার্যক্রম নয় বরং সামাজিক উন্নয়ন এবং মানবিক কাজের মাধ্যমে একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করবে সংগঠনটি। শিগগিরই মাঠপর্যায়ে কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।


এসএস//


Tags
রাজনীতি সংবাদ
  • নবীনতর

  • পূর্বতন

আরও দেখান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

কমেন্ট করতে গুগল লগইন করে কমেন্ট করুন ধন্যবাদ

কলাম
পোস্ট লোড হচ্ছে...
আরও
হোম সর্বশেষ ভিডিও
লাইভ
Profile প্রোফাইল

আনন্দ বিনোদন

6/sidebar/বিনোদন

সর্বাধিক পঠিত সংবাদ

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

মঙ্গলবার, অক্টোবর ০৬, ২০২৬
অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত সহেদ আলীর পাশে রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাব

অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত সহেদ আলীর পাশে রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাব

সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
রুহিয়ায় দেলোয়ার হোসেন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন পাটিয়াডাঙ্গী

রুহিয়ায় দেলোয়ার হোসেন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন পাটিয়াডাঙ্গী

সোমবার, অক্টোবর ১২, ২০২৬
রুহিয়া ডিগ্রি কলেজ পরিদর্শনে উপজেলা প্রশাসক।

রুহিয়া ডিগ্রি কলেজ পরিদর্শনে উপজেলা প্রশাসক।

সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

আন্তর্জাতিক সংবাদ

6/sidebar/আন্তর্জাতিক

কৃষি সংবাদ

5/block/কৃষি

জাতীয়

5/megagrid/জাতীয়

ফিচার

6/sidebar/ফিচার

লাইফস্টাইল

5/megagrid/লাইফস্টাইল

খেলা ধুলা

6/sidebar/খেলাধুলা

এখনকার পুযুক্তি

5/megagrid/পুযুক্তি

অপরাধ

6/sidebar/অপরাধ

সংবাদ বিশ্লেষণ

ঠাকুরগাঁও এর বাঁশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে
কৃষি

ঠাকুরগাঁও এর বাঁশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
রুহিয়ায় পরকীয়ার অভিযোগে এক ব্যক্তি জনতার হাতে আটক

রুহিয়ায় পরকীয়ার অভিযোগে এক ব্যক্তি জনতার হাতে আটক

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

মঙ্গলবার, অক্টোবর ০৬, ২০২৬
ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
Ekushey Tribune

প্রকাশক: শাহাজাদ ইসলাম
সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম
☞ব্লক:৭ , ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১
বিজ্ঞাপন, সংবাদ,ও যোগাযোগ করতে
ই-মেইলঃ contact@sahajadislam.com.bd
Phone: +8801721447230

GET IT ON Google Play Download on the App Store
  • হোম
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

Footer Copyright

এই সাইটের লেখা ছবি ভিডিও অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ সম্পন্ন বেআইনি- Templates DMCA© সর্বস্বত্ব ® সংরক্ষিত শাহাজাদ ইসলাম ২০২৭

Contact form