LIVE
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
Ekushey Tribune
  • হোম
  • LIVE
  • _Live weather ☁️
  • লগ‌ইন
  • খবর
  • _স্থানিয় সংবাদ
  • _শিক্ষা
  • __রাজনীতি
  • __ধর্ম
  • __আন্তর্জাতিক
  • _খেলাধুলা
  • _বিনোদন
  • আজকে টিভিতে
Type Here to Get Search Results !
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি আন্তর্জাতিক
হোমসংবাদদেওয়ানগঞ্জে ইমামকে লাঞ্চিত করায় এলাকাবাসীর বিক্ষোভ

দেওয়ানগঞ্জে ইমামকে লাঞ্চিত করায় এলাকাবাসীর বিক্ষোভ

0 শাহাজাদ ইসলাম শনিবার, এপ্রিল ০৮, ২০২৩

 জামালপুর  প্রতিনিধি:



জামালপুর জেলার  দেওয়ানগঞ্জে এক নেশাখোর কর্তৃক মসজিদের ইমামকে লাঞ্চিত করা এবং  মসজিদের পবিত্রতা নষ্ট করার প্রতিবাদে বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে । 

১৫ই রমজান ৭ এপ্রিল  বিকেলে  তৌহিদী মুসলিম জনতার ব্যানারে বাহাদুরাবাদ ইউনিয়নের সর্দারপাড়া বাজার থেকে বিক্ষোভ মিছিলটি  উপজেলার প্রধান সড়ক  প্রদক্ষিণ করে মডেল থানার সামনে এসে  সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আরিফ খান রাসেল, দেওয়ানগঞ্জ পৌর বাজার মসজিদের পেশ ইমাম মুফতি আক্রামুজ্জামান । 


এ সময় শত শত লোক বিক্ষোভে অংশগ্রহণ করে এবং অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে।  বিক্ষোভ চলাকালে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল চন্দ্রধর, সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিয়ে বিক্ষোভকারীদের শান্ত থাকার পরামর্শ দেন, আশ্বাস পেয়ে  বিক্ষোভকারীরা চলে যায় ।স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান,পূর্বে ধর্মীয় কিছু বিষয় নিয়ে নেশাখোর জাকিরের সাথে ইমামের বিরোধ ছিল, জাকিরের ব্যাবহারে মুসল্লীদের ভেতর ক্ষোভ ছিল, সে নেশাকরে মসজিদ এরিয়ায় মাতলামী করত ।  তাদের অভিযোগ কয়েকদিন আগে সে মসজিদের দানবাক্সে পেশাব করে রেখেছিল । 

গত ৬ এপ্রিল রাত ৮ ঘটিকার দিকে সর্দারপাড়া জামে মসজিদের ইমাম মুফতি নুর মোহাম্মদ সোহাগ নামাজের ইমামতি করার জন্য মসজিদের দিকে যাচ্ছিল, পাশের বালুর মাঠে জাকির তার দুই সহযোগী সহ তার গতিরোধ করে এবং বলে আপনি ধর্ম নিয়ে ব্যাবসা করছেন কেন ? তখন ইমাম বলে আমি নামাজ পড়াই এটা আমার দায়িত্ব ,এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে জাকির ইমামকে মারার হুমকি দেয় ,ইমাম দ্রুত স্থান ত্যাগকরে মসজিদে চলে যায় সে উপস্থিত মুসল্লীদের সব খুলে বলে, বিচার না পেলে ইমামতি ত্যাগ করবেন বলে তাদের জানিয়ে দেয়।


এ সময় মুসল্লীরা উত্তেজিত হয়ে যায়  । বিক্ষুব্ধ কয়েকজন জাকিরের বাড়ী ঘরে হামলা এবং ভাঙচুর চালায়, ঘটনাস্থলে পুলিশ চলে আসে ।

এ ঘটনায় সর্দারপাড়া বাজার জামে মসজিদের ইমাম মুফতি নুর মোহাম্মদ সোহাগ বলেন,গতকাল ৬ এপ্রিল রাত ৮ ঘটিকার দিকে আমি এশার নামায পড়ানোর জন্য মসজিদে যাচ্ছিলাম  তখন জাকির হোসেন তার দুই সহযোগী সহ আমাকে পথরোধ করে, গালাগালি করে আমাকে মারার হুমকি দেয় এবং আমার গলা চেপে ধরে, আমি বিষয়টি  মুসল্লীদের জানিয়েছি তাদের বিচার দিয়েছি । তিনি  আরো অভিযোগ করেন, সে একজন নেশাখোর প্রায় সে ধর্মীয় কাজে বাঁধার সৃষ্টি করে ,দুদিন আগে সে নেশা করে এসে মসজিদকে অপবিত্র করেছিল, তারা সেহেরীর  ডাকাডাকিতেও বাধা দেয় ।

অভিযুক্ত জাকিরের পিতা নাদু বেপারীর কাছে ছেলের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমার ছেলে নেশা করে, আমি তাকে মানুষ করতে পারি নাই, তবে সব অভিযোগ সত্য নয়, ঘটনার সময় সে ছিল না, ঝালরচর ছিল, তারা আমার বাড়ী ঘর ভাঙচুর করেছে । আমার ছেলের সাথে তাদের  রাজনীতির  বিরোধ ছিল তারাই এসব করাইছে ।


বিক্ষোভে নেতৃত্বদানকারী ইসলামী আন্দোলন দেওয়ানগঞ্জ শাখার সাধারণ সম্পাদক আরিফ খান রাসেল বলেন, সে আল্লাহর ঘর মসজিদকে অপবিত্র করেছে এই আন্দোলনকে আমরা সমর্থন করেছি এবং জাকিরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি ।দেওয়ানগঞ্জ  মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল চন্দ্রধর জানান, ঘটনার ব্যাপারে অবগত হয়েছি লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।


Tags
সংবাদ
  • নবীনতর

  • পূর্বতন

আরও দেখান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

কমেন্ট করতে গুগল লগইন করে কমেন্ট করুন ধন্যবাদ

কলাম
পোস্ট লোড হচ্ছে...
আরও
হোম সর্বশেষ ভিডিও
লাইভ
Profile প্রোফাইল

আনন্দ বিনোদন

6/sidebar/বিনোদন

সর্বাধিক পঠিত সংবাদ

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

মঙ্গলবার, অক্টোবর ০৬, ২০২৬
অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত সহেদ আলীর পাশে রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাব

অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত সহেদ আলীর পাশে রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাব

সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
রুহিয়ায় দেলোয়ার হোসেন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন পাটিয়াডাঙ্গী

রুহিয়ায় দেলোয়ার হোসেন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন পাটিয়াডাঙ্গী

সোমবার, অক্টোবর ১২, ২০২৬
রুহিয়া ডিগ্রি কলেজ পরিদর্শনে উপজেলা প্রশাসক।

রুহিয়া ডিগ্রি কলেজ পরিদর্শনে উপজেলা প্রশাসক।

সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

আন্তর্জাতিক সংবাদ

6/sidebar/আন্তর্জাতিক

কৃষি সংবাদ

5/block/কৃষি

জাতীয়

5/megagrid/জাতীয়

ফিচার

6/sidebar/ফিচার

লাইফস্টাইল

5/megagrid/লাইফস্টাইল

খেলা ধুলা

6/sidebar/খেলাধুলা

এখনকার পুযুক্তি

5/megagrid/পুযুক্তি

অপরাধ

6/sidebar/অপরাধ

সংবাদ বিশ্লেষণ

ঠাকুরগাঁও এর বাঁশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে
কৃষি

ঠাকুরগাঁও এর বাঁশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
রুহিয়ায় পরকীয়ার অভিযোগে এক ব্যক্তি জনতার হাতে আটক

রুহিয়ায় পরকীয়ার অভিযোগে এক ব্যক্তি জনতার হাতে আটক

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

রুহিয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক।

মঙ্গলবার, অক্টোবর ০৬, ২০২৬
ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

ছাগল খোয়ারে দেওয়ার জেরে রাতের আঁধারে ফলন্ত করলা গাছ কেটে ফেলার অভিযোগ কৃষকের

শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
Ekushey Tribune

প্রকাশক: শাহাজাদ ইসলাম
সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম
☞ব্লক:৭ , ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১
বিজ্ঞাপন, সংবাদ,ও যোগাযোগ করতে
ই-মেইলঃ contact@sahajadislam.com.bd
Phone: +8801721447230

GET IT ON Google Play Download on the App Store
  • হোম
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

Footer Copyright

এই সাইটের লেখা ছবি ভিডিও অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ সম্পন্ন বেআইনি- Templates DMCA© সর্বস্বত্ব ® সংরক্ষিত শাহাজাদ ইসলাম ২০২৭

Contact form