মোঃফাহিম হোসাইন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
নৌকা মার্কার বিজয় লহ্ম্যে ঠাকুরগাঁও সদর উপজেলার ১৮ নং শুখান পুখুরী ইউনিয়নের জাঠিভাঙ্গা বাজারে নৌকার অফিস উদ্বোধন করা হয়।
রবিবার রাত ৭ ঘটিকার সময় ১৮ নং শুখান পুখুরী ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ আনিছুর রহমান প্রথমিক ভাবে নৌকার অফিস উদ্বোধন করেন।এসময় নৌকার মার্কার বিজয়ের জন্য দোয়া করা হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।ঠাকুরগাঁও জেলার ১ আসনের নৌকার প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন বাংলাদেশের উপদেষ্টা মন্ডলির সদস্য ও সাবেক মন্ত্রী জনাব রমেশ চন্দ্র সেন।
নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে সবার বাড়িতে বাড়িতে যাচ্ছেন প্রার্থীরা।এছাড়াও বিভিন্ন জায়গায় নৌকার বিজয়ে নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
তেমনি ভাবে নির্বাচনের আমেজ দেখা দিয়েছে ঠাকুরগাঁও সদর উপজেলার ১৮ নং শুখান পুখুরী ইউনিয়নে।নৌকার বিজয়ে বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারনা করে যাচ্ছেন চেয়ারম্যান জনাব মোঃ আনিছুর রহমান।একের পর এক অফিস উদ্বোধন সহ সাধারণ ভোটারদের কাছে গিয়ে নৌকায় ভোট দেওয়ার কথাও বলেন তিনি


কমেন্ট করতে গুগল লগইন করে কমেন্ট করুন ধন্যবাদ