ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার রামনাথ হাটের এমপি মোড়ে অবস্থিত জিনিয়াস কিন্ডারগার্টেন প্রি-ক্যাডেট স্কুলে ২০২৩ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, অবিভাক সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার প্রদান করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে দশটায় স্কুল চত্তরে রুহিয়া ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্মুলেন্দু রায়ের সভাপতিত্ব ও শাহজালালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রুহিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মজিবর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহিয়া গিন্নি দেবী আগরওয়াল মহিলা কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, রুহিয়া ডিগ্রি কলেজের প্রভাষক আবির হোসেন প্রমূখ।
এছাড়াও বক্তব্য রাখেন অবিভাবক কুদরত আলী, কায়সার হোসেন এ সময় সকল অবিভাবক ও ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে ফলাফল ঘোষণা করেন জিনিয়াস কিন্ডারগার্টেন প্রি ক্যাডেট স্কুলে প্রতিষ্ঠাতা পরিচালক প্রভাষক শাহ আলম।
।ফল প্রকাশ অনুষ্ঠানে শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে কৃতিত্বের পুরস্কার হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া অবিভাবকের মাঝে ফুল দিয়ে শুভেচ্ছা প্রদান করাসহ অতিথি বৃন্দদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষকসহ অবিভাবক ও ছাত্র/ ছাত্রী বৃন্দ।


কমেন্ট করতে গুগল লগইন করে কমেন্ট করুন ধন্যবাদ