LIVE
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
Ekushey Tribune
  • হোম
  • LIVE
  • _Live weather ☁️
  • লগ‌ইন
  • খবর
  • _স্থানিয় সংবাদ
  • _শিক্ষা
  • __রাজনীতি
  • __ধর্ম
  • __আন্তর্জাতিক
  • _খেলাধুলা
  • _বিনোদন
  • আজকে টিভিতে
Type Here to Get Search Results !
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি আন্তর্জাতিক
হোমসংবাদঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর পথসভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর পথসভা অনুষ্ঠিত

0 শাহাজাদ ইসলাম মঙ্গলবার, ডিসেম্বর ২৬, ২০২৩

মোঃফাহিম হোসাইন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:



বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের নৌকার মার্কার প্রার্থী সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র বলেছেন, দেশের জন্য দেশের মানুষের জন্য নৌকার বিজয় নিশ্চিত করুন।

 বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্নে বিভোর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনায় সফলতার স্বাক্ষর রেখেছেন। আমাদের সকলের প্রিয় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমিও যেন আজীবন আপনাদের সেবায় কাজ করে যেতে পারি। আর সে কারনেই ঠাকুরগাঁওয়ে সার্বিক উন্নয়ন করতে জননেত্রী শেখ হাসিনার নৌকায় ভোট দিয়ে বিজয়ী করুন।


মঙ্গলবার সকালে (২৬ ডিসেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার শুখান পুখুরী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ডি-হাট বাজারে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, আমাদের শত্রু হচ্ছে বিএনপি জামাত, তারা এবং তাদের দোসরদের সাথে যারা সংগ দিচ্ছেন, তারা আওয়ামী লীগ হতে পারে না। প্রকৃত আওয়ামী লীগ দলের বিপক্ষে আর নৌকার বিপক্ষে কখনও যেতে পারে না। আওয়ামী লীগ এমন একটি দল, যারা দেশকে স্বাধীন করেছে, এই ভুখন্ডের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, দিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ একাও পথ চলতে পারে, সেটা অতীতে বহুবার দেখিয়েছে, দেখাচ্ছে। সে কারনে দেশকে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে, দেশের উন্নয়নকে এগিয়ে নিতে অবশ্যই নৌকার পক্ষে থাকতে হবে।


আপনারা আগামী ৭ জানুয়ারী সকল ভেদাভেদ ভুলে গিয়ে নৌকার পক্ষে ভোট দিন।


তিনি আরো বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির মহানায়ক। তিনি আমাদের বিশ্ব দরবারে মর্যাদার আসনে বসিয়েছেন। তাঁর পাশে থেকে সকল অপশক্তিকে আমাদের মোকাবেলা করতে হবে।


শুখান পুখুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জীবন ঘোষের সভাপতিত্বে নির্বাচনী পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাড. আ.স.ম গোলাম ফারুক রুবেল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, শুখান পুখুরী ইউনিয়ন চেয়ারম্যান জনাব মোঃ আনিছুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম, ইউনিয়ন যুবলীগ সভাপতি তুষারকান্তি শর্মাসহ জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় তারা প্রত্যেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান কালে নৌকা মার্কায় একটি করে ভোট দিতে বলেন সবাইকে।সর্বশেষে ১৮ নং শুখান পুখুরী ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ আনিছুর রহমান কড়া হুশিয়ারি দিয়ে বলেন আমার ইউনিয়নে আমি কোন প্রকার বিশৃঙ্খলা দেখতে চাই না তাই যদি কেউ এই নির্বাচনকে ঘিরে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বা সাধারণ মানুষে কোন প্রকার ভয় ভৃতি দেখায় তাহলে তাকে কোন ভাবেই ছাড় দেওয়া হবে না।

এ সময় উক্ত পথসভায় উপস্থিত সকলে নৌকা মার্কায় একটি করে ভোট দেওয়ার প্রতিস্রুতি দেন। 

Tags
সংবাদ
  • নবীনতর

  • পূর্বতন

আরও দেখান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

কমেন্ট করতে গুগল লগইন করে কমেন্ট করুন ধন্যবাদ

কলাম
পোস্ট লোড হচ্ছে...
আরও
হোম সর্বশেষ ভিডিও
লাইভ
Profile প্রোফাইল

আনন্দ বিনোদন

6/sidebar/বিনোদন

সর্বাধিক পঠিত সংবাদ

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

মঙ্গলবার, অক্টোবর ০৬, ২০২৬
অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত সহেদ আলীর পাশে রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাব

অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত সহেদ আলীর পাশে রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাব

সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
রুহিয়ায় দেলোয়ার হোসেন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন পাটিয়াডাঙ্গী

রুহিয়ায় দেলোয়ার হোসেন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন পাটিয়াডাঙ্গী

সোমবার, অক্টোবর ১২, ২০২৬
রুহিয়া ডিগ্রি কলেজ পরিদর্শনে উপজেলা প্রশাসক।

রুহিয়া ডিগ্রি কলেজ পরিদর্শনে উপজেলা প্রশাসক।

সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

আন্তর্জাতিক সংবাদ

6/sidebar/আন্তর্জাতিক

কৃষি সংবাদ

5/block/কৃষি

জাতীয়

5/megagrid/জাতীয়

ফিচার

6/sidebar/ফিচার

লাইফস্টাইল

5/megagrid/লাইফস্টাইল

খেলা ধুলা

6/sidebar/খেলাধুলা

এখনকার পুযুক্তি

5/megagrid/পুযুক্তি

অপরাধ

6/sidebar/অপরাধ

সংবাদ বিশ্লেষণ

ঠাকুরগাঁও এর বাঁশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে
কৃষি

ঠাকুরগাঁও এর বাঁশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
রুহিয়ায় পরকীয়ার অভিযোগে এক ব্যক্তি জনতার হাতে আটক

রুহিয়ায় পরকীয়ার অভিযোগে এক ব্যক্তি জনতার হাতে আটক

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

মঙ্গলবার, অক্টোবর ০৬, ২০২৬
ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
Ekushey Tribune

প্রকাশক: শাহাজাদ ইসলাম
সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম
☞ব্লক:৭ , ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১
বিজ্ঞাপন, সংবাদ,ও যোগাযোগ করতে
ই-মেইলঃ contact@sahajadislam.com.bd
Phone: +8801721447230

GET IT ON Google Play Download on the App Store
  • হোম
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

Footer Copyright

এই সাইটের লেখা ছবি ভিডিও অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ সম্পন্ন বেআইনি- Templates DMCA© সর্বস্বত্ব ® সংরক্ষিত শাহাজাদ ইসলাম ২০২৭

Contact form