ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের কয়েকটি গ্রামে বাড়ি বাড়ি গিয়ে দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন
দৈনিক একুশে সংবাদ এর ঠাকুরগাঁও প্রতিনিধি ও দৈনিক বাংলার আলো পত্রিকার রুহিয়া থানা প্রতিনিধি এবং রুহিয়া থানা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলী।
শনিবার রাতে তার নিজ এলাকায় এ ঈদ উপহার বিতরণ করেন। এবারের ঈদে ২৫ টি পরিবারের মাঝে ঈদ উপলক্ষে শাড়ি /লুঙ্গি ঈদ উপহার দিলেন সাংবাদিক কুদরত আলী।
এ সময় ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি পেয়ে গরীব অসহায় মানুষ খুশি হয়ে সাংবাদিক কুদরত আলীর জন্য প্রাণ ভরে দোয়া করেন।
অনেকে খুশিতে আবেগাপ্লুত হয়ে সাংবাদিক কুদরত আলীর মাথায় হাত বুলিয়ে তার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করেন।
এ সময় সাংবাদিক কুদরত আলী বলেন, আল্লাহর রহমতে আমার নিজ গ্রামের ২৫টি পরিবারের মাঝে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি দিতে পারলাম। সকলের কাছে দোয়া চাই যেনো এভাবে আজীবন মানুষের পাশে থাকতে পারি। তিনি আরও বলেন আমি যতদিন বেঁচে থাকব আমার এলাকার গরীব অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাব।




কমেন্ট করতে গুগল লগইন করে কমেন্ট করুন ধন্যবাদ