LIVE
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
Ekushey Tribune
  • হোম
  • LIVE
  • _Live weather ☁️
  • লগ‌ইন
  • খবর
  • _স্থানিয় সংবাদ
  • _শিক্ষা
  • __রাজনীতি
  • __ধর্ম
  • __আন্তর্জাতিক
  • _খেলাধুলা
  • _বিনোদন
  • আজকে টিভিতে
Type Here to Get Search Results !
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি আন্তর্জাতিক
হোমসংবাদবাংলাদেশকে অশান্তিতে পরিণত করতে চায় বিএনপি-জামায়াত -রমেশ চন্দ্র সেন

বাংলাদেশকে অশান্তিতে পরিণত করতে চায় বিএনপি-জামায়াত -রমেশ চন্দ্র সেন

0 শাহাজাদ ইসলাম শুক্রবার, নভেম্বর ১০, ২০২৩

 মোঃফাহিম হোসাইন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:



  বিএনপি-জামায়াত লুটপাট, নাশকতা, ও মানুষ হত্যার রাজনীতি করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। 


শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়ন পরিষদের আয়োজনে সামাজিক নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 


সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় যখন ছিল তখন বাংলাদেশের অবস্থা কি অবস্থায় ছিল এটা সকলেরই জানা। আর এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে কি করেছে এটাও সকলের জানা। বিএনপি-জামায়াত ক্ষমতায় আসতে চায় দেশের সম্পদ লুণ্ঠন করতে। অতএব তাদের জনগণ আর কখনো ক্ষমতায় দেখতে চায় না। 


তিনি বলেন, ১৫ বছর আগে ঠাকুরগাঁও কি অবস্থায় ছিল, আর এখন কি অবস্থায় পরিণত হয়েছে এটা আপনারা দেখতেই পাচ্ছেন। আওয়ামী লীগ সরকারে আমলে ঠাকুরগাঁও এর চেহেরা পাল্টে গিয়েছে। আমরা ঠাকুরগাঁও জেলাকে গোটা বিশ্বে পরিচিত করতে চাই; ঠাকুরগাঁও জেলা হবে উন্নত। এজন্য আওয়ামী লীগ সরকার দরকার।  


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। 


এরআগে ঠাকুরগাঁও সদর উপজেলা এলজিইডির তত্ত্বাবধানে সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়ন থেকে বড়গাঁও ইউনিয়ন পরিষদ পর্যন্ত ৩ কিলোমিটার ৮৭০ মিটার রাস্তা পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। 


ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ফয়জুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. অরুণাংশু দত্ত টিটো, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার। 


এছাড়াও বক্তব্য দেন, ঠাকুরগাঁও সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী আবদুল কাদের, সদর উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অশোক কুমার দাস, সদর উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রশিদ, বড়গাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরঞ্জন দেবনাথ মনি সহ ইউনিয়ন আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বড়গাঁও ইউনিয়ন পরিষদের সদস্যগণ বক্তব্য দেন।

Tags
সংবাদ
  • নবীনতর

  • পূর্বতন

আরও দেখান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

কমেন্ট করতে গুগল লগইন করে কমেন্ট করুন ধন্যবাদ

কলাম
পোস্ট লোড হচ্ছে...
আরও
হোম সর্বশেষ ভিডিও
লাইভ
Profile প্রোফাইল

আনন্দ বিনোদন

6/sidebar/বিনোদন

সর্বাধিক পঠিত সংবাদ

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

মঙ্গলবার, অক্টোবর ০৬, ২০২৬
অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত সহেদ আলীর পাশে রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাব

অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত সহেদ আলীর পাশে রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাব

সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
রুহিয়ায় দেলোয়ার হোসেন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন পাটিয়াডাঙ্গী

রুহিয়ায় দেলোয়ার হোসেন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন পাটিয়াডাঙ্গী

সোমবার, অক্টোবর ১২, ২০২৬
রুহিয়া ডিগ্রি কলেজ পরিদর্শনে উপজেলা প্রশাসক।

রুহিয়া ডিগ্রি কলেজ পরিদর্শনে উপজেলা প্রশাসক।

সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

আন্তর্জাতিক সংবাদ

6/sidebar/আন্তর্জাতিক

কৃষি সংবাদ

5/block/কৃষি

জাতীয়

5/megagrid/জাতীয়

ফিচার

6/sidebar/ফিচার

লাইফস্টাইল

5/megagrid/লাইফস্টাইল

খেলা ধুলা

6/sidebar/খেলাধুলা

এখনকার পুযুক্তি

5/megagrid/পুযুক্তি

অপরাধ

6/sidebar/অপরাধ

সংবাদ বিশ্লেষণ

ঠাকুরগাঁও এর বাঁশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে
কৃষি

ঠাকুরগাঁও এর বাঁশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
রুহিয়ায় পরকীয়ার অভিযোগে এক ব্যক্তি জনতার হাতে আটক

রুহিয়ায় পরকীয়ার অভিযোগে এক ব্যক্তি জনতার হাতে আটক

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

মঙ্গলবার, অক্টোবর ০৬, ২০২৬
ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
Ekushey Tribune

প্রকাশক: শাহাজাদ ইসলাম
সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম
☞ব্লক:৭ , ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১
বিজ্ঞাপন, সংবাদ,ও যোগাযোগ করতে
ই-মেইলঃ contact@sahajadislam.com.bd
Phone: +8801721447230

GET IT ON Google Play Download on the App Store
  • হোম
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

Footer Copyright

এই সাইটের লেখা ছবি ভিডিও অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ সম্পন্ন বেআইনি- Templates DMCA© সর্বস্বত্ব ® সংরক্ষিত শাহাজাদ ইসলাম ২০২৭

Contact form