LIVE
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
Ekushey Tribune
  • হোম
  • LIVE
  • _Live weather ☁️
  • লগ‌ইন
  • খবর
  • _স্থানিয় সংবাদ
  • _শিক্ষা
  • __রাজনীতি
  • __ধর্ম
  • __আন্তর্জাতিক
  • _খেলাধুলা
  • _বিনোদন
  • আজকে টিভিতে
Type Here to Get Search Results !
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি আন্তর্জাতিক
হোমসংবাদঠাকুরগাঁও‌য়ে খরায় পুড়‌ছে শাকসবজির ক্ষেত,উৎপাদন নিয়ে শঙ্কায় কৃষক

ঠাকুরগাঁও‌য়ে খরায় পুড়‌ছে শাকসবজির ক্ষেত,উৎপাদন নিয়ে শঙ্কায় কৃষক

0 শাহাজাদ ইসলাম শনিবার, মে ০৪, ২০২৪

কুদরত আলী ঠাকুরগাঁও প্রতিনিধি : 




একদিকে খরা, অন্যদিকে তীব্র তাপপ্রবাহে ঠাকুরগাঁও‌য়ে বিরূপ প্রভাব পড়‌ছে ফসলের মা‌ঠে। প্রচণ্ড এই গরমে নষ্ট হয়ে যাচ্ছে শাকসবজির ক্ষেত। তাপে ঝলসে যাচ্ছে গাছের কুঁড়ি ও পাতা। 


কৃষকরা জানান ,অনাবৃষ্টি ও খরার হাত থেকে ফসল রক্ষায় সকাল-বিকাল ক্ষেতে পানি দিয়েও গাছ বাঁচাতে পারছেন না। এ‌তে সবজির উৎপাদন নি‌য়ে শঙ্কিত তারা।


জেলা কৃ‌ষি সম্প্রসারণ অ‌ধিদপ্তর তথ‌্যম‌তে, চলমান 

গ্রীষ্মকালীন সবজি আবা‌দের তা‌লিকায় আ‌ছে লাউ,মি‌ষ্টি কুমড়া চিচিঙ্গা, ধুন্দল ,করলা, টমেটো, শসা ও মরিচসহ প্রায় সব ধর‌নের শাক সব‌জি। ত‌বে তীব্র গরমসহ রোদের তাপে মারাত্মক প্রভাব পড়ছে এই সব ফস‌লি মা‌ঠে।


সদ‌রের খড়ি বাড়ি এলাকার কৃষক রেজাউল করিম ব‌লেন,তীব্র গরমে পুড়ে বিবর্ণ হয়ে গেছে তার ৫ বিঘা জ‌মির মি‌ষ্টি কুমড়া ক্ষেত। সকালে পানি দিলে দুপুরের আগেই শুকিয়ে যায়। বৃষ্টি না হলে কোনও গাছই টিকিয়ে রাখা সম্ভব হ‌বে না।


একই এলাকার সব‌জি চা‌ষি আমিনুল ইসলাম ব‌লেন,অতিরিক্ত খরার কারণে সেচ কাজে ব্যয় বেড়ে যা‌চ্ছে। স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বেশি সেচ লাগছে জমিতে। কৃষিকাজে শ্রমিকও লাগছে বেশি।

এবার বড় ধর‌নের লোকসান গুন‌তে হ‌বে।


সদ‌রের আকচা এলাকার কৃষক ও ইউপি সদস্য মকলেছুর রহমান জানান,মি‌ষ্টি কুমড়াক,করলা, টমেটো, শসা, মরিচ ও লাউয়ের মতো সবজি গাছগুলো শুকিয়ে মারা যাচ্ছে। কিছু কিছু গাছের পাতার রস শু‌কি‌য়ে পাতা কুঁকড়ে গাছ মরে যাচ্ছে। রাজাগাঁও ইউনিয়নের বাদামচা‌ষি র‌ফিকুল দুদু মিয়া ব‌লেন, রোদ আর তাপমাত্রায় বাদাম গাছ শুকিয়ে বিবর্ণ হয়ে গেছে। ভয়াবহ এই তাপপ্রবাহ ও অনাবৃষ্টির কারণে ফলন কাঙ্খিত ফলন হ‌বে না।


৫৬শতক জ‌মি‌তে চিচিঙ্গা, ধুন্দল ,করলাসহ বি‌ভিন্ন জা‌তের শাক লা‌গি‌য়ে‌ছেন সদ‌রের ঢোলারহাট এলাকার কৃষক দুলাল হোসেন । তীব্র রোদে গাছগুলো পুড়ে যাচ্ছে জানিয়ে হা‌মিদুর বলেন, এ বছর এমনিতেই চাষাবাদে উৎপাদন খরচ ক‌য়েক গুন বেশি। এখন ফলন ধরার সময়ে এসে গরমে বিবর্ণ হয়ে মরে যাচ্ছে মা‌ঠে লাগা‌নো বিভিন্ন সবজি গাছ। সকাল-বিকাল পানি দিচ্ছি। তারপরও গাছগুলা শুকিয়ে মারা যাচ্ছে।

বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষক এআইপি আহসান উল্লাহ চৌধুরী বলেন এ বছর তীব্র তাপদাহের কারণে কৃষকের বিভিন্ন সবজির ক্ষেত নষ্ট হচ্ছে, আবারও সাধারণ সেচের তুলনায় বেশি সেচ দেওয়ার জন্য অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে। 


জেলায় চলতি মৌসুমে পাঁচ হাজার ৩৭৫ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন শাকসবজি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বলে জানালেন ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্ত‌রের উপপরিচালক সিরাজুল ইসলাম। তি‌নি ব‌লেন,এখনও খ‌রিব এক মৌসু‌মের আবাদ চলছে। চলমান তীব্র তাপপ্রবাহে শাকসবজির গাছগুলো ঝুঁকির মধ্যে র‌য়ে‌ছে। ফসল রক্ষায় কৃৃষক‌দের সার্বক্ষ‌নিক পরামর্শ দি‌চ্ছে কৃ‌ষি বিভাগ। বি‌শেষ ক‌রে জমিতে রসের ঘাটতি যে‌নো না হয় সে দি‌কে কৃষক‌দের সেচ ব‌্যবস্থা চালু রাখাসহ নানা রকম পরামর্শ দেয়া হ‌চ্ছে।

Tags
কৃষি সংবাদ
  • নবীনতর

  • পূর্বতন

আরও দেখান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

কমেন্ট করতে গুগল লগইন করে কমেন্ট করুন ধন্যবাদ

কলাম
পোস্ট লোড হচ্ছে...
আরও
হোম সর্বশেষ ভিডিও
লাইভ
Profile প্রোফাইল

আনন্দ বিনোদন

6/sidebar/বিনোদন

সর্বাধিক পঠিত সংবাদ

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

মঙ্গলবার, অক্টোবর ০৬, ২০২৬
অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত সহেদ আলীর পাশে রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাব

অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত সহেদ আলীর পাশে রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাব

সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
রুহিয়ায় দেলোয়ার হোসেন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন পাটিয়াডাঙ্গী

রুহিয়ায় দেলোয়ার হোসেন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন পাটিয়াডাঙ্গী

সোমবার, অক্টোবর ১২, ২০২৬
রুহিয়া ডিগ্রি কলেজ পরিদর্শনে উপজেলা প্রশাসক।

রুহিয়া ডিগ্রি কলেজ পরিদর্শনে উপজেলা প্রশাসক।

সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

আন্তর্জাতিক সংবাদ

6/sidebar/আন্তর্জাতিক

কৃষি সংবাদ

5/block/কৃষি

জাতীয়

5/megagrid/জাতীয়

ফিচার

6/sidebar/ফিচার

লাইফস্টাইল

5/megagrid/লাইফস্টাইল

খেলা ধুলা

6/sidebar/খেলাধুলা

এখনকার পুযুক্তি

5/megagrid/পুযুক্তি

অপরাধ

6/sidebar/অপরাধ

সংবাদ বিশ্লেষণ

ঠাকুরগাঁও এর বাঁশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে
কৃষি

ঠাকুরগাঁও এর বাঁশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
রুহিয়ায় পরকীয়ার অভিযোগে এক ব্যক্তি জনতার হাতে আটক

রুহিয়ায় পরকীয়ার অভিযোগে এক ব্যক্তি জনতার হাতে আটক

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

মঙ্গলবার, অক্টোবর ০৬, ২০২৬
ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
Ekushey Tribune

প্রকাশক: শাহাজাদ ইসলাম
সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম
☞ব্লক:৭ , ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১
বিজ্ঞাপন, সংবাদ,ও যোগাযোগ করতে
ই-মেইলঃ contact@sahajadislam.com.bd
Phone: +8801721447230

GET IT ON Google Play Download on the App Store
  • হোম
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

Footer Copyright

এই সাইটের লেখা ছবি ভিডিও অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ সম্পন্ন বেআইনি- Templates DMCA© সর্বস্বত্ব ® সংরক্ষিত শাহাজাদ ইসলাম ২০২৭

Contact form