LIVE
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
Ekushey Tribune
  • হোম
  • LIVE
  • _Live weather ☁️
  • লগ‌ইন
  • খবর
  • _স্থানিয় সংবাদ
  • _শিক্ষা
  • __রাজনীতি
  • __ধর্ম
  • __আন্তর্জাতিক
  • _খেলাধুলা
  • _বিনোদন
  • আজকে টিভিতে
Type Here to Get Search Results !
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি আন্তর্জাতিক
হোমসংবাদপার্বত্য লামায় পানির উৎস সনাক্ত ও পুনরুজ্জীবিতকরণে ভেলিডেশন কর্মশালা অনুষ্ঠিত

পার্বত্য লামায় পানির উৎস সনাক্ত ও পুনরুজ্জীবিতকরণে ভেলিডেশন কর্মশালা অনুষ্ঠিত

0 শাহাজাদ ইসলাম মঙ্গলবার, জুন ০৬, ২০২৩

বান্দরবান প্রতিনিধি 






পার্বত্য চট্টগ্রামের (CHT) টেকসই পানি সম্পদ ব্যবস্থাপনার জন্য ‘পানির উৎস সনাক্তকরণ ও পুনরুজ্জীবিতকরণ প্রকল্পের’ অধীনে লামা উপজেলায় ভেলিডেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা পরিষদ হলরুমে মঙ্গলবার (০৬ জুন) বেলা ১১টা হতে দুপুর ২টা পর্যন্ত এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের অধিনস্ত ট্রাস্টি প্রতিষ্ঠান সিইজিআইএস (সেন্টার ফর এনভায়রনমেন্টাল এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস) প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পে সার্বিক সহযোগিতা করছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের উপজেলা প্রকল্প ব্যবস্থাপক, সহকারী প্রকল্প ব্যবস্থাপক, মাঠ সংগঠক ও পাড়াকর্মীরা।  


কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল। সভাপতিত্ব করেন, সহকারী কমিশনার (ভ‚মি) এস এম রাহাতুল ইসলাম। এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দিন, মিলকী রাণী দাশ, লামা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তবিদুল ইসলাম, লামা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সোলেমান আহাম্মদ, ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, উপজেলা প্রকল্প ব্যবস্থাপক একেএম রেজাউল ইসলাম সহ প্রমূখ। এছাড়া সিইজিআইএস এর গবেষনা সহযোগী মোহাম্মদ আজিজুর রহমান, এবিএম মোস্তাইন বিল্লাহ, মোহাম্মদ শহীদুল রহমান উপস্থিত ছিলেন। 


অনুষ্ঠানে মাল্টিমিডিয়ার মাধ্যমে মূল প্রবন্ধ তুলে ধরেন টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের উপজেলা প্রকল্প ব্যবস্থাপক একেএম রেজাউল ইসলাম ও গবেষণা ফলাফলের উপর প্রবন্ধ উপস্থাপন করেন সিইজিআইএস এর গবেষনা সহযোগী মোহাম্মদ আজিজুর রহমান। 


মোহাম্মদ আজিজুর রহমান বলেন, আমাদের গবেষনা ও জরিপে লামা উপজেলার ৭টি ইউনিয়নে পানির উৎস হিসাবে ৪০৩টি ঝিরি, ১৬৫টি ছড়া ও ৩৮টি ঝর্ণা সহ মোট ৬০৩টি পানির উৎসের তথ্য পাওয়া যায়। ৩৮টি ঝর্ণার মধ্যে ৩০টি বহুবর্ষজীবি ও ৮টি মৌসুমী, ১৬৫টি ছড়ার মধ্যে ১৩৮টি বহুবর্ষজীবি ও ২৭টি মৌসুমী এবং ৪০৩টি ঝিরি মধ্যে ৩০৮টি বহুবর্ষজীবি ও ৯০টি মৌসুমী। এইসব পানির উৎস সমূহগুলোর মধ্যে মৌসুমী পানির উৎস গুলোকে কিছু পদক্ষেপ নিলে বহুবর্ষজীবি পানি উৎসতে রূপান্তরিত করা যাবে। 


তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম ভৌগলিকভাবে পাহাড়ি এলাকা এবং বান্দরবান, রাঙ্গামাটি ও বান্দরবান নিয়ে গঠিত। পানির উৎস হিসেবে বিদ্যমান ঝর্ণা, ছড়া বা ঝিরিগুলির সংখ্যাগত কোন তথ্য বর্তমানে পাওয়া যায় না। তথ্যানুসারে, ধারণা করা হয় যে প্রায় শত বৎসর আগে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অসংখ্য ঝর্ণা ছিল। সাম্প্রতিক পানিবায়ু পরিবর্তনের প্রভাব, জনসংখ্যা বৃদ্ধি এবং ভূমি ব্যবহারের পরিবর্তিত পরিস্থিতির কারণে অনেক ঝর্ণা শুকিয়ে যাচ্ছে ফলে পানির ঘাটতি ও ঘাটতিজনিত সমস্যায় মানুষ ভুগছে এবং দিন দিন তা বেড়েই চলছে। তাই কতিপয় পানির উৎসকে পুনরুজ্জীবিত করে (যদি সম্ভব হয়) অথবা বিকল্প উৎসের উদ্ভাবন করে বা উন্নয়ন সাধন করে মানুষের দুর্ভোগ হ্রাসের পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সাধারণ মানুষের কাছে সহজবোধ্য করা এবং পানিসম্পদ উন্নয়নের লক্ষ্যে লামা উপজেলায় বিদ্যমান সকল পানি সম্পদের মূল্যায়নপূর্বক বর্তমান চিত্র তুলে ধরে উপজেলাভিত্তিক তালিকা প্রতিবেদন তৈরী করা হয়। এতে করে পানির উৎসের অবস্থান সমূহ চিহ্নিত করার মাধ্যমে উৎসগুলির উন্নয়নে সহায়ক হবে।

Tags
সংবাদ
  • নবীনতর

  • পূর্বতন

আরও দেখান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

কমেন্ট করতে গুগল লগইন করে কমেন্ট করুন ধন্যবাদ

কলাম
পোস্ট লোড হচ্ছে...
আরও
হোম সর্বশেষ ভিডিও
লাইভ
Profile প্রোফাইল

আনন্দ বিনোদন

6/sidebar/বিনোদন

সর্বাধিক পঠিত সংবাদ

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

মঙ্গলবার, অক্টোবর ০৬, ২০২৬
অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত সহেদ আলীর পাশে রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাব

অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত সহেদ আলীর পাশে রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাব

সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
রুহিয়ায় দেলোয়ার হোসেন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন পাটিয়াডাঙ্গী

রুহিয়ায় দেলোয়ার হোসেন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন পাটিয়াডাঙ্গী

সোমবার, অক্টোবর ১২, ২০২৬
রুহিয়া ডিগ্রি কলেজ পরিদর্শনে উপজেলা প্রশাসক।

রুহিয়া ডিগ্রি কলেজ পরিদর্শনে উপজেলা প্রশাসক।

সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

আন্তর্জাতিক সংবাদ

6/sidebar/আন্তর্জাতিক

কৃষি সংবাদ

5/block/কৃষি

জাতীয়

5/megagrid/জাতীয়

ফিচার

6/sidebar/ফিচার

লাইফস্টাইল

5/megagrid/লাইফস্টাইল

খেলা ধুলা

6/sidebar/খেলাধুলা

এখনকার পুযুক্তি

5/megagrid/পুযুক্তি

অপরাধ

6/sidebar/অপরাধ

সংবাদ বিশ্লেষণ

ঠাকুরগাঁও এর বাঁশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে
কৃষি

ঠাকুরগাঁও এর বাঁশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
রুহিয়ায় পরকীয়ার অভিযোগে এক ব্যক্তি জনতার হাতে আটক

রুহিয়ায় পরকীয়ার অভিযোগে এক ব্যক্তি জনতার হাতে আটক

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

মঙ্গলবার, অক্টোবর ০৬, ২০২৬
ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
Ekushey Tribune

প্রকাশক: শাহাজাদ ইসলাম
সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম
☞ব্লক:৭ , ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১
বিজ্ঞাপন, সংবাদ,ও যোগাযোগ করতে
ই-মেইলঃ contact@sahajadislam.com.bd
Phone: +8801721447230

GET IT ON Google Play Download on the App Store
  • হোম
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

Footer Copyright

এই সাইটের লেখা ছবি ভিডিও অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ সম্পন্ন বেআইনি- Templates DMCA© সর্বস্বত্ব ® সংরক্ষিত শাহাজাদ ইসলাম ২০২৭

Contact form